পাক প্রধানমন্ত্রীর বিশেষ বিমানে করে দেশে ফিরবেন সদ্যমুক্ত গিলানিপুত্র হায়দার
https://parstoday.ir/bn/news/world-i8998-পাক_প্রধানমন্ত্রীর_বিশেষ_বিমানে_করে_দেশে_ফিরবেন_সদ্যমুক্ত_গিলানিপুত্র_হায়দার
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির ছেলে আলী হায়দার গিলানি খুব শিগগিরই আফগানিস্তান থেকে দেশে ফিরবেন। আজ (বুধবার) রাজধানী কাবুলে পাকিস্তানি কর্মকর্তাদের কাছে হায়দারকে হস্তান্তর করেছে আফগান ও মার্কিন সেনারা। কাবুলে পাক দূতাবাসের মুখপাত্র আজ এসব তথ্য জানিয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ১১, ২০১৬ ০৮:০৪ Asia/Dhaka
  • পাক প্রধানমন্ত্রীর বিশেষ বিমানে করে দেশে ফিরবেন সদ্যমুক্ত গিলানিপুত্র হায়দার

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির ছেলে আলী হায়দার গিলানি খুব শিগগিরই আফগানিস্তান থেকে দেশে ফিরবেন। আজ (বুধবার) রাজধানী কাবুলে পাকিস্তানি কর্মকর্তাদের কাছে হায়দারকে হস্তান্তর করেছে আফগান ও মার্কিন সেনারা। কাবুলে পাক দূতাবাসের মুখপাত্র আজ এসব তথ্য জানিয়েছেন।

পাক প্রধানমন্ত্রীর পাঠানো বিশেষ বিমানে করে তাকে পাকিস্তানে নেয়ার ব্যবস্থা নেয়া হয়েছে। ২০১৩ সালে মে মাসে নির্বাচনী প্রচার অভিযান চালানোর সময়ে নিজ শহর মুলতান থেকে আলী হায়দার গিলানিকে অপহরণ করা হয়। গতকাল সফল অভিযান চালিয়ে তাকে আফগানিস্তান থেকে উদ্ধার করার দাবি করে মার্কিন এবং আফগান সেনাবাহিনী।

অপহরণের তিন বছর পর তাকে উদ্ধারে সক্ষম হওয়ায় পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফসহ দেশটির রাজনীতিবিদরা সন্তোষ প্রকাশ করেছেন।#

মূসা রেজা/১১