পাকিস্তানে জেনারেলদের চাকরির মেয়াদ ৪ বছর করার উদ্যোগ নিলেন নওয়াজ
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ দেশটির চার তারকা জেনারেলদের চাকরির মেয়াদ চার বছর করার লক্ষ্য প্রস্তাবিত আইনি খসড়া তৈরির জন্য দেশটির আইন মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন। এ নির্দেশের ভিত্তিতে পাকিস্তানের সামরিক আইন পরিবর্তন করতে হবে এবং চার তারকার জেনারেলদের চাকরির মেয়াদ তিন বছরের বদলে চার বছর করার ব্যবস্থা নিতে হবে।
এরই মধ্যে পাক আইন মন্ত্রণালয় এ বিষয়ে কাজ করা শুরু করেছে। প্রস্তাবিত সংশোধনী অনুমোদিত হলে পাকিস্তানের সেনাপ্রধানসহ অন্যান্য চার তারকার জেনারেলে চাকরি এক বছর বাড়বে।
অবশ্য আইনি সংশোধন অতীত নাকি অনুমোদন করার পরের তারিখে থেকে কার্যকর হবে সে বিষয়ে সরকার এখনো কোনো সিদ্ধান্ত নেয় নি।
নওয়াজের সঙ্গে পাক সামরিক নেতৃত্বের সাম্প্রতিক বৈঠকের পরই দেশটির সামরিক আইন সংশোধনের উদ্যোগ নেয়া হলো। ইসলামাবাদের প্রধানমন্ত্রীর বাসভবনে এ বৈঠক হয়েছিল।
এদিকে চার তারকার জেনারেলদের চাকরির মেয়াদ বাড়ানোর জন্য পাক সংবিধান সংশোধনের কোনো প্রয়োজন পড়বে না বলে দেশটির সংবিধান বিশেষজ্ঞরা মনে করছেন। তারা বলেছেন এ জন্য কেবল সংশ্লিষ্ট সামরিক আইনে পরিবর্তন আনতে হবে।#
পার্সটুডে/মূসা রেজা/১৭