যুদ্ধ বাঁধলে পাকিস্তানি ক্ষেপণাস্ত্র ঠেকাতে পারবে না ভারত: রুশ বিশেষজ্ঞ
https://parstoday.ir/bn/news/world-i9796-যুদ্ধ_বাঁধলে_পাকিস্তানি_ক্ষেপণাস্ত্র_ঠেকাতে_পারবে_না_ভারত_রুশ_বিশেষজ্ঞ
রাশিয়ার এক পরমাণু বিশেষজ্ঞ বলেছেন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা উন্নয়নে ব্যাপক বিনিয়োগ সত্ত্বেও যুদ্ধ বাঁধলে পাকিস্তানি ক্ষেপণাস্ত্র হামলা হয়ত পুরোপুরি ঠেকাতে পারবে না ভারত। কার্নেগি মস্কো সেন্টারের নন-প্রলিফারেশন প্রোগ্রামের সিনিয়র গবেষক পিতর তোপিচাকানোভ এ কথা বলেছেন।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
মে ১৯, ২০১৬ ১৯:৫২ Asia/Dhaka
  • পাকিস্তানের \\\\\\\'যার্ব\\\\\\\' ক্ষেপণাস্ত্র
    পাকিস্তানের \\\\\\\'যার্ব\\\\\\\' ক্ষেপণাস্ত্র

রাশিয়ার এক পরমাণু বিশেষজ্ঞ বলেছেন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা উন্নয়নে ব্যাপক বিনিয়োগ সত্ত্বেও যুদ্ধ বাঁধলে পাকিস্তানি ক্ষেপণাস্ত্র হামলা হয়ত পুরোপুরি ঠেকাতে পারবে না ভারত। কার্নেগি মস্কো সেন্টারের নন-প্রলিফারেশন প্রোগ্রামের সিনিয়র গবেষক পিতর তোপিচাকানোভ এ কথা বলেছেন।

তিনি বলেন, আগামী ১০ বছরে পরমাণু অস্ত্র এবং সক্ষমতা উন্নয়নে ব্যাপক অর্থ ব্যয়ের পরিকল্পনা করেছে ভারত; কিন্তু এ সত্ত্বেও যুদ্ধ বাঁধলে পাকিস্তানি হামলা থেকে নিজ ভূমি রক্ষা করতে পারবে বলে মনে হয় না।

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা উন্নয়নে ভারত এবং ইহুদিবাদী ইসরাইলের মধ্যে ব্যাপক সহযোগিতা চলছে। এ ছাড়া রাশিয়ার কাছে থেকে ভারত এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নেয়ার চেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, এতসব সত্ত্বেও পাকিস্তানি ক্ষেপণাস্ত্র কার্যকরভাবে প্রতিহত করতে পারে এমন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তৈরি করা থেকে অনেক দূরে রয়েছে ভারত।#

পার্সটুডে/মূসা রেজা/২০