-
বিদেশি সেনার উপস্থিতিই আঞ্চলিক সমস্যার মূল কারণ: রুহানি
আগস্ট ১৯, ২০১৯ ১১:৪৫ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি যেকোনো দেশে বিদেশি সেনার উপস্থিতিকে পুরো অঞ্চলের জন্য সমস্যার মূল চাবিকাঠি হিসেবে আখ্যায়িত করেছেন।
-
কাবুলের হোটেলে আত্মঘাতী বোমা হামলা: অন্তত ৬৩ জন নিহত
আগস্ট ১৮, ২০১৯ ০১:৩২আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি হোটেলে বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৬৩ জন নিহত ও অপর ১৮০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একজন আত্মঘাতী হামলাকারী বিয়ের অনুষ্ঠানে বোমা হামলা চালায় এবং তারা অনেক লাশ পড়ে থাকতে দেখেছেন।
-
তালেবানের এক দাবি: মার্কিন সেনা প্রত্যাহার
আগস্ট ১৩, ২০১৯ ১৩:০১আফগানিস্তানের তালেবান ও মার্কিন সরকারের মধ্যকার সর্বশেষ আলোচনা একদফা দাবিতে পরিণত হয়েছে। তালেবান বলেছে, আফগানিস্তান থেকে কবে ও কীভাবে মার্কিন সেনা প্রত্যাহার করা হবে সে প্রশ্ন রেখেই কাতারের রাজধানী দোহায় গতকাল (সোমবার) আলোচনা শেষ করা হয়েছে।
-
তালেবান ও আমেরিকার মধ্যে সম্ভাব্য চুক্তি কি আফগানিস্তানে শান্তি আনতে পারবে?
আগস্ট ১২, ২০১৯ ১১:২২তালেবানের সঙ্গে আমেরিকার আলোচনায় যে চুক্তির খসড়া তৈরি করা হয়েছে আফগান সরকার তার ধারাগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে গেছে বলে নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট আশরাফ গনির মুখপাত্র সিদ্দিক সিদ্দিকি। তিনি বলেছেন, কাতারের রাজধানী দোহায় তালেবান ও আমেরিকার মধ্যে যে অষ্টম দফা শান্তি আলোচনা চলছে তার বিস্তারিত তথ্য কাবুল সরকারের হাতে রয়েছে। তবে বিষয়টির স্পর্শকাতরতার কথা বিবেচনা করে তা এখনই গণমাধ্যমের সামনে প্রকাশ করতে চায় না আশরাফ গনি সরকার।
-
বাইরের শক্তির হাতে আমাদের ভাগ্য নির্ধারিত হতে পারে না: আফগান প্রেসিডেন্ট
আগস্ট ১১, ২০১৯ ১৯:০০আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গণি বলেছেন, তিনি চান না বাইরের শক্তি আফগানিস্তানের বিষয়ে হস্তেক্ষপ করুক। তালেবান গেরিলাদের সঙ্গে যখন আমেরিকা একটি চুক্তির জন্য আলোচনা করছে তখন তিনি একথা বললেন।
-
‘শান্তি আলোচনায় আফগানিস্তানের স্বার্থ বিসর্জন দেয়া যাবে না’
আগস্ট ০৫, ২০১৯ ০২:১৫আফগানিস্তানের প্রেসিডেন্ট মোহাম্মাদ আশরাফ গনি বলেছেন, তালেবানের সঙ্গে শান্তি আলোচনায় তার দেশের রাজনৈতিক ব্যবস্থা নিয়ে কোনো ধরনের আপোশ করা হবে না। তিনি গতকাল (রোববার) আফগান সেনাবাহিনীর একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এ প্রত্যয় ব্যক্ত করেন।
-
আফগানিস্তানে নিরাপত্তা ও স্থিতিশীলতা চায় ইরান: লারিজানি
আগস্ট ০৪, ২০১৯ ০৮:৫০ইসলামি প্রজাতন্ত্র ইরানের সংসদ স্পিকার আলী লারিজানি বলেছেন, তার দেশ আফগান সরকারের নেতৃত্বে চলমান শান্তি প্রক্রিয়াকে সমর্থন করে। তিনি গতকাল তেহরানে আফগান সিনেটের চেয়ারম্যান ফজল হাদি মুসলিমইয়ায়ের সঙ্গে বৈঠকে এ কথা বলেন।
-
তালেবানের সঙ্গে আমেরিকার সম্ভাব্য চুক্তি নিয়ে কাবুলের উদ্বেগ
আগস্ট ০৪, ২০১৯ ০৪:৩৮আফগানিস্তানের উগ্র জঙ্গি গোষ্ঠী তালেবানের সঙ্গে আমেরিকার সম্ভাব্য চুক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দেশটির জাতীয় সংসদ। কাতারের রাজধানী দোহায় যখন তালেবানের সঙ্গে আমেরিকার অষ্টম দফা আলোচনা শুরু হয়েছে তখন এ উদ্বেগ প্রকাশ করলেন আফগান সংসদ সদস্যরা।
-
আবারো এক কোটি আফগানকে হত্যা করার হুমকি দিলেন ট্রাম্প
আগস্ট ০৪, ২০১৯ ০১:৫৯মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারো আফগানিস্তানের এক কোটি মানুষকে হত্যা করার হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, মার্কিন সেনারা মাত্র কয়েকদিনের মধ্যে আফগান যুদ্ধে জয়লাভ করার ক্ষমতা রাখে তবে সেজন্য তাদেরকে কয়েক মিলিয়ন মানুষ হত্যা করতে হবে।
-
ইরানের স্টক এক্সচেঞ্জে পেট্রোল বিক্রি শুরু; আমদানি করতে চায় ৯ দেশ
আগস্ট ০৩, ২০১৯ ১৩:৫৮ইসলামী প্রজাতন্ত্র ইরানের পেট্রোল কিনতে আগ্রহ প্রকাশ করেছে নয়টি প্রতিবেশী দেশ। ইরানের রাজধানী তেহরানের চেম্বার অব কমার্স, শিল্প, খনিজ ও কৃষি বিষয়ক জ্বালানি কমিশনের চেয়ারম্যান রেজা পাদিদার আজ (শনিবার) এ তথ্য জানিয়েছেন।