-
মধ্যরাতে ঢাকার বিশেষ আদালতে কাউন্সিলর রাজিব, ১৪ দিনের রিমান্ড মঞ্জুর
অক্টোবর ২০, ২০১৯ ২২:২০সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ জমি দখলের অভিযোগে গ্রেফতার ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তারেকুজ্জামান রাজিবকে ১৪ দিনের রিমান্ডে নেয়া হয়েছে।
-
যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীকে সংগঠন থেকে অব্যাহতি
অক্টোবর ২০, ২০১৯ ১৭:৫২ক্যাসিনোর বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান শুরুর পর আলোচনায় থাকা যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীকে সংগঠনের সব কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। রবিবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে যুবলীগের সভাপতিমণ্ডলীর বৈঠকে এই সিদ্ধান্ত হয়। এছাড়া যুবলীগে নতুনভাবে বয়সসীমা ৫৫ বছর নির্ধারণ করা হয়েছে।
-
শেখ হাসিনা একজন চেঞ্জ মেকার, কাউন্সিলে নতুন মুখ থাকবে: কাদের
অক্টোবর ১৯, ২০১৯ ১৪:৩০বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, চলমান দুর্নীতিবিরোধী অভিযানের যারা লক্ষ্য তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। আজ (শনিবার) সকালে নারায়ণগঞ্জের মেঘনা ঘাট এলাকায় সড়কের সংস্কার কাজ পরিদর্শনে এসে তিনি একথা বলেন।
-
আওয়ামী লীগ ছাত্র রাজনীতি বন্ধের পক্ষে নয়: ওবায়দুল কাদের
অক্টোবর ১৩, ২০১৯ ১৩:৫৭বাংলাদেশে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ছাত্র রাজনীতি বন্ধের পক্ষে নয় বলে জানিয়েছেন দলটির সাধারণ সস্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ছাত্র রাজনীতি বন্ধের পক্ষে আমরা নই। যারা ছাত্র রাজনীতির নামে অপকর্ম করবে তাদের আইনের আওতায় আনা হবে। রাজনীতিবিদদের অধিকাংশেরই হাতেখড়ি ছাত্র রাজনীতি থেকে। কাজেই মাথা ব্যথা হলে মাথা কেটে ফেলা সমাধান নয়।
-
আবরার হত্যার মধ্য দিয়ে সরকার পতন আন্দোলন শুরু হয়ে গেছে: মওদুদ
অক্টোবর ১২, ২০১৯ ১৭:১৮বিএনপি নেতারা বলেছেন, শেখ হাসিনার সরকার ভারতের সঙ্গে সম্প্রতি যে চুক্তি করেছে সবগুলোই দেশের স্বার্থবিরোধী। এ সব চুক্তির কারণে দেশের জনগণ ক্ষতিগ্রস্ত হবে। বুয়েট ছাত্র ফাহাদ তার ফেসবুকে এসব কথা লিখেছিল বলেই তাকে হত্যা করা হয়েছে। দেশের জন্য তার এ রক্তদান বৃথা যাবে না। শহীদ জেহাদের রক্ত দানের মাধ্যমে যেমন নব্বইয়ের স্বৈরাচারী এরশাদের পতন হয়েছিল, তেমনি ফাহাদের রক্ত দানের মাধ্যমে এ সরকারের পতনের সূত্রপাত হয়েছে।
-
রিমান্ড শুনানির আগেই 'অসুস্থ' সম্রাট হাসপাতালে, ‘অবস্থা স্থিতিশীল’
অক্টোবর ০৮, ২০১৯ ০৮:৪৭‘ক্যাসিনো সম্রাট’ হিসেবে পরিচিত ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট ‘অসুস্থ’ বোধ করায় তাকে কারাগার থেকে হাসপাতালে নেয়া হয়েছে।
-
শেখ হাসিনার ভারত সফরে ৭টি চুক্তি সই এবং বিরোধীদের অভিযোগ
অক্টোবর ০৭, ২০১৯ ১৪:০৮বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা চারদিনের ভারত সফর শেষে রবিবার রাতে ঢাকা ফিরেছেন।এই সফরের তৃতীয় দিনে শনিবার দুপুরে নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে বৈঠক হয়। ওই বৈঠকেই সাতটি চুক্তি হয়। চুক্তি ও সমঝোতাপত্র বিনিময়ের পর শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি যৌথভাবে তিনটি প্রকল্প উদ্বোধন করেন।
-
যুবলীগ চেয়ারম্যানের দেশত্যাগে নিষেধাজ্ঞা, বেনাপোলে বাড়তি সতর্কতা
অক্টোবর ০৬, ২০১৯ ২১:৪৮বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগের যুবসংগঠন যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তিনি যাতে ভারতে পালিয়ে যেতে না পারেন সেজন্য সীমান্তে সর্তকতা জারি করা হয়েছে।
-
যুবলীগ থেকে সম্রাট-আরমান বহিষ্কার, গ্রেফতার সম্পর্কে র্যাব ডিজি যা বললেন
অক্টোবর ০৬, ২০১৯ ১১:৫৪বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ (রোববার) ভোরে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে র্যাবের হাতে গ্রেফতার হওয়ার পর তাকে দল থেকে বহিষ্কার করা হলো।
-
অবশেষে ‘সুনির্দিষ্ট অভিযোগে’ যুবলীগ নেতা সম্রাট আটক
অক্টোবর ০৬, ২০১৯ ০৮:২২বাংলাদেশের রাজধানীর ‘ক্যাসিনো সম্রাট’ হিসেবে পরিচিত ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী ওরফে সম্রাট ও সহসভাপতি এনামুল হক আরমানকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)।