• দায়েশ তৈরি এবং তাদের নৃশংস কর্মকাণ্ড বিস্তারে হোয়াইট হাউজের প্রত্যক্ষ ভূমিকার কারণ

    দায়েশ তৈরি এবং তাদের নৃশংস কর্মকাণ্ড বিস্তারে হোয়াইট হাউজের প্রত্যক্ষ ভূমিকার কারণ

    অক্টোবর ৩০, ২০২২ ১৫:২৩

    ইরানের দক্ষিণাঞ্চলীয় ফার্স প্রদেশের সিরাজ নগরীতে জনপ্রিয় মাজার শাহ চেরাগে সন্ত্রাসী হামলায় অন্তত ১৪ জন নিহত ও ৪০ জনেরও বেশি জিয়ারতকারী আহত হয়েছেন। ভারী অস্ত্রে সজ্জিত একজন বন্দুকধারী মাজারে প্রবেশ করে জিয়ারতকারীদের লক্ষ্য করে নির্বিচারে গুলি চালায় এবং পরে নিরাপত্তা বাহিনীর গুলিতে আহত অবস্থায় ওই সন্ত্রাসীকে আটক করা হয়। তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ এ নৃশংস হামলার দায়িত্ব স্বীকার করেছে।

  • পরমাণু শক্তিতে আমেরিকা আন্তর্জাতিক নেতৃত্ব হারিয়েছে: আইএইএ প্রধান

    পরমাণু শক্তিতে আমেরিকা আন্তর্জাতিক নেতৃত্ব হারিয়েছে: আইএইএ প্রধান

    অক্টোবর ৩০, ২০২২ ১৪:৪৮

    আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র প্রধান রাফায়েল গ্রোসি বলেছেন, আমেরিকা এখন আর বেসামরিক পরমাণু জ্বালানি শিল্পে কোনভাবেই নেতা নয়। দেশটি রাশিয়া ও চীনের কাছে তার অবস্থান হারিয়েছে।

  • দক্ষিণ কোরিয়ায় হ্যালোইন উৎসবে পদদলিত হয়ে ১৪৯ জনের মর্মান্তিক মৃত্যু

    দক্ষিণ কোরিয়ায় হ্যালোইন উৎসবে পদদলিত হয়ে ১৪৯ জনের মর্মান্তিক মৃত্যু

    অক্টোবর ৩০, ২০২২ ০২:৩৭

    দক্ষিণ কোরিয়ায় হ্যালোইন উৎসবে পদদলিত হয়ে অন্তত ১৪৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ৭৬ জন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানী সিউলের ইথেওন এলাকায় এ ঘটনা ঘটে।

  • ইরানকে বিরান করার মার্কিন ষড়যন্ত্রের নানা দিক ও এর ব্যর্থতার রহস্য

    ইরানকে বিরান করার মার্কিন ষড়যন্ত্রের নানা দিক ও এর ব্যর্থতার রহস্য

    অক্টোবর ২৯, ২০২২ ১৬:১৩

    ইসলামী প্রজাতন্ত্র ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় ও ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ, ব্রিটিশ গোয়েন্দা সংস্থা, ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদ, সৌদি গোয়েন্দা সংস্থা ও তাদের সহযোগী আরও কয়েকটি সরকারের গোয়েন্দা সংস্থা ইরানে দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টিতে উস্কানি দিয়ে ইসলামী এই দেশটির ওপর বৈদেশিক চাপ জোরদারের ষড়যন্ত্র করেছে। 

  • আমেরিকা-কানাডার ওপর নিষেধাজ্ঞা দেয়া হবে: ইরান

    আমেরিকা-কানাডার ওপর নিষেধাজ্ঞা দেয়া হবে: ইরান

    অক্টোবর ২৯, ২০২২ ১৮:৪৪

    ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেছেন, ইরানের অভ্যন্তরে সহিংসতায় উস্কানি ও সমর্থন দেয়ার জন্য আমেরিকা এবং কানাডার কয়েকজন নাগরিক ও কয়েকটি প্রতিষ্ঠানের ওপর শিগগিরই নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

  • বিভিন্ন দেশে মোতায়েন পরমাণু অস্ত্র দেশে ফেরত নিন: ‌আমেরিকাকে রুশ রাষ্ট্রদূত

    বিভিন্ন দেশে মোতায়েন পরমাণু অস্ত্র দেশে ফেরত নিন: ‌আমেরিকাকে রুশ রাষ্ট্রদূত

    অক্টোবর ২৯, ২০২২ ১৭:৪৮

    বিশ্বের বিভিন্ন দেশে আমেরিকা যেসব পরমাণু অস্ত্র মোতায়েন করে রেখেছে সেগুলোকে মার্কিন সরকারের নিজে দেশে ফেরত নেয়া উচিত। আমেরিকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতলি অ্যান্তনভ একথা বলেছেন।

  • 'ইসলাম বিদ্বেষ হলো ইসরাইলের জন্মগত স্বভাব'

    'ইসলাম বিদ্বেষ হলো ইসরাইলের জন্মগত স্বভাব'

    অক্টোবর ২৯, ২০২২ ১৬:৪১

    সারা দুনিয়াতে ইহুদিরা একটা গোলমাল বাঁধিয়ে রাখতে চায় নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য। ইহুদিরা জন্মগতভাবেই ইসলাম বিদ্বেষী। তারা হিজাবের যে ইস্যুটিকে সামনে এনে উসকানি দিচ্ছে আসলে এই ইস্যুটি প্রধান নয়! এর পেছনে আরও কিছু আছে! রেডিও তেহরানকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে এসব কথা বলেছেন সিনিয়র সাংবাদিক এবং রাজনৈতিক ভাষ্যকার আবদুল আউয়াল ঠাকুর।

  • ইমরান খানের বিরুদ্ধে পাকিস্তানি গোয়েন্দা কর্মকর্তার অভিযোগ

    ইমরান খানের বিরুদ্ধে পাকিস্তানি গোয়েন্দা কর্মকর্তার অভিযোগ

    অক্টোবর ২৯, ২০২২ ১৫:৩৬

    পাকিস্তানের গোয়েন্দা বাহিনীর প্রধান সেদেশের সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্ররোচনার অভিযোগ তুলেছেন। পাকিস্তানের গোয়েন্দা বাহিনী আইএসআই'র প্রধান নাদিম আঞ্জুম সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে সেনাবাহিনীকে তার সরকারের প্রতি সমর্থন দিতে প্ররোচিত করেছেন বলে অভিযোগ করেছেন।

  • সাম্প্রতিক নৈরাজ্যে সিআইএ সর্বাত্মক ভূমিকা পালন করেছে: ইরান

    সাম্প্রতিক নৈরাজ্যে সিআইএ সর্বাত্মক ভূমিকা পালন করেছে: ইরান

    অক্টোবর ২৯, ২০২২ ০৩:০১

    ইরানের সাম্প্রতিক সহিংসতা ও নৈরাজ্যের পেছনে বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো বিশেষ করে মার্কিন গোয়েন্দা সংস্থা- সিআইএ সর্বাত্মক ভূমিকা পালন করেছে। ইরানের শীর্ষস্থানীয় নিরাপত্তা প্রতিষ্ঠানগুলো এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

  • দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব এখন সবচেয়ে বিপজ্জনক দশকের মুখোমুখি: পুতিন

    দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব এখন সবচেয়ে বিপজ্জনক দশকের মুখোমুখি: পুতিন

    অক্টোবর ২৮, ২০২২ ০৫:১৮

    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব এই মুহূর্তে সবচেয়ে বিপজ্জনক দশকের মুখোমুখি। যুদ্ধ বাধিয়ে দেয়ার ব্যাপারে পশ্চিমা তৎপরতার নিন্দা ও সমালোচনা করে বলেন, তারা রক্তক্ষয়ী ভূ-রাজনৈতিক খেলায় মত্ত।