চীনের দক্ষিণ-পূর্ব উপকূলের আকাশে মার্কিন গোয়েন্দা বিমান
https://parstoday.ir/bn/news/world-i81427-চীনের_দক্ষিণ_পূর্ব_উপকূলের_আকাশে_মার্কিন_গোয়েন্দা_বিমান
চীনের দক্ষিণ-পূর্ব উপকূলে গোয়েন্দা বিমান উড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। চীনের বিরুদ্ধে গোয়েন্দাবৃত্তির অংশ হিসেবে এই বিমান পাঠানো হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ১৪, ২০২০ ০৮:৫৪ Asia/Dhaka
  • চীনের দক্ষিণ-পূর্ব উপকূলের আকাশে মার্কিন গোয়েন্দা বিমান

চীনের দক্ষিণ-পূর্ব উপকূলে গোয়েন্দা বিমান উড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। চীনের বিরুদ্ধে গোয়েন্দাবৃত্তির অংশ হিসেবে এই বিমান পাঠানো হয়েছে।

বিভিন্ন সূত্র জানিয়েছে, চীনের দক্ষিণ-পূর্বের গুয়াংডং প্রদেশের উপকূলের আকাশে গোয়েন্দা বিমানটিকে দেখা গেছে। গুয়াংডং প্রদেশের উপকূলে মার্কিন গোয়েন্দা বিমান উড়ার ঘটনা একেবারেই বিরল।

এমন সময় চীনের উপকূলে মার্কিন গোয়েন্দা বিমানের উপস্থিতি লক্ষ্য করা গেছে যখন তাইওয়ানে বিশাল সামরিক মহড়া চলছে। এই মহড়ায় মার্কিন অস্ত্রসহ উন্নত সামরিক সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে। চীন সাধারণত এ ধরণের মহড়াকে উসকানিমূলক তৎপরতা হিসেবে গণ্য করে থাকে।

চীন তাইওয়ানকে এখনও নিজ ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ বলে মনে করে। এরপরও তাইওয়ানকে নানাভাবে সামরিক সহযোগিতা দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র।

চীন বারবারই বলেছে, তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির অর্থ হচ্ছে চীনের সার্বভৌমত্ব লঙ্ঘন করা। বেইজিং ‘একচীন নীতি’ মেনে চলতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়ে আসছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।