আফগান সরকার ঘোষিত আলোচক দল প্রত্যাখ্যান করল তালেবান
-
তালেবানের সহ-প্রতিষ্ঠাতা মোল্লা আবদুল গণি বারাদার (মাঝে
আফগানিস্তানের তালেবান গোষ্ঠী দেশটির সরকার ঘোষিত আলোচক দলের সঙ্গে সংলাপে বসতে অস্বীকৃতি জানিয়েছে। তালেবান বলেছে, সরকার যে আলোচক দল ঘোষণা করেছে তাতে সমাজের সব শ্রেণির প্রতিনিধিত্ব নেই।
গতকাল (শনিবার) এক বিবৃতিতে তালেবান বলেছে, সব পক্ষের সমন্বয়ে একটি আলোচক দল গঠন করতে ব্যর্থ হয়েছে আফগান সরকার। তালেবান আরো বলেছে, দেশের জন্য সত্যিকার ও দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে হলে এমন একটি আলোচক দল গঠন করতে হবে যাতে সব পক্ষের প্রতিনিধিত্ব থাকে। তবে তালেবান যে বক্তব্য দিয়েছে তাতে পরিষ্কার নয় যে, কোন পক্ষের প্রতিনিধি আফগান সরকার ঘোষিত আলোচক দলে নেই।
গতকাল আফগান সরকার একটি আলোচক দল ঘোষণা করেছে যাতে পাঁচজন নারী সদস্য রয়েছেন। আফগানিস্তানের দীর্ঘদিনের দ্বন্দ্ব-সংঘাতের অবসান ঘটানোর লক্ষ্য নিয়ে এই দল তালেবানের সঙ্গে আলোচনায় বসবে। আলোচক দলের নেতৃত্বে রয়েছেন আফগানিস্তানের সাবেক নিরাপত্তা প্রধান এবং প্রেসিডেন্ট আশরাফ গণির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মাসুম স্তানেকজাই। এছাড়া, আলোচক দলে রয়েছেন আফগানিস্তানের রাজনীতিবিদ, সাবেক সরকারি কর্মকর্তা ও দেশটির সুশীল সমাজের প্রতিনিধিরা।#
পার্সটুডে/এসআইবি/২৯