-
বৈঠক বানচালের পর কাবুল থেকে আলোচকদের ডেকে পাঠাল তালেবান
এপ্রিল ০৮, ২০২০ ০৮:১৩আফগানিস্তানের সরকারের সঙ্গে বন্দি বিনিময় সংক্রান্ত বৈঠক বানচাল হওয়ার পর রাজধানী কাবুল থেকে আলোচকদের ডেকে পাঠিয়েছে তালেবান।
-
আফগানিস্তানের স্বঘোষিত দুই প্রেসিডেন্টের সঙ্গে কথা বললেন জারিফ
এপ্রিল ০৮, ২০২০ ০৩:১১আফগানিস্তানের চলমান রাজনৈতিক অচলাবস্থা নিয়ে স্বঘোষিত দুই প্রেসিডেন্ট আশরাফ গনি ও আব্দুল্লাহ আব্দুল্লাহ’র সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ।
-
করোনায় আক্রান্ত আফগান নাগরিকদের বিনামূল্যে চিকিৎসা দেবে ইরান
এপ্রিল ০৮, ২০২০ ০১:৪১ইরানে বসবাসরত কোনো আফগান নাগরিক করোনাভাইরাসে আক্রান্ত হলে তাকে বিনামূল্যে চিকিৎসা দেয়া হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট হাসান রুহানি। আফগানিস্তানের সীমান্ত সংলগ্ন ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ‘দক্ষিণ খোরাসান’ প্রদেশের গভর্নর মোহাম্মাদ সাদেক মো’তামেদিয়ানের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলাপকালে মঙ্গলবার একথা ঘোষণা করেন তিনি।
-
বন্দি বিনিময় আলোচনা থেকে সরে গেল তালেবান: বৈঠককে বলল নিষ্ফল
এপ্রিল ০৭, ২০২০ ১০:০৬আফগানিস্তানের সরকারের সঙ্গে বন্দি বিনিময় নিয়ে যে আলোচনা হওয়ার কথা ছিল তা থেকে সরে এসেছে তালেবান গোষ্ঠী। কাবুল সরকার বন্দি বিনিময়ে অহেতুক বিলম্ব করছে বলে অভিযোগ করে এ আলোচনা সরে দাঁড়ায় তালেবান।
-
আমেরিকার সঙ্গে চুক্তি প্রায় ভেঙে যাওয়ার কাছে: তালেবান
এপ্রিল ০৬, ২০২০ ১১:৫৯আমেরিকার সঙ্গে সম্প্রতি সই হওয়া চুক্তি ভেঙে যাওয়ার কাছাকাছি রয়েছে বলে জানিয়েছে আফগান তালেবান। সংগঠনটি বলেছে, আমেরিকা এবং আফগান সরকার চুক্তির শর্তগুলো ভঙ্গ করছে বলে এই অবস্থা তৈরি হয়েছে।
-
দায়েশ নেতাকে আটক করেছে আফগান স্পেশাল ফোর্স
এপ্রিল ০৫, ২০২০ ০৯:২৭আফগানিস্তানের বিশেষ বাহিনী উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের একজন স্থানীয় নেতাকে আটক করেছে। আফগান ন্যাশনাল ডাইরেক্টোরেট অব সিকিউরিটি বা এনডিএস এক বিবৃতিতে জানিয়েছে, আব্দুল্লাহ ওরাকজাই ওরফে আসলাম ফারুকী নামে এই দায়েশ নেতাকে গতকাল (শনিবার) আটক করা হয়।
-
তালেবান হামলায় ৬ আফগান সেনা নিহত
মার্চ ৩০, ২০২০ ১৩:৪৫আফগানিস্তানে উগ্র গোষ্ঠী তালেবানের হামলায় ছয় আফগান সেনা নিহত হয়েছে। দেশটির সরকার ঘোষিত আলোচক দলের সঙ্গে সংলাপে বসতে তালেবান গোষ্ঠী অস্বীকৃতি জানানোর একদিন পর এ হামলার খবর এলো।
-
আফগান সরকার ঘোষিত আলোচক দল প্রত্যাখ্যান করল তালেবান
মার্চ ২৯, ২০২০ ১১:১৮আফগানিস্তানের তালেবান গোষ্ঠী দেশটির সরকার ঘোষিত আলোচক দলের সঙ্গে সংলাপে বসতে অস্বীকৃতি জানিয়েছে। তালেবান বলেছে, সরকার যে আলোচক দল ঘোষণা করেছে তাতে সমাজের সব শ্রেণির প্রতিনিধিত্ব নেই।
-
কাবুলের শিখ মন্দিরে হামলায় নিহত ২৫; নিন্দা জানাল ইরান
মার্চ ২৬, ২০২০ ০২:১৮আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি শিখ মন্দিরে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশের (আইএস) ভয়াবহ হামলায় ২৫ জন নিহত ও আটজন আহত হয়েছেন। কাবুলের ‘শুরবাজার’ এলাকায় বুধবার সকালে চালানো ওই হামলার দায় স্বীকার করেছে দায়েশ।
-
কাবুলে শিখ-হিন্দু মন্দিরে ২০০ ব্যক্তি পণবন্দী
মার্চ ২৫, ২০২০ ১৫:২৩আফগানিস্তানরে রাজধানী কাবুলের একটি শিখ-হিন্দু মন্দিরে অন্তত ২০০ ব্যক্তিকে পণবন্দী করেছে অজ্ঞাত বন্দুকধারীরা।