-
বিশ্ব পরমাণু যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে: চমস্কি
জানুয়ারি ২২, ২০২৩ ০৯:৪১মার্কিন রাজনৈতিক ভাষ্যকার, ভাষাবিদ ও দার্শনিক নোয়াম চমস্কি বলেছেন, বিশ্ব দ্রুত পরমাণু বিপর্যয়ের দিকে এগিয়ে যাচ্ছে এবং এই বিপর্যয় এড়ানো যাবে না। এই বিপর্যয়ের পেছনে জলবায়ু ও অন্য সমস্যাগুলোর যৌক্তিক সমাধানে বিশ্ব নেতাদের ব্যর্থতার কারণটি সক্রিয় রয়েছে।
-
আমেরিকা কেন তুরস্ক-সিরিয়া সম্পর্কের বিরোধিতা করছে?
জানুয়ারি ২২, ২০২৩ ০৯:১৬সিরিয়ার সঙ্গে তুরস্কের সম্পর্ক প্রতিষ্ঠার বিরোধিতা করে প্রকাশ্যে বিবৃতি দিয়েছে আমেরিকা। তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেফ ফ্লেক এক বিবৃতিতে বলেছেন, তারা তুরস্ক ও সিরিয়ার মধ্যে যোগাযোগ ও সম্পর্কের বিরোধী।
-
ইউক্রেন যুদ্ধে মার্কিন সহায়তা নিয়ে জনগণের মনোভাবে পরিবর্তন
জানুয়ারি ২২, ২০২৩ ০৮:০১ইউক্রেন যুদ্ধে আমেরিকার সহায়তা নিয়ে দেশটির জনগণের মনোভাবে বিরাট পরিবর্তন এসেছে। শতকরা ৩৩ ভাগ মানুষ মনে করছে, ইউক্রেন যুদ্ধে মার্কিন সরকার এ পর্যন্ত অনেক বেশি সহায়তা দিয়েছে। গত ফেব্রুয়ারি মাসে যখন রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে তখন মাত্র শতকরা ৭ ভাগ মার্কিন নাগরিক এমন মনোভাবের কথা জানিয়েছিল।
-
রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করা ইউক্রেনের জন্য খুবই কঠিন: মার্কিন সেনাপ্রধান
জানুয়ারি ২২, ২০২৩ ০৭:৩৫মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি বলেছেন, ইউক্রেন তার নিজ ভূখণ্ড থেকে রাশিয়ার সেনাদের বিতাড়িত করবে বলে যে ঘোষণা দিয়েছে তা বাস্তবায়ন করা তাদের জন্য খুবই কঠিন।
-
‘নিষেধাজ্ঞা রাশিয়ার তেল কেনা থেকে পাকিস্তানকে বিরত রাখতে পারবে না’
জানুয়ারি ২২, ২০২৩ ০৭:২৫পাকিস্তানের তেলমন্ত্রী মুসাদিক মালিক বলেছেন, ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার ওপর মার্কিন সরকার যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তাতে মস্কোর কাছ থেকে তেল কেনা থেকে বিরত থাকবে না ইসলামাবাদ।
-
এখনই রাশিয়ার বিরুদ্ধে বড় ধরনের হামলা নয়: কিয়েভকে ওয়াশিংটন
জানুয়ারি ২২, ২০২৩ ০৬:৫৯রুশ সেনাদের বিরুদ্ধে এখনই বড় ধরনের কোনো হামলা চালাতে ইউক্রেন সরকারকে নিষেধ করে দিয়েছে ওয়াশিংটন। মার্কিন সরকার বলেছে, তারা সর্বশেষ যে শত শত কোটি ডলারের সমরাস্ত্র পাঠিয়েছে আগে সেগুলো পরিচালনার প্রশিক্ষণ নিতে হবে।
-
সুইডেনের প্রতিরক্ষামন্ত্রীর আঙ্কারা সফর বাতিল করল তুরস্ক সরকার
জানুয়ারি ২২, ২০২৩ ০৬:৪৪একজন কুখ্যাত ড্যানিশ-সুইডিশ উগ্র রাজনীতিবিদের পবিত্র কুরআন অবমাননা করার প্রতিবাদে সুইডেনের প্রতিরক্ষামন্ত্রীর আঙ্কারা সফর বাতিল করেছে তুরস্ক সরকার।
-
ইউক্রেন যুদ্ধে রাশিয়ার বিজয় নিশ্চিত: মেদভেদেভ
জানুয়ারি ২১, ২০২৩ ১৭:৩৩রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপ-প্রধান ইউক্রেন ও ইউরোপে নাৎসিদের বিরুদ্ধে যুদ্ধকে একটি নয়া জাতীয় যুদ্ধ বলে অভিহিত করেছেন। দিমিত্রি মেদেভদেভ এই যুদ্ধে রাশিয়াকে বিজয়ী বলে বর্ণনা করেছেন।
-
মস্কোর বিভিন্ন স্থানে পান্তশির ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন কেন?
জানুয়ারি ২১, ২০২৩ ০৯:৪৫রাশিয়ার রাজধানী মস্কোর বিভিন্ন স্থানে পান্তশির ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। এর মধ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি বাসভবন ক্রেমলিনের দুই কিলোমিটার পূর্বে সেন্ট্রাল মস্কোর একটি ভবনের ছাদে এ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। এছাড়া, মস্কো রিভারের তীরে অবস্থিত প্রতিরক্ষা মন্ত্রণালয় ভবনের ছাদেও মোতায়েন করা হয়েছে পান্তশির ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা।
-
নিউজিল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন লেবার দলের ক্রিস হিপকিন্স
জানুয়ারি ২১, ২০২৩ ০৮:৪৫জাসিন্ডা আরডার্নের পদত্যাগের পর নিউজিল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হতে চলেছেন ৪৪ বছর বয়সী ক্রিস হিপকিন্স। ক্ষমতাসীন লেবার দল থেকে দলীয় প্রধানের নেতৃত্বে তিনিই ছিলেন একমাত্র মনোনয়ন পাওয়া ব্যক্তি। ফলে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তিনিই হতে যাচ্ছেন প্রধানমন্ত্রী।