• কাবুল লরি বিস্ফোরণে নিহত ১০০, তালেবানের দায় স্বীকার

    কাবুল লরি বিস্ফোরণে নিহত ১০০, তালেবানের দায় স্বীকার

    আগস্ট ০১, ২০১৬ ০৯:২৪

    আফগানিস্তানের তালেবান রাজধানী কাবুলে ভয়াবহ লরি বিস্ফোরণের দায়িত্ব স্বীকার করেছে। এর আগে কাবুলে হাজারা শিয়া জনগোষ্ঠীর সমাবেশে দায়েশ সন্ত্রাসীদের হামলার নিন্দা করেছিল তালেবানরা। কিন্তু তারাই এখন কাবুলে আজকের হামলার দায়িত্ব স্বীকার করেছে।

  •  চীন সফর করেছে আফগান তালেবান প্রতিনিধি দল

    চীন সফর করেছে আফগান তালেবান প্রতিনিধি দল

    জুলাই ৩১, ২০১৬ ১১:৫৯

    আফগানিস্তানের তালেবানের একটি প্রতিনিধি দল চলতি মাসের গোড়ার দিকে চীন সফর করেছে। তালেবান সূত্রের বরাত দিয়ে প্রকাশিত এ খবরে বলা হয়েছে, আফগানিস্তানে দখলদারিত্ব নিয়ে আলোচনার জন্য প্রতিনিধি দলটি চীন সফর করে। মার্কিন মদদপুষ্ট কাবুল সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার একই সময়ে চীন সফর করল আফগান তালেবান।

  • ‘চলতি বছর আফগানিস্তানের ৫ ভাগ এলাকা তালেবানের হাতে চলে গেছে’

    ‘চলতি বছর আফগানিস্তানের ৫ ভাগ এলাকা তালেবানের হাতে চলে গেছে’

    জুলাই ৩০, ২০১৬ ১১:১৭

    সাবেক তালেবান নেতা মোল্লা মানসুর নিহত হওয়ার পর আফগানিস্তানে যুদ্ধ আরো তীব্রতর হয়েছে। এ ছাড়া, আফগানিস্তান শান্তি প্রক্রিয়ার ভবিষ্যৎও অনিশ্চিত হয়ে পড়েছে। মার্কিন কংগ্রেসকে দেয়া ত্রৈমাসিক প্রতিবেদনে এমন হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে। আমেরিকার আফগানিস্তান পুনঃনির্মাণ সংক্রান্ত বিশেষ মহাপরিদর্শক চলতি বছরের দ্বিতীয় তিন মাসের পরিস্থিতি পর্যবেক্ষণ করে এ প্রতিবেদন দিয়েছেন।

  • আফগানিস্তানে দায়েশের শীর্ষস্থানীয় কমান্ডার নিহত

    আফগানিস্তানে দায়েশের শীর্ষস্থানীয় কমান্ডার নিহত

    জুলাই ২৬, ২০১৬ ১৬:৪৩

    আফগানিস্তানের নানগারহার প্রদেশে এক সামরিক অভিযানে উগ্র জঙ্গি গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের গুরুত্বপূর্ণ কমান্ডার সা’দ এমারাতি নিহত হয়েছে। আফগান নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, নিহত কমান্ডার দায়েশের আফগানিস্তান-পাকিস্তান শাখার অন্যতম প্রতিষ্ঠাতা। এ ছাড়া, সে আফগানিস্তানে সরকার ও তালেবান বিরোধী বহু হামলার নেতৃত্ব দিয়েছে।

  • সন্ত্রাস বিরোধী লড়াইয়ে আফগানিস্তানকে সহযোগিতার প্রস্তাব পুতিনের

    সন্ত্রাস বিরোধী লড়াইয়ে আফগানিস্তানকে সহযোগিতার প্রস্তাব পুতিনের

    জুলাই ২৪, ২০১৬ ০৬:১০

    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আফগানিস্তানে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে সহযোগিতা করতে তার দেশের প্রস্তুতি ঘোষণা করেছেন। কাবুলে ভয়াবহ বোমা হামলার পর আফগান প্রেসিডেন্ট আশরাফ গনির কাছে পাঠানো এক শোকবার্তায় এ ঘোষণা দিলেন পুতিন।

  • দায়েশের বিরুদ্ধে অভিযানের নির্দেশ দিলেন আফগান প্রেসিডেন্ট

    দায়েশের বিরুদ্ধে অভিযানের নির্দেশ দিলেন আফগান প্রেসিডেন্ট

    জুলাই ১৬, ২০১৬ ১৪:৪৪

    আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি দেশটির ন্যাশনাল ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি ফোর্সেস বা এএনডিএসএফকে দায়েশের সঙ্গে সম্পর্কিত সন্ত্রাসীদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন। দেশটির নাঙ্গাহার প্রদেশে এ অভিযান চালানো হবে। সাম্প্রতিক মাসগুলোতে ওই প্রদেশে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠীর তৎপরতা দিনে দিনে বাড়তে দেখা গেছে।

  • নিরাপত্তা বিষয়ে আলোচনা করতে কাবুলে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

    নিরাপত্তা বিষয়ে আলোচনা করতে কাবুলে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

    জুলাই ১২, ২০১৬ ১৩:১০

    মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ্টন কার্টার আজ (মঙ্গলবার) আফগানিস্তান পৌঁছেছেন। আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি এবং দেশটিতে মোতায়েন মার্কিন কমান্ডারদের সঙ্গে আফগানিস্তানের নিরাপত্তা নিয়ে আলোচনা করবেন তিনি। আকস্মিক বাগদাদ সফরের পর আফগানিস্তান গেলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী।

  • আফগানিস্তানে মার্কিন সেনা উপস্থিতি নিয়ে ওবামার সিদ্ধান্তকে স্বাগত জানালেন প্রেসিডেন্ট গনি

    আফগানিস্তানে মার্কিন সেনা উপস্থিতি নিয়ে ওবামার সিদ্ধান্তকে স্বাগত জানালেন প্রেসিডেন্ট গনি

    জুলাই ০৭, ২০১৬ ০৬:১২

    মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আফগানিস্তানে ব্যাপক সংখ্যক আমেরিকান সেনা উপস্থিতি বজায় রাখার যে সিদ্ধান্ত নিয়েছেন তাকে স্বাগত জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আশরাফ গনি। নিজের অফিসিয়াল টুইট একাউন্টে দেয়া বার্তায় এ প্রতিক্রিয়া জানান প্রেসিডেন্ট গনি।

  • "আফগানিস্তান থেকে মার্কিন সেনা কমানো হলে 'দুঃস্বপ্ন' দেখা দেবে"

    জুলাই ০৫, ২০১৬ ১৩:৪৮

    মার্কিন রিপাবলিকান দলের সিনেটর জন ম্যাককেইন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আফগানিস্তান থেকে মার্কিন সেনা কমানো হলে আরেকটা দুঃস্বপ্ন দেখা দেবে।

  • আফগানিস্তানে মার্কিন ড্রোন হামলায় ১৪ ব্যক্তি নিহত

    আফগানিস্তানে মার্কিন ড্রোন হামলায় ১৪ ব্যক্তি নিহত

    জুলাই ০৩, ২০১৬ ১৩:০২

    আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশে মার্কিন ড্রোন হামলায় ১৪ ব্যক্তি নিহত হয়েছে। নিহতদের মধ্যে তিন জন তালেবান গোষ্ঠীর সদস্য বলে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে। বাকিরা বেসামরিক ব্যক্তি কিনা সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায় নি।