• রমজানের উপহার (২১তম পর্ব)

    রমজানের উপহার (২১তম পর্ব)

    জুন ৩০, ২০১৬ ১১:৪৪

    ২১ রমজান আমিরুল মু'মিনিন হযরত আলী (আ.)'র শাহাদত বার্ষিকী। এ উপলক্ষে সবাইকে জানাচ্ছি গভীর শোক ও সমবেদনা। আলী (আ.)'র প্রশংসা করে কোনো এক প্রাচীন কবি লিখেছিলেন: “কোথাও তোমার চরিত্র এমন যে, তোমার কোমলতা দেখে মৃদুমন্দ বাতাসও লজ্জা পায় কখনো তোমার দৃঢ়তা পাথরকেও হার মানায়।”

  • রমজানের উপহার (২০তম পর্ব)

    রমজানের উপহার (২০তম পর্ব)

    জুন ২৯, ২০১৬ ১৬:০৬

    যে কোনো কারণে কিংবা ভুল বোঝাবুঝির কারণে দু'জন মুসলমানের মধ্যে যদি সম্পর্কের অবনতি ঘটে বা সম্পর্ক ছিন্ন হয়ে যায় তাদের মধ্যে আবারও সদ্ভাব প্রতিষ্ঠা এবং বন্ধুত্ব গড়ে তোলার চেষ্টা অত্যন্ত বড় ধরনের সৎকর্ম হিসেবে বিবেচিত হয়।

  • রমজানের উপহার (১৯তম পর্ব)

    রমজানের উপহার (১৯তম পর্ব)

    জুন ২৬, ২০১৬ ১১:২২

    আজ ১৯ রমজান। অনেকেই মনে করেন আজকের রাত তথা ১৮ রমজানের দিবাগত রাতটি পবিত্র শবে ক্বদর। বিশেষ করে, আমিরুল মু'মিনিন হযরত আলী (আ.) ১৯ রমজানের রাতে মহাপাপিষ্ঠ ইবনে মুলজেমের তরবারির আঘাতে আহত হন এবং ২১ রমজান শাহাদত বরণ করেন বলে এ দুই রাতে শবে কদর হওয়ার সম্ভাবনা বেশি বলে অনেকেই মনে করেন।

  • রমজানের উপহার (১৮তম পর্ব)

    রমজানের উপহার (১৮তম পর্ব)

    জুন ২৬, ২০১৬ ১১:১৬

    বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.) বলেছেন, সব কিছুরই একটি ভিত্তি রয়েছে, আর ইসলামের ভিত্তি হচ্ছে আমাদের প্রতি তথা আমার পবিত্র বংশধরদের (আহলে বাইতের) প্রতি ভালবাসা। তিনি আরও বলেছেন, 'প্রত্যেক বিষয়েরই রয়েছে জাকাত। আর শরীর বা দেহের জাকাত হচ্ছে রোজা।'

  • রমজানের উপহার (১৭তম পর্ব)

    রমজানের উপহার (১৭তম পর্ব)

    জুন ২৬, ২০১৬ ১১:১৩

    আল্লাহর প্রতি ইয়াকিন বা দৃঢ়-বিশ্বাস ও ভরসা করা হচ্ছে খাঁটি মু'মিনের বৈশিষ্ট্য। পবিত্র কুরআনে বলা হয়েছে, তোমরা মন-ভাঙ্গা হয়ো না, হীনবল হয়ো না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও। মহান আল্লাহ সুরা ইব্রাহিমে বলেছেন, যদি কৃতজ্ঞতা স্বীকার কর, তবে তোমাদেরকে আরও দেব এবং যদি অকৃতজ্ঞ হও তবে নিশ্চয়ই আমার শাস্তি হবে কঠোর। (৭ নম্বর আয়াত)

  • রমজানের উপহার (১৬তম পর্ব)

    রমজানের উপহার (১৬তম পর্ব)

    জুন ২৬, ২০১৬ ১১:০৯

    রমজান মাস তাকওয়া অর্জনের জন্য প্রশিক্ষণের মাস। সুরা বাকারার ২৮৩ নম্বর আয়াত অনুযায়ী রোজার উদ্দেশ্য হল তাকওয়া বা খোদাভীতি অর্জন। তাকওয়া শব্দটির অর্থ হল ঢাল নেয়া। মানুষের পার্থিব এই জীবন নানা দিক থেকে প্রকাশ্য ও গোপন শত্রুর নানা ধরনের হামলার হুমকির মুখে রয়েছে। তাই খোদাভীরুকে হতে হয় সব সময়ই শত্রুর বিষয়ে সচেতন ও সংগ্রামী এবং তাকে সংগ্রহ করতে হয় আত্মরক্ষার নানা ধরনের ঢাল।

  • রমজানের উপহার (১৫তম পর্ব)

    রমজানের উপহার (১৫তম পর্ব)

    জুন ২২, ২০১৬ ১২:৪৬

    আমরা রোজা রাখা ও নামাজ পড়ার পরও যদি মিথ্যা কথা বলার বা নানা পাপের অভ্যাস ছাড়তে না পারি, তাহলে বুঝতে হবে যে আমাদের নামাজ-রোজা কবুল হচ্ছে না। আর নামাজ-রোজা কবুল হচ্ছে না বলে আমাদের অন্য কোনো দিকেও অগ্রগতি হচ্ছে না। অর্থাৎ আমাদের নামাজ ও রোজা-এসবই এক ধরনের প্রাণহীন অভ্যাস বা অভিনয়ের মত হয়ে পড়ছে।

  • রমজানের উপহার (কামনা-বাসনা ও ত্যাগ)

    রমজানের উপহার (কামনা-বাসনা ও ত্যাগ)

    জুন ২২, ২০১৬ ১২:৪৪

    পবিত্র রমজান মাসের প্রাক্কালে এ মাসের রোজার গুরুত্ব সম্পর্কে বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.) যে ভাষণ দিয়েছিলেন তার আলোকে রমজানে আমরা হলাম মহান আল্লাহর মেহমান। মহান আল্লাহ হলেন আমাদের মেজবান। মহান আল্লাহর আয়োজিত রহমতের এই উৎসবে আমরা কতটা অংশ নিচ্ছি বা এই উৎসবের নানা স্টলে বা প্যাভিলিয়নে কতটা ঢুকতে পেরেছি?

  • রমজানের উপহার (খোদাভীরুতা)

    রমজানের উপহার (খোদাভীরুতা)

    জুন ২২, ২০১৬ ১২:৩৭

    মহান আল্লাহ এমন কোনো বিধান দেননি যা ইহকালে ও পরকালে মানুষের জন্য কল্যাণের ফল্গুধারা বয়ে আনে না। রমজানও মানুষকে পরিপূর্ণ মানুষ হওয়ার পথে এগিয়ে নেয়ার মাধ্যম। মানুষের ব্যক্তিত্ব গঠনে এবং তার আধ্যাত্মিক, সামাজিক ও নৈতিক উন্নয়নে রোজার রয়েছে অপরিসীম ভূমিকা।

  • রমজান: স্রস্টা ও সৃষ্টির মধ্যে গভীর সম্পর্ক স্থাপনের মাস

    রমজান: স্রস্টা ও সৃষ্টির মধ্যে গভীর সম্পর্ক স্থাপনের মাস

    জুন ১৯, ২০১৬ ১৪:৪২

    রমজান মাসে আত্মশুদ্ধির সফল চর্চা ও প্রশিক্ষণ সাধারণ মানুষকে পশুত্বের স্তর থেকে ফেরেশতার স্তরে উন্নত করে। আর মহান আল্লাহর নৈকট্য-প্রাপ্ত মু'মিনরা রমজানের রোজার উসিলায় ফেরেশতাদের চেয়েও উচ্চ মর্যাদার অধিকারী হতে পারেন। এ জন্য বলা হয় রমজান মাস হচ্ছে আল্লাহর ওলিদের উৎসবের মাস। এই মাস স্রস্টা ও সৃষ্টির মধ্যে সবচেয়ে গভীর সম্পর্ক স্থাপনের মাস।