পানামা পেপার্স সংক্রান্ত তদন্ত কমিটি গঠনে সম্মত নন পাকিস্তানের প্রধান বিচারপতি
পাকিস্তানের প্রধান বিচারপতি আনোয়ার জহির জামালি পানামা পেপার্স প্রকাশিত তথ্য যাচাইয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের সরকারের অনুরোধ প্রত্যাখ্যান করেছেন।
নওয়াজ শরীফের দুই ছেলে এবং এক মেয়ে কর ফাঁকি দিয়ে বিদেশে সম্পদ পাচার করেছে বলে পানামা পেপার্সে কথিত তথ্য ফাঁস হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের ঘোষণা দিয়েছিলেন পাক প্রধানমন্ত্রী । এ লক্ষ্যে দেশটির সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠিও দেয়া হয়েছিল।
কিন্তু প্রধান বিচারপতি এ সংক্রান্ত তদন্ত কমিটি গঠনে তার অপারগতার কথা জানিয়ে আজ(শুক্রবার) এক চিঠি পাকিস্তানের আইন মন্ত্রণালয়কে দিয়েছেন। চিঠিতে তিনি বলেছেন, এ জাতীয় তদন্ত কমিটি গঠনের জন্য প্রথমেই আইন প্রণয়ন করতে হবে। এ ছাড়া কাদের বিরুদ্ধে তদন্ত হবে এবং কার্য পরিধি কি হবে কমিটি গঠনের আগে তাও নির্ধারণ করতে হবে।#
মূসা রেজা/১৩