-
সহকর্মীদের হাতে প্রাণ গেল ৬ আফগান পুলিশ কর্মকর্তার
মে ২২, ২০১৬ ১৪:৫৬আফগানিস্তানের মধ্যাঞ্চলীয় উরুজগান প্রদেশে সহকর্মীদের গুলিতে অন্তত ছয় পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে। একটি চেকপয়েন্টে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন চারচিনা জেলার স্থানীয় পুলিশ কমান্ডার মোহাম্মা হাশিম আকমল।
-
মোল্লা মানসুর নিহত হওয়ার খবর নিশ্চিত করল তালেবান
মে ২২, ২০১৬ ১০:৩২মার্কিন ড্রোন হামলায় তালেবান প্রধান মোল্লা আখতার মানসুর নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে আফগানিস্তানের তালেবান। পাকিস্তানের গোলযোগপূর্ণ দক্ষিণাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে এ হামলা চালানো হয়।
-
মার্কিন ড্রোন হামলায় আফগান তালেবান নেতা মোল্লা মনসুর নিহত!
মে ২২, ২০১৬ ০৮:১৬আমেরিকার ড্রোন হামলায় আফগানিস্তানের তালবান নেতা মোল্লা আখতার মনসুর নিহত হয়েছে বলে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা। পাকিস্তানের ভেতরে প্রত্যন্ত এলাকায় এ হামলা চালানো হয়েছে। আর এর মধ্য দিয়ে তালেবানের সঙ্গে সম্ভাব্য শান্তি আলোচনা বানচাল করে দেয়া হলো বলেও ধারণা করা হচ্ছে।
-
আফগানিস্তানে সামরিক কার্গো বিমান বিধ্বস্ত হয়ে ৭ ক্রু নিহত
মে ১৯, ২০১৬ ২০:১৬আফগানিস্তান এবং আজারবাইজানের কর্মকর্তারা জানিয়েছেন, একটি আজারবাইজানি কার্গো বিমান আফগানিস্তানি বিধ্বস্ত হয়ে সাতজন ক্রুর নিহত হয়েছে। অবশ্য বিমানের দু’জন টেকনিশিয়ান প্রাণে বেঁচে গেছে বলে জানানো হয়েছে।
-
পাক বাহিনী আফগান সীমান্তে কাঁটাতারের বেড়া দেয়ার কাজ আবার শুরু করেছে
মে ১৫, ২০১৬ ০৮:৩৯পাকিস্তান-আফগানিস্তান সীমান্তের নির্বাচিত অংশ পাক সেনাবাহিনী কাঁটাতারের বেড়া দেয়ার কাজ আবার শুরু করেছে। একাধারে চারদিন বন্ধ থাকার পর শুক্রবার সন্ধ্যায় তোরখাম সীমান্ত পথ পুনরায় চালু হওয়ার একদিন পরই বেড়া দেয়ার কাজ আবার শুরু করে পাকিস্তান। পাকিস্তানের সংবাদ মাধ্যম আজ(রোববার) এ খবর দিয়েছে।
-
৪ দিন বন্ধ থাকার পর পুনরায় খুলে দেয়া হল তোরখাম সীমান্ত
মে ১৪, ২০১৬ ০৭:৩৩পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে উত্তেজনাকে কেন্দ্র টানা চার দিন বন্ধ থাকার পর তোরখাম সীমান্ত পুনরায় খুলে দেয়া হয়েছে। পাক সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফের সঙ্গে ইসলামাবাদের আফগান রাষ্ট্রদূত ড. হজরত ওমর জাখিলওয়ালের বৈঠকের পর গতকাল থেকে সীমান্ত পথ খুলে দেয়া হয়।
-
পাক-আফগান সীমান্তে উত্তেজনা: ট্যাংক ও সাঁজোয়া যান মোতায়েন
মে ১৩, ২০১৬ ০৭:২৮তোরখামের অভিন্ন সীমান্তে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে উত্তেজনা আরো বৃ্দ্ধি পেয়েছে এবং দেশ দু’টি সীমান্তে ট্যাংক ও সাঁজোয়া যান মোতায়েন করেছে। দু’দেশের আলোচনাকারীরা উত্তেজনা নিরসনে ব্যর্থ হওয়ার পর এ পদক্ষেপ নেয়ার পাশাপাশি তোরখাম সীমান্তের উভয় পাশেই বাড়িতে সেনা পাঠিয়েছে দেশ দু’টি। পাকিস্তানের সংবাদ মাধ্যমগুলো আজ এ খবর দিয়েছে।
-
পাক প্রধানমন্ত্রীর বিশেষ বিমানে করে দেশে ফিরবেন সদ্যমুক্ত গিলানিপুত্র হায়দার
মে ১১, ২০১৬ ০৮:০৪পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির ছেলে আলী হায়দার গিলানি খুব শিগগিরই আফগানিস্তান থেকে দেশে ফিরবেন। আজ (বুধবার) রাজধানী কাবুলে পাকিস্তানি কর্মকর্তাদের কাছে হায়দারকে হস্তান্তর করেছে আফগান ও মার্কিন সেনারা। কাবুলে পাক দূতাবাসের মুখপাত্র আজ এসব তথ্য জানিয়েছেন।
-
বেলুচিস্তানে আফগান সীমান্ত রক্ষী আটক: পাওয়া গেছে বিস্ফোরক
মে ০৯, ২০১৬ ০৩:৩৮পাকিস্তানের সীমান্তের ভেতর থেকে আফগানিস্তানের সীমান্ত রক্ষী বাহিনী এবিএফ’র এক সদস্যকে বিস্ফোরকসহ আটক করা হয়েছে। বেলুচিস্তান প্রদেশের পিশিন জেলার একটি বাজারে গতকাল পাক নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে এবিএফ সদস্যকে আটক করেছে।
-
আফগানিস্তানে ২ বাস ও ১ ট্যাংকারের মধ্যে সংঘর্ষ: নিহত ৫২, আহত ৭৩
মে ০৮, ২০১৬ ১৪:০১আফগানিস্তানের একটি গুরুত্বপূর্ণ মহাসড়কে আজ (রোববার) দু’টি বাস ও একটি জ্বালানি ট্যাংকারের মধ্যে সংঘর্ষে অন্তত ৫২ জন মর্মান্তিক ভাবে নিহত হয়েছে। এ ঘটনায় অপর ৭৩ জন আহত হয়েছে বলে দেশটির এক কর্মকর্তা জানিয়েছেন। দুর্ঘটনার সময়ে বাসে ১২৫ জন যাত্রী ছিল বলে জানানো হয়েছে।