• ৬ দিন বন্ধ থাকার পর তোকরাম সীমান্তপথ খুলে দেয়া হলো

    ৬ দিন বন্ধ থাকার পর তোকরাম সীমান্তপথ খুলে দেয়া হলো

    জুন ১৮, ২০১৬ ১৩:৩৫

    পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যবর্তী তোকরাম সীমান্তপথ আজ(শনিবার) খুলে দেয়া হয়েছে। প্রায় ছয় দিন বন্ধ থাকার পর এবং দুই দেশের মধ্যে এ সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষের পর এ সীমান্ত পথ খুলে দেয়া হলো। পাকিস্তানের দিকের সীমান্তে একটি গেট বানানোকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়েছিল।

  • আফগান নিরাপত্তা বাহিনীর অভিযানে ১৩ দায়েশ জঙ্গি নিহত

    আফগান নিরাপত্তা বাহিনীর অভিযানে ১৩ দায়েশ জঙ্গি নিহত

    জুন ১৩, ২০১৬ ১১:২৮

    আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশে নিরাপত্তা বাহিনীর অভিযানে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের ১৩ সদস্য নিহত হয়েছে। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

  • আফগানিস্তানের মসজিদে বোমা হামলা: নিহত ৪ আহত ৩৬

    আফগানিস্তানের মসজিদে বোমা হামলা: নিহত ৪ আহত ৩৬

    জুন ১০, ২০১৬ ১৪:৪৯

    আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশের একটি মসজিদে বোমা হামলায় অন্তত চারজন নিহত ও ৪০ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে মসজিদটির পেশ ইমামও রয়েছেন। আজ (শুক্রবার) পাকিস্তান সীমান্তবর্তী প্রদেশটির ওই মসজিদে যখন মুসল্লিরা জুমার নামাজ আদায় করতে সমবেত হয়েছিলেন তখন এ ন্যক্কারজনক হামলা চালানো হয়।

  • আফগানিস্তানে মার্কিন ড্রোন হামলায় হাক্কানি নেটওয়ার্কের শীর্ষস্থানীয় নেতা নিহত

    আফগানিস্তানে মার্কিন ড্রোন হামলায় হাক্কানি নেটওয়ার্কের শীর্ষস্থানীয় নেতা নিহত

    জুন ০৯, ২০১৬ ০৭:২৪

    আফগাফিন্তানে মার্কিন ড্রোন হামলায় সিরাজউদ্দিন হাক্কানি নেটওয়ার্কের শীর্ষস্থানীয় এক নেতা নিহত হয়েছেন। আফগান কর্মকর্তারা আজ(বৃহস্পতিবার) এ কথা জানিয়েছেন।

  • আফগানিস্তানে আরো ১২ যাত্রীকে হত্যা করেছে সন্ত্রাসীরা

    আফগানিস্তানে আরো ১২ যাত্রীকে হত্যা করেছে সন্ত্রাসীরা

    জুন ০৮, ২০১৬ ১৩:৩৯

    আফগানিস্তানের পূর্বাঞ্চল এবং উত্তরাঞ্চলে যাত্রীদের ওপর অজ্ঞাত সন্ত্রাসীদের আলাদা হামলায় আরো অন্তত ১২ বেসামরিক ব্যক্তি নিহত এবং অপর ৫০ জন আহত হয়েছে।

  • মার্কিন সাংবাদিকসহ ৪ জনকে হত্যা করল আফগান তালেবান

    মার্কিন সাংবাদিকসহ ৪ জনকে হত্যা করল আফগান তালেবান

    জুন ০৬, ২০১৬ ১২:১৮

    আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে তালেবানের এক অতর্কিত হামলায় একজন মার্কিন সাংবাদিক ও তার আফগান দোভাষী নিহত হয়েছে। আমেরিকার ন্যাশনাল পাবলিক রেডিও বা এনপিআর’র সাংবাদিক ডেভিড গিলকি এবং তার দোভাষী জবিউল্লাহ তামান্না রোববার তালেবান হামলায় নিহত হন। হেলমান্দ প্রদেশের মারজাহ শহরের কাছে আফগান সেনাবাহিনীর সঙ্গে ভ্রমণরত অবস্থায় তারা জঙ্গি হামলার শিকার হন বলে এনপিআর জানিয়েছে।

  •  তালেবান ১৬ বাসযাত্রীকে গুলি করে হত্যা করেছে

    তালেবান ১৬ বাসযাত্রীকে গুলি করে হত্যা করেছে

    মে ৩১, ২০১৬ ১২:৩৪

    আফগানিস্তানের উত্তরাঞ্চলে তালেবান সন্ত্রাসীরা কয়েকটি বাস থেকে নামিয়ে অন্তত ১৬ যাত্রীকে হত্যা করেছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।

  • আফগানিস্তানের হেলমান্দে তালেবান হামলায় ১২ পুলিশ নিহত

    আফগানিস্তানের হেলমান্দে তালেবান হামলায় ১২ পুলিশ নিহত

    মে ৩০, ২০১৬ ১৫:৩১

    আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে তালেবান সন্ত্রাসীদের কয়েক দফা হামলায় এক ডজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে বলে দেশটির পুলিশ বাহিনী জানিয়েছে।

  • ‘আমেরিকা আফগান  শান্তি  প্রক্রিয়াকে বানচাল করেছে’

    ‘আমেরিকা আফগান শান্তি প্রক্রিয়াকে বানচাল করেছে’

    মে ২৭, ২০১৬ ০৭:৪৯

    মার্কিন ড্রোন হামলায় তালেবান নেতা মোল্লা মনসুর আখতারের নিহত হওয়ার কথা নিশ্চিত করে পাকিস্তান বলেছে, ওয়াশিংটনের তৎপরতা আফগান শান্তি প্রক্রিয়াকে বানচাল করে দিয়েছে। রাজধানী ইসলামাবাদে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেছেন পাক প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ।

  • বেলুচিস্তানে ৬ আফগান গুপ্তচর আটকের দাবি করল পাকিস্তান

    বেলুচিস্তানে ৬ আফগান গুপ্তচর আটকের দাবি করল পাকিস্তান

    মে ২৬, ২০১৬ ১৯:৫৯

    পাকিস্তান, বেলুচিস্তান প্রদেশ থেকে ছয় আফগান গুপ্তচরকে গ্রেফতারের দাবি করেছে। পাশাপাশি আরো দাবি করেছে, প্রতিটি বোমা হামলার জন্য আফগান গুপ্তচরকে ৮০ হাজার রুপি এবং প্রতিটি সুনির্দিষ্ট হত্যাকাণ্ড বা টার্গেট কিলিং’এর জন্য আড়াই লাখ রুপি দেয়া হয়।