-
রাশিয়ার বিরুদ্ধে পাশ্চাত্যের নিষেধাজ্ঞাকে লোক দেখানো বলে মনে করছেন অনেকে
ফেব্রুয়ারি ২৩, ২০২২ ১৪:০৬রাশিয়া পূর্ব ইউরোপের দোনেস্ক ও লুহানস্ক অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দেয়ার পর পাশ্চাত্য তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে। পাশ্চাত্যের দেশগুলো মস্কোর এ ঘোষণার নিন্দা জানিয়ে একে মিনস্ক শান্তি চুক্তির লঙ্ঘন অভিহিত করে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে।
-
রাশিয়ার বিরুদ্ধে একগুচ্ছ নিষেধাজ্ঞা দিল ইউরোপীয় ইউনিয়ন
ফেব্রুয়ারি ২৩, ২০২২ ০৬:০৬রাশিয়ার বিরুদ্ধে একগুচ্ছ নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেল। তিনি বলেছেন, ইউক্রেনের দু’টি প্রজাতন্ত্রকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার রুশ পদক্ষেপের প্রতিক্রিয়ায় ইইউভুক্ত দেশগুলো সর্বসম্মতিক্রমে নিষেধাজ্ঞা আরোপের এ সিদ্ধান্ত নিয়েছে।
-
দোনবাসের নিরাপত্তা রক্ষায় প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহার হবে: পুতিন
ফেব্রুয়ারি ২৩, ২০২২ ০৫:৫৮এই মুহুর্তে ইউক্রেন যদি ন্যাটো সামরিক জোটে যোগ না দেয়ার ঘোষণা দেয় তাহলে সহজেই চলমান সঙ্কট নিরসন হতে পারে। গতকাল (মঙ্গলবার) রাজধানী মস্কোয় আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে একথা বলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
-
রুশ সাম্রাজ্যে ফিরে যাওয়ার পরিকল্পনা নেই: ভ্লাদিমির পুতিন
ফেব্রুয়ারি ২৩, ২০২২ ০৫:৪৫প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আবার রুশ সাম্রাজ্যের সীমানায় ফিরে যেতে এবং সাবেক সোভিয়েত ইউনিয়নের সবগুলো প্রজাতন্ত্রকে আবার একীভূত করতে চান বলে পশ্চিমা দেশগুলো যে দাবি করেছে তা নাকচ করে দিয়েছে মস্কো। প্রেসিডেন্ট পুতিন মস্কোয় আজারবাইজানের প্রেসিডেন্ট এলহাম আলিয়েভের সঙ্গে এক বৈঠকে ওই সম্ভাবনা নাকচ করে দিয়েছেন।
-
কিয়েভ থেকে দূতাবাস কর্মীদের প্রত্যাহার করে নিচ্ছে রাশিয়া
ফেব্রুয়ারি ২৩, ২০২২ ০৫:২৪ইউক্রেনের সঙ্গে সম্পর্কে উত্তেজনা তুঙ্গে ওঠার পর রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে, কিয়েভ থেকে দেশটির কূটনীতিকদের মস্কোয় ডেকে পাঠানো হয়েছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা স্পুৎনিক জানিয়েছে, রাশিয়া যত শিগগিরই সম্ভব কিয়েভের দূতাবাস থেকে তার সব কর্মীকে প্রত্যাহার করে নেবে।
-
রাশিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে পারে ইউক্রেন
ফেব্রুয়ারি ২৩, ২০২২ ০৫:২০পূর্ব ইউক্রেনে তথাকথিত শান্তিরক্ষী পাঠালে রাশিয়ার সাথে সব কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার বিষয়টি বিবেচনা করবে কিয়েভ। এমনটাই জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
-
দোনবাসের স্বীকৃতির পর তেলের দাম বেড়েছে
ফেব্রুয়ারি ২২, ২০২২ ১৩:৩০ইউক্রেনের দোনবাস অঞ্চলকে স্বাধীন প্রজাতন্ত্র হিসেবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্বীকৃতি দেয়ার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে গেছে। আজ (মঙ্গলবার) ব্রেন্ট ক্রুড-এর দাম প্রতি ব্যারেল ৯৯.৩৮ ডলারে পৌঁছেছে। তেলের এই দাম গত সাত বছরের মধ্যে সর্বোচ্চ।
-
'দোনবাসে রক্তগঙ্গা দেখতে পারে না রাশিয়া'
ফেব্রুয়ারি ২২, ২০২২ ১০:৩৬ইউক্রেনের দোনবাস অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার পর গতরাতের শেষ দিকে নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বেশিরভাগ দেশ যুদ্ধ এড়ানোর জন্য শান্তি ও কূটনৈতিক পন্থা অবলম্বনের আহ্বান জানিয়েছে।
-
'আমরা ভীত নই' -বললেন ইউক্রেনের প্রেসিডেন্ট
ফেব্রুয়ারি ২২, ২০২২ ১০:০৮ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তার দেশের পূর্বাঞ্চলের দুটি অংশকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যেসব পদক্ষেপ নিয়েছেন তাতে আমরা মোটেই ভীত নই।
-
পূর্ব ইউক্রেনে রুশ সেনা পাঠানোর নির্দেশ দিলেন প্রেসিডেন্ট পুতিন
ফেব্রুয়ারি ২২, ২০২২ ০৫:০৪ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দুই প্রজাতন্ত্র দোনেস্ক ও লুগানস্ককে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয়ার পর ওই দুই অঞ্চলে রুশ সেনা পাঠানোর নির্দেশে সই করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি অবশ্য বলেছেন, দোনেস্ক ও লুগানস্কে 'শান্তিরক্ষী বাহিনীর' কাজ করবে রাশিয়ার সেনারা।