-
আফগানিস্তান ছাড়তে মার্কিনীদের প্রতি তালেবান প্রধানের আহ্বান
জুলাই ০২, ২০১৬ ১৪:২৭তালেবানের নতুন নেতা হাইবাতুল্লাহ আখুনজাদা, আফগানিস্তানে মার্কিনীসহ বিদেশি বাহিনীর দখলদারিত্বের ইতি ঘটানোর আহ্বান জানিয়েছেন। ওয়াশিংটন কথিত সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার ১৫ বছর পরও দেশটিতে আমেরিকাসহ বিদেশি সেনা উপস্থিতি বজায় রয়েছে। তালেবান সৃষ্টিতে খোদ আমেরিকার ভূমিকা রয়েছে বলে মনে করা হয়।
-
আফগানিস্তানে সামরিক অভিযানে অন্তত ২২৫ দায়েশ নিহত
জুলাই ০২, ২০১৬ ১২:১০আফগানিস্তানে সামরিক অভিযানে অন্তত ২২৫ দায়েশ নিহত হয়েছে। গত এক সপ্তাহ ধরে এ সব অভিযান দেশটির নাঙ্গাহার প্রদেশে চালানো হয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।
-
আফগান সংকটের সামরিক সমাধান চাইলে তার পরিণাম ভেবে দেখতে হবে: পাকিস্তান
জুন ২৩, ২০১৬ ০৭:২৮আফগানিস্তানের শান্তি প্রক্রিয়ার প্রতি আমেরিকার অঙ্গীকার নিয়ে প্রশ্ন তুলেছে পাকিস্তান। পাকিস্তান একই সঙ্গে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, আফগান সংকটের আবার সামরিক সমাধান যারা চাইছে তাদেরকে এর পরিণাম ভেবে দেখতে হবে।
-
আফগানিস্তানে দায়েশের তৎপরতায় উদ্বেগ জানাল ইরান
জুন ২২, ২০১৬ ১২:০৬আফগানিস্তানে উগ্র তাকফিরি গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের তৎপরতা ক্রমশ বাড়তে থাকায় এর প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী উপ প্রতিনিধি গোলাম হোসেইন দেহকানি। গতকাল (মঙ্গলবার) জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেয়া বক্তৃতায় ইরানের এ উদ্বেগের কথা জানিয়েছেন তিনি।
-
‘পাকিস্তানের আফগান শরণার্থী শিবিরগুলো সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে’
জুন ২১, ২০১৬ ০৭:৩৭পাকিস্তানের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ বলেছেন, তার দেশের ভেতরের আফগান শরণার্থী শিবিরগুলো সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। পাক বাহিনী অভিযান চালিয়ে উপজাতি অধ্যুষিত এলাকায় সন্ত্রাসীদের আস্তানাগুলো ধ্বংস করে দেয়ার পর শরণার্থী শিবিরগুলো সন্ত্রাসীদের আস্তানায় পরিণত হয় বলে দাবি করেছেন তিনি।
-
সীমান্ত সমস্যা নিরসনে পদ্ধতি তৈরি করবে কাবুল ও ইসলামাবাদ
জুন ২০, ২০১৬ ১৩:০১পাকিস্তান এবং আফগানিস্তান সীমান্ত সমস্যা নিরসনে একটি পদ্ধতি তৈরির বিষয়ে সম্মত হয়েছে। ইসলামাবাদে পাকিস্তান এবং আফগানিস্তানের প্রতিনিধিদলের মধ্যে বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। পাক পররাষ্ট্র দফতর এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।
-
তোরখাম সীমান্ত সংঘর্ষ নিয়ে আলোচনার জন্য পাকিস্তান পৌঁছেছে আফগান প্রতিনিধি দল
জুন ২০, ২০১৬ ০৮:২৯আফগানিস্তানের একটি প্রতিনিধি দল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আজ(সোমবার) পৌঁছেছে। গত সপ্তাহের সীমান্ত সংঘর্ষের বিষয়ে আলোচনার জন্য এ দল পাকিস্তানে গেছে।
-
কাবুলে তালেবানের আত্মঘাতী হামলায় ১৪ নেপালি নিরাপত্তা কর্মী নিহত
জুন ২০, ২০১৬ ০৭:৫৯আফগানিস্তানের রাজধানী কাবুলে নেপালি নিরাপত্তা বাহিনীর একটি বাসে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় চার আফগান ও পাঁচ নেপালি নাগরিক আহত হয়েছেন।
-
আফগানিস্তানে মার্কিন ড্রোন হামলায় ৮ ব্যক্তি নিহত
জুন ১৯, ২০১৬ ১২:৩৭আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশে মার্কিন ড্রোন হামলায় অন্তত আট ব্যক্তি নিহত হয়েছে। আফগান সেনাবাহিনীর মুখপাত্র গোলাম হযরত কারিমি বলেছেন, রাজধানী কাবুল থেকে ২৫০ কিলোমিটার উত্তরে অবস্থিত কুন্দুজ প্রদেশের আচিন এলাকায় মার্কিন বাহিনী ড্রোনের মাধ্যমে গতকাল রাতে হামলা চালালে এসব ব্যক্তি নিহত হয়।
-
আফগানিস্তানের মানুষ আগের চেয়েও অনিরাপদ অবস্থায় রয়েছে: পেন্টাগনের স্বীকারোক্তি
জুন ১৮, ২০১৬ ১৬:০৬আফগানিস্তানের জনগণ আগের তুলনায় বর্তমানে নিজেদেরকে কম নিরাপদ অনুভব করে বলে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নতুন এক প্রতিবেদন বলা হয়েছে।