ফার্সি ভাষায় 'গুল' گل মানে ফুল (২২তম পর্ব)
পাঠক! দুদিন আগে রমীনের বাবার অপারেশন হয়েছে। আজ তার অবস্থা একটু ভালো। রমীন হাসপাতালে তার বাবার কাছে আছে। মুহাম্মাদ রমীনকে জানাচ্ছে যে সে তার বাবার সাথে দেখা করতে আসতে চাচ্ছে। হাসপাতালে রোগীদের সাথে দেখা করার নির্ধারিত সময় হলো বিকেল ৪টা থেকে ৬টা। মুহাম্মাদ বিকেল ৫টার দিকে হাসপাতালে যায়। নার্সকে রমীনের বাবার কেবিন নম্বর জিজ্ঞেস ক'রে চতুর্থ তলায় যায়।
সে হাসপাতালের করিডোরে রমীনকে দেখতে পেয়ে তার কাছে যায়। প্রথমেই আমরা রীতিমতো নতুন শব্দগুলোর সাথে পরিচিত হবো। তারপর শুনবো মুহাম্মাদ এবং রমীনের পারস্পরিক আলাপচারিতা। আপনারা কাগজ-কলম নিয়ে প্রস্তুতি নিন।
پدر - حالش چه طور است ؟ الحمد لله - دیدن - تو آمدی - خواهش می کنم - اتاق - کدام است ؟ - با من - بیا - خوبم - شما چه طورید ؟ - دوست - دوست صمیمی - خوشحالم - به خاطر - گل - گل ها - زحمت کشیدید - الان - بهترید ؟ امروز بهترم - فکر می کنم - عمل جراحی - برای - سخت - چون - پیر - شما نیستید - جوان - جراح - جراحان - خیلی خوب - او .... دارد - دکتر رضوی - بسیار خوب - از او متشکرم
-বাবা। তার কী অবস্থা ? আলহামদুলিল্লাহ। দেখা। তুমি এসেছো। এটি একটি সৌজন্য প্রকাশক পরিভাষা। কামরা। কোন্টা। আমার সাথে। আসো। ভালো আছি। তুমি কেমন আছো। বন্ধু। ঘনিষ্ঠ বন্ধু। আমি খুশি। জন্যে। ফুল। ফুলগুলো। কষ্ট করেছো। এখন। আগের চেয়ে ভালো। আজ একটু ভালো। মনে হয়। অপারেশন। জন্যে। কঠিন। কেননা। বৃদ্ধ। তুমি নও। যুবক। সার্জন বা অস্ত্রোপচারকারী। অস্ত্রোপচারকারীগণ। খুবই ভালো। তার ...আছে। ডক্টর রাযাভি। খুবই ভালো। তাকে ধন্যবাদ।নতুন শব্দগুলোর অর্থ জেনে নেওয়া গেল। এবার চলুন মুহাম্মাদ,রমীন এবং তার বাবার মধ্যকার কথোপকথনের দিকে নজর দিই ।
محمد - سلام رامین . حال پدرت چه طور است ؟ رامین - خوب است . الحمدلله . متشکرم که آمدی ! محمد - خواهش می کنم . اتاق پدرت کدام است ؟ رامین - با من بیا .
মুহাম্মাদঃ- সালাম রমীন। তোমার বাবার অবস্থা কী ?রমীন- ভালো। আলহামদুলিল্লাহ। ধন্যবাদ আসার জন্যে।মুহাম্মাদঃ- তো, তোমার বাবার রুম কোন্টা ?রমীন- আমার সাথে আসো।তো তারা দু'জনেই রুমে ঢোকে। রমীনের বাবা সটান হয়ে শুয়ে আছে বিছানায়। মুহাম্মাদ একগুচ্ছ ফুলের তোড়া হাতে রমীনের বাবার কাছে গিয়ে তাঁর কুশল জিজ্ঞাসা করে। কথোপকথনটি শুনুন।
محمد - سلام . حالتان چه طور است ؟ من محمد هستم . پدر رامین - سلام . الحمد لله خوبم . شما چه طورید ؟ رامین - پدر ! محمد دوست صمیمی من است . پدر - خوشحالم . زحمت کشیدید . به خاطر گلها خیلی ممنون . محمد - خواهش می کنم . الان حالتان چه طور است ؟ بهترید ؟ پدر - بله . امروز بهترم . فکر می کنم عمل جراحی برای من مشکل تر از دیگران است ، چون من پیرم . محمد - نه شما پیر نیستید . شما جوانید و ایران جراحان خیلی خوبی دارد . پدر - بله . دکتر رضوی جراح بسیار خوبی است . از او متشکرم .
মুহাম্মাদঃ সালাম। আপনি কেমন আছেন। আমি মুহাম্মাদ।রমীনের বাবা- সালাম। আলহামদুলিল্লাহ,ভালো। তুমি কেমন আছো ?রমীন- বাবা ! মুহাম্মাদ আমার ঘনিষ্ঠ বন্ধু।বাবাঃ খুশি হলাম। কষ্ট করলে। ফুলের জন্যে ধন্যবাদ।মুহাম্মাদঃ আপনার অবস্থা এখন কেমন,একটু ভালো ?বাবাঃ হ্যাঁ,আজ একটু ভালো। আমার মনে হয় অন্যদের চেয়ে আমার অপারেশনটা একটু জটিলতরো,কেননা আমি তো বৃদ্ধ।মুহাম্মাদঃ না,আপনি তো বৃদ্ধ নন। আপনি যুবক। তাছাড়া ইরানে খুব ভালো ভালো সার্জন অর্থাৎ অস্ত্রোপচারকারী রয়েছেন। বাবাঃ হ্যাঁ। ডক্টর রাযাভি খুব ভালো সার্জন। আমি তাকে ধন্যবাদ জানাই।
কিছুক্ষণ পর নার্স এলো। বললো সাক্ষাৎকারের সময়সীমা শেষ হয়ে গেছে। মুহাম্মাদ রমীন ও তার পিতার কাছ থেকে বিদায় নেয়। বিদায়কালে রমীনের বাবার জন্যে মুহাম্মাদ সুস্বাস্থ্য কামনা করে দোয়া করে। রমীন হাসপাতালে তার বাবার কাছেই থাকে।#