-
মৃত্যুর গুজবের পর টিভি লাইভে এলেন হুথি আনসারুল্লাহ প্রধান
আগস্ট ৩০, ২০১৮ ১২:১০ইয়েমেনের জনপ্রিয় সংগঠন হুথি আনসারুল্লাহ'র প্রধান আব্দুল মালেক আল হুথি নিহত হয়েছেন বলে যে গুজব রটানো হয়েছিল তা মিথ্যা প্রমাণ করেছেন তিনি নিজেই। ঈদে গাদির উপলক্ষে আল মাসিরা টিভি চ্যানেলের লাইভ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি সবাইকে এই ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
-
আগ্রাসীদের রাজধানী আর নিরাপদ থাকবে না: ইয়েমেন
জুলাই ২৭, ২০১৮ ১২:৪০ইয়েমেনের জনপ্রিয় সংগঠন হুথি আনসারুল্লাহ বলেছে, আগ্রাসীদের রাজধানীগুলোতে হামলা অব্যাহত থাকবে। এসব রাজধানীর কোনোটিই এখন আর নিরাপদ থাকবে না। হুথি আনসারুল্লাহর সিনিয়র মুখপাত্র মোহাম্মাদ আব্দুস সালাম আল-জাজিরা টিভি চ্যানেলকে বলেছেন, "আমরা কারো ওপর বোমা ফেলার পক্ষে নই। তবে আগ্রাসীদের হামলার মোকাবেলায় চুপচাপ বসে থাকতে পারি না। এখন থেকে আমরা আগ্রাসী জোটের রাজধানীগুলোতে হামলা চালিয়ে যাব।"
-
সৌদি তেল শোধনাগারে ড্রোন হামলা ছিল 'বিশেষ সাফল্য': আনসারুল্লাহ
জুলাই ২০, ২০১৮ ১১:১৪রিয়াদে সৌদি জাতীয় তেল কোম্পানি আরামকো'র তেল শোধনাগারে গতকালের সফল হামলার প্রশংসা করেছে ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ। আনসারুল্লাহ সমর্থিত সেনারা গতকাল দূরপাল্লার নতুন ড্রোন ব্যবহারের মাধ্যমে সফলভাবে ওই হামলা চালায়।
-
নাসরুল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানাল ইয়েমেনের আনসারুল্লাহ
জুলাই ০১, ২০১৮ ১২:৩৭লেবাননের হিজবুল্লাহ মহাসচিব হাসান নাসরুল্লাহ আবারও ইয়েমেনের মজলুম জনগণের প্রতি অকুণ্ঠ সমর্থন জানিয়ে বলেছেন, সুযোগ থাকলে আপনাদের পাশে থেকে যুদ্ধ করতাম। তিনি ইয়েমেনি জাতিকে অপরাজেয় বলে অভিহিত করেছেন। হিজবুল্লাহ মহাসচিবের এই বক্তব্যের প্রশংসা করে একটি বিবৃতি প্রকাশ করেছে ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন।
-
হুদায়দার নিয়ন্ত্রণ জাতিসংঘের কাছে হস্তান্তরের দাবি নাকচ করল আনসারুল্লাহ
জুন ২৮, ২০১৮ ১১:৩৪ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন দেশটির হুদায়দা বন্দরের নিয়ন্ত্রণ জাতিসংঘের কাছে হস্তান্তরের দাবি নাকচ করে দিয়েছে। সম্প্রতি কিছু পশ্চিমা গণমাধ্যম দাবি করেছিল, উত্তেজনা কমানোর লক্ষ্যে হুদায়দা বন্দরের নিয়ন্ত্রণ জাতিসংঘের কাছে হস্তান্তর করতে চায় আনসারুল্লাহ।
-
সৌদি জোটের ১৬০ সেনাকে আটক করেছে ইয়েমেনি সেনারা
জুন ১৮, ২০১৮ ০৭:২৮সৌদি নেতৃত্বাধীন আরব জোটের ১৬০ সেনাকে আটক করেছে ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনারা। হুদায়দা শহরে অভিযান চালাতে গিয়ে শনিবার পর্যন্ত এসব সেনা আটকা পড়েছে।
-
আল-হুদায়দাকে শত্রুদের গোরস্থানে পরিণত করা হবে: আনসারুল্লাহ
জুন ১৪, ২০১৮ ১৫:২২ইয়েমেনের জনপ্রিয় সংগঠন আনসারুল্লাহ'র প্রভাবশালী নেতা যেইফুল্লাহ আশ শামি বলেছেন, আল-হুদায়দা বন্দরনগরীকে আগ্রাসীদের গোরস্থানে পরিণত করা হবে। মেহের নিউজ এজেন্সি'র সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।
-
হুদায়দা আগ্রাসন: সৌদি হামলা রুখে দিয়েছে ইয়েমেনি যোদ্ধারা
জুন ১৪, ২০১৮ ০৭:২৭ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ যোদ্ধা ও তাদের সমর্থিত সেনারা সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের সেনাদের একটি সমুদ্রভিত্তিক অভিযান ব্যর্থ করে দিয়েছে। হুদায়দা বন্দরনগরীতে সৌদি ও আমিরাতি সেনারা এ অভিযান চালায়।
-
সৌদি ক্যাম্পে ইয়েমেনি ক্ষেপণাস্ত্রের আঘাত; বহু ভাড়াটে সন্ত্রাসী নিহত
জুন ১১, ২০১৮ ১০:৩১ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ সমর্থিত সেনাদের ছোঁড়া স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে বহুসংখ্যক সৌদি ভাড়াটে সন্ত্রাসী হতাহত হয়েছে। এসব সন্ত্রাসী সৌদি অর্থের বিনিময়ে পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদির পক্ষে যুদ্ধ করছে যার শিকার হচ্ছে ইয়েমেনের সাধারণ মানুষ।
-
হুদায়দায় সৌদি হামলায় নিহত হবে আড়াই লাখ মানুষ: জাতিসংঘ
জুন ০৯, ২০১৮ ০১:০৬জাতিসংঘ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, সৌদি আরব ইয়েমেনের হুদায়দা বন্দর দখলের লক্ষ্যে হামলা চালালে আড়াই লাখ মানুষের প্রাণহানি হতে পারে।