ইরানি তেল বিক্রির অর্থ জব্দ করেছে দক্ষিণ কোরিয়া, তেহরানের হুঁশিয়ারি
https://parstoday.ir/bn/news/world-i81528-ইরানি_তেল_বিক্রির_অর্থ_জব্দ_করেছে_দক্ষিণ_কোরিয়া_তেহরানের_হুঁশিয়ারি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের তেল বিক্রির অর্থ জব্দ করার জন্য দক্ষিণ কোরিয়া যে উদ্যোগ নিয়েছে তাকে অগ্রহণযোগ্য এবং অন্যায্য বলে মন্তব্য করেছে তেহরান। দক্ষিণ কোরিয়ার সরকারকে 'রূঢ়' আখ্যা দিয়ে আনুষ্ঠানিকভাবে দেশটিকে সতর্ক করেছে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
জুলাই ১৭, ২০২০ ১৫:৫৬ Asia/Dhaka
  • ইরানি তেল বিক্রির অর্থ জব্দ করেছে দক্ষিণ কোরিয়া, তেহরানের হুঁশিয়ারি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের তেল বিক্রির অর্থ জব্দ করার জন্য দক্ষিণ কোরিয়া যে উদ্যোগ নিয়েছে তাকে অগ্রহণযোগ্য এবং অন্যায্য বলে মন্তব্য করেছে তেহরান। দক্ষিণ কোরিয়ার সরকারকে 'রূঢ়' আখ্যা দিয়ে আনুষ্ঠানিকভাবে দেশটিকে সতর্ক করেছে।

ইরানের জাতীয় সংসদের ডেপুটি স্পিকার আমির হোসেন কাজিযাদেহ হাশেমি (আজ) শুক্রবার এ বিষয়ে বলেন, এটা খুবই দুঃখজনক এবং আশ্চর্যজনক যে, দক্ষিণ কোরিয়ার সরকার মার্কিন চাপের মুখে ইরানি জনগণের তেল বিক্রির অর্থ জব্দ করছে।

ইরান সরকার দক্ষিণ কোরিয়ার উপর চাপ সৃষ্টি করেছে যাতে দেশটি ৬৫০ কোটি থেকে ৯০০ কোটি ডলার অবমুক্ত করে দেয় এবং এই বিপুল পরিমাণ অর্থ ইরানের জনগণ তাদের প্রয়োজনীয় মৌলিক পণ্য কেনার কাজে ব্যবহার করতে পারেন।

ইরানি অর্থ জব্দ করা প্রসঙ্গে কাজিযাদেহ হাশেমি বলেন, সিউলের আচরণ ভালো না এবং এ থেকে প্রমাণিত হয় যে, কোনো নৈতিকতা বা আইনের প্রতি অঙ্গীকারাবদ্ধ নয়।

তিনি বলেন, বলদর্পী মার্কিন সরকারের চাপের মুখে দক্ষিণ কোরিয়া অন্য একটি জাতির অধিকার লংঘন করছে।#

পার্সটুডে/এসআইবি/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।