-
অসমে ২ বাঙালি মুসলিম শ্রমিককে নৃশংসভাবে হত্যা
ফেব্রুয়ারি ১১, ২০১৯ ১৬:১০ভারতের বিজেপিশাসিত অসমে শেখ ইদ্রিস আলী (৫২) ও শেখ মুহাম্মদ (৪৫) নামে দু’জন বাঙালি মুসলিম শ্রমিককে অজ্ঞাত দুর্বৃত্তরা গলা কেটে নৃশংসভাবে হত্যা করায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এছাড়া শেখ সোনা ও শেখ জহর নামে আরও দুই শ্রমিকের হাত কেটে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল (রোববার) পুলিশের পক্ষ থেকে নিহত ও আহতদের পরিবারকে খবর দেয়া হয়।
-
অসমে বিস্ফোরণ মামলায় এনডিএফবি প্রধানসহ ১৫ জন দোষী সাব্যস্ত
জানুয়ারি ২৮, ২০১৯ ১৫:৩৬ভারতের অসমে ধারাবাহিক বিস্ফোরণ মামলায় জঙ্গি সংগঠন ন্যাশনাল ডেমোক্র্যাটিক ফ্রন্ট অব বড়োল্যান্ডের (এনডিএফবি) প্রধান রঞ্জন দৈমারিসহ ১৫ জনকে দোষী সাব্যস্ত করেছে বিশেষ সিবিআই আদালত। আগামী বুধবার দোষীদের বিরুদ্ধে সাজা ঘোষণা হবে।
-
সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর অভিযোগে হিমন্ত বিশ্বশর্মার গ্রেফতার দাবি
জানুয়ারি ২৭, ২০১৯ ০৮:৪৫ভারতের অসমের মন্ত্রী ও বিজেপি নেতা হিমন্ত বিশ্বশর্মার বিরুদ্ধে মামলা রুজু করার দাবি জানাল কংগ্রেস। তাঁর বিরুদ্ধে সাম্প্রদায়িকতা ছড়ানোর অভিযোগে অসম বিধানসভার বিরোধী দলনেতা ও কংগ্রেসের বিধায়ক দেবব্রত শইকিয়া পুলিশের কাছে ওই দাবি জানিয়েছেন।
-
ভারতে নাগরিকত্ব বিলের প্রতিবাদে অসম ও মিজোরামে বিক্ষোভ
জানুয়ারি ২৪, ২০১৯ ১৬:৪৫ভারতে নাগরিকত্ব (সংশোধনী) বিল, ২০১৬-এর প্রতিবাদে অসম ও মিজোরামে বিক্ষোভ সমাবেশ হয়েছে। গতকাল (বুধবার) গুয়াহাটিতে অল অসম স্টুডেন্টস ইউনিয়নের (আসু) ডাকা 'খিলঞ্জীয়া বজ্রনিনাদ' নামক বিক্ষোভ সমাবেশে কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন। অন্যদিকে, মিজরামের আইজল শহরে ওই বিলের বিরুদ্ধে প্রতিবাদে সমাবেশে প্রায় দশ হাজার মিজো ছাত্র অংশগ্রহণ করেন।
-
বিতর্কিত মন্তব্যের অভিযোগে অসমের অর্থমন্ত্রীকে সতর্ক করলেন মুসলিমরা
জানুয়ারি ১৩, ২০১৯ ১৫:০৪ভারতের বিজেপিশাসিত অসমের অর্থমন্ত্রী ও বিজেপি নেতা হিমন্ত বিশ্বশর্মার বিতর্কিত মন্তব্যে মুসলিম সমাজের মানুষজন তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। গতকাল (শনিবার) গুয়াহাটিতে ব্রহ্মপুত্রভ্যালি সিভিল সোসাইটির পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে মুসলিমবিরোধী মন্তব্য করা থেকে বিরত থাকতে হিমন্তকে সতর্ক করে দেয়া হয়েছে।
-
নাগরিকত্ব বিল এনে বিজেপি ধর্মের ভিত্তিতে দেশভাগ করতে চাচ্ছে: তরুণ গগৈ
জানুয়ারি ১০, ২০১৯ ১৪:৩৪ভারতের অসমের সাবেক মুখ্যমন্ত্রী ও কংগ্রেসের সিনিয়র নেতা তরুণ গগৈ নাগরিকত্ব সংশোধনী বিল প্রসঙ্গে বলেছেন, ‘জিন্নাহর পদাঙ্ক অনুসরণ করে ফের ধর্মের ভিত্তিতে দেশ ভাগ করতে চাচ্ছে বিজেপি। ধর্মনিরপেক্ষ দেশে ফের হিন্দু-মুসলিম মানসিকতা উসকে দিতে চাচ্ছে তারা।’ গতকাল (বুধবার) অসমের গুয়াহাটিতে এক সংবাদ সম্মেলনে তিনি ওই মন্তব্য করেন।
-
বজ্রনিনাদে নরেন্দ্র মোদির মসনদ কেঁপে উঠবে: আসু-নেসো'র হুঁশিয়ারি
জানুয়ারি ০৭, ২০১৯ ১১:৫৪ভারতে নাগরিকত্ব সংশোধনী বিল পাসের চেষ্টার প্রতিবাদে অসমে বনধ ও ‘কালো দিবস’ পালনের ডাক দেয়া হয়েছে। সারা অসম ছাত্র সংস্থা ‘আসু’ ও নর্থ-ইস্ট স্টুডেন্টস ইউনিয়ন ‘নেসো’র পক্ষ থেকে আগামী ৮ জানুয়ারি (মঙ্গলবার) ১১ ঘণ্টার অসম বনধ পালনের আহ্বান জানানো হয়েছে। ৭ জানুয়ারি (সোমবার) কালো দিবস পালনের ডাক দিয়েছে আসু। ওইদিন গোটা রাজ্যে নাগরিকত্ব বিলের প্রতিলিপি পোড়ানো হবে।
-
কোনোভাবেই নাগরিকত্ব বিল মানা হবে না: আমসু
জানুয়ারি ০৫, ২০১৯ ১৪:৩৬ভারতীয় সংবিধানের সেক্যুলার চরিত্রকে অক্ষুণ্ণ রাখতে কোনোভাবেই নাগরিকত্ব বিল মানা হবে না বলে জানিয়েছে অল অসম মাইনরিটি স্টুডেন্টস ইউনিয়ন (আমসু)।
-
এনআরসি থেকে কোনও ভারতীয় নাগরিকের নাম বাদ পড়বে না: মোদি
জানুয়ারি ০৪, ২০১৯ ১৫:৪২ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, 'জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) থেকে কোনও ভারতীয় নাগরিকের নাম বাদ পড়বে না।' তিনি আজ (শুক্রবার) অসমের শিলচরে এক সমাবেশে ভাষণ দেয়ার সময় ওই মন্তব্য করেন।
-
নাগরিকত্ব ইস্যুতে ভারত সরকারের নির্দেশনাকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা
ডিসেম্বর ২৫, ২০১৮ ১৬:২৪ভারতের প্রতিবেশি বিভিন্ন দেশ থেকে আসা সংখ্যালঘুদের নাগরিকত্ব দেয়ার লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের জারি করা বিভিন্ন নির্দেশনাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে। আগামী জানুয়ারিতে ওই মামলার শুনানি হতে পারে।