-
ইউক্রেনে আরো এক মার্কিন ভাড়াটে যোদ্ধা মারা গেছে
জুন ২২, ২০২২ ১৩:২৬মার্কিন পররাষ্ট্র দপ্তর নিশ্চিত করেছে যে, ইউক্রেনে রাশিয়ার সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে আমেরিকার আরো এক নাগরিক মারা গেছে।
-
ইউক্রেনে আটক মার্কিন নাগরিকরা মৃত্যুদণ্ড পেতে পারে
জুন ২২, ২০২২ ০৭:১৬ইউক্রেনের পূর্বাঞ্চল দোনেস্কে রাশিয়ার সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে আটক হওয়া আমেরিকার দুই ভাড়াটে যোদ্ধাকে মৃত্যুদণ্ড দেয়া হতে পারে বলে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ যে বক্তব্য দিয়েছেন তাকে বিপদসংকেত বলে উল্লেখ করেছেন হোয়াইট হাউজের মুখপাত্র। দোনেস্ক হচ্ছে সদ্য স্বাধীনতা ঘোষণা করা দোনবাস প্রজাতন্ত্রের রাজধানী।
-
এস-৫০০ মোতায়েনের নির্দেশ দিয়েছেন পুতিন
জুন ২১, ২০২২ ১৪:৪০রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এস-৫০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের নির্দেশ দিয়েছেন। এরইমধ্যে রুশ সামরিক বাহিনী এস-৫০০ মোতায়েনের প্রক্রিয়া শুরু করেছে।
-
আটক মার্কিন নাগরিকরা অপরাধে জড়িত ছিল; ভাগ্য নির্ধারিত হবে আদালতে
জুন ২১, ২০২২ ১৩:১০ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ইউক্রেনে যুদ্ধ করতে গিয়ে আটক হওয়া আমেরিকার দুই নাগরিক নানা ধরনের অপরাধে জড়িত ছিল; তাদের ভাগ্য নির্ধারিত হবে আদালতে।
-
ইউক্রেনে শীর্ষ বিরোধীদলকে নিষিদ্ধ করা হলো
জুন ২১, ২০২২ ১১:৫৬ইউক্রেনের বিরোধী জোট ওপিপিএল-কে সরকারিভাবে নিষিদ্ধ করা হয়েছে। ইউক্রেনের একটি আদালত গতকাল (সোমবার) এই পদক্ষেপ নিয়েছে। বিচার মন্ত্রণালয় ফেইসবুক পোস্টে দেয়া এক ঘোষণায় বলেছে, ওপিপিএল’র সমস্ত সম্পদ ও সম্পত্তি এবং তহবিল সবই রাষ্ট্রের কাছে হস্তান্তর করতে হবে।
-
রাশিয়ার হামলায় ইউক্রেনের কয়েক ডজন সেনা কর্মকর্তা নিহত
জুন ২১, ২০২২ ০৯:০২রাশিয়ার সেনারা একটি যুদ্ধজাহাজ থেকে ক্যালিবার ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুঁড়ে ইউক্রেনের একটি সামরিক কমান্ড সেন্টার ধ্বংস করে দিয়েছে। এতে ইউক্রেনের কয়েক ডজন সামরিক কর্মকর্তা নিহত হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
-
রাশিয়ার তেলকূপ খনন স্থাপনায় হামলা; বেশ কয়েকজন আহত
জুন ২০, ২০২২ ১৪:৩৭কৃষ্ণ সাগরের ক্রিমিয়া উপকূলে রাশিয়ার তেলকূপ খনন স্থাপনায় হামলা হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হন এবং অনেককে সেখান থেকে উদ্ধার করা হয়। হামলার জন্য ক্রিমিয়া অঞ্চলের প্রধান সের্গেই আকসিয়োনভ ইউক্রেনকে দায়ী করেছেন।
-
‘অস্ত্র না থাকলে আমরা শাবল দিয়ে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করব’
জুন ২০, ২০২২ ১২:৪১ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা বলেছেন, তার দেশের সেনাদের কাছে যদি কোনো অস্ত্র না থাকে তাহলেও কিয়েভ সরকার রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রাখবে। ফলে পশ্চিমা দেশগুলোকে ইউক্রেনে অস্ত্র পাঠানোর ক্ষেত্রে গতি বাড়াতে হবে। অন্যথায় ইউক্রেনের সেনাদের নিহত হওয়ার জন্য তাদেরকে দায় নিতে হবে।
-
আমেরিকা ইউক্রেনে দীর্ঘমেয়াদি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে: ওয়াশিংটন পোস্ট
জুন ২০, ২০২২ ০৬:০১আমেরিকা ও তার ইউরোপীয় মিত্ররা ইউক্রেনে দীর্ঘমেয়াদি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট। ইউক্রেন যুদ্ধ ‘বহু বছর স্থায়ী’ হতে পারে বলে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট- ন্যাটো প্রধান জেনস স্টলটেনবার্গ সতর্ক করে দেয়ার পর দৈনিকটি এ খবর দিল।
-
‘ইউক্রেন যোগ দেয়ার আগেই ইউরোপীয় ইউনিয়ন ভেঙে পড়তে পারে’
জুন ২০, ২০২২ ০৩:৫১রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের উপ প্রধান ও সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, ইউক্রেন ইউরোপীয় ইউনিয়ন বা ইইউতে যোগ দেয়ার আগেই এই ইউনিয়ন ভেঙে পড়তে পারে। তিনি গতকাল (রোববার) মস্কোয় প্রকাশিত এক বিবৃতিতে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।