-
গাজায় ইসরাইলিদের শিশু হত্যা নজিরবিহীন: ইউনিসেফের প্রতিবেদন
ডিসেম্বর ২৯, ২০২৩ ১৪:০০২০২৩ সাল ছিল পশ্চিম তীরের শিশুদের জন্য সবচেয়ে প্রাণহানীকর বছর। এই মন্তব্য জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের। এই বিশ্ব সংস্থাটির মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা বিভাগের প্রধান আদেল খাদার গতকাল (বৃহস্পতিবার) এক বিবৃতিতে ওই ঘোষণা দেন। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালে পূর্ব বায়তুল মোকাদ্দাসসহ পশ্চিম তীরে ফিলিস্তিনি শিশুদের শহীদের সংখ্যা নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছে।
-
‘ত্রাণ সরবরাহে ইসরাইলি বাধা গাজার শিশুদের মৃত্যুদণ্ড দেয়ার শামিল’
ডিসেম্বর ১০, ২০২৩ ১০:১৭ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইল ত্রাণ সরবরাহের ক্ষেত্রে যে সীমাবদ্ধতা আরোপ করেছে তার নিন্দা জানিয়ে জাতিসংঘের শিশু কল্যাণ বিষয়ক সংস্থা ইউনিসেফ বলেছে, এই অবরোধ গাজার শিশুদের বিরুদ্ধে মৃত্যুদণ্ড দেয়ার শামিল।
-
হাজার হাজার শিশুর জন্য গাজা কবরস্থানে পরিণত হয়েছে: ইউনিসেফ
নভেম্বর ০১, ২০২৩ ০৬:৩০জাতিসংঘের শিশু বিষয়ক তহবিল (ইউনিসেফ) অবরুদ্ধ গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার আহ্বান পুনর্ব্যক্ত করে বলেছে, গাজায় হাজার হাজার নিরপরাধ শিশুকে হত্যা করা হয়েছে। এছাড়া, সহিংসতা ও খাবার পানির সংকটের কারণে আরো বহু শিশুর জীবন ঝুঁকির মধ্যে রয়েছে।
-
ইয়েমেনে শিশুদের ভয়াবহ চিত্র উঠে এসেছে ইউনিসেফের প্রতিবেদন
ডিসেম্বর ১৪, ২০২২ ১৩:২৫প্রকাশিত পরিসংখ্যানে দেখা গেছে ইয়েমেনে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের জোটের সামরিক আগ্রাসনের কারণে শিশুরা এখনো হতাহতের প্রথম সারিতে রয়েছে। জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ ঘোষণা করেছে যে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সামরিক আগ্রাসনে এ পর্যন্ত ১১ হাজারেরও বেশি ইয়েমেনি শিশু হতাহত হয়েছে। এদের মধ্যে ৩৭৭৪ জন নিহত এবং ৭২৪৫ জন আহত হয়েছে। তবে হতাহতের সংখ্যা ঘোষিত সংখ্যার চেয়ে আরো বেশি হতে পারে।
-
পোলিও টিকা কার্যক্রমের অনুমতি দিয়েছে তালেবান: জাতিসংঘ
অক্টোবর ১৯, ২০২১ ০৫:২৮জাতিসংঘ বলেছে, আফগানিস্তানের শিশুদের জন্য পোলিট টিকা কার্যক্রম চালানোর অনুমতি দিয়েছে তালেবান। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ সোমবার বলেছে, আগামী নভেম্বর মাসে সারাদেশে পোলিও টিকা কার্যক্রম শুরু হবে এবং এ কাজে প্রয়োজনীয় সহযোগিতা করতে নিজের প্রস্তুতি ঘোষণা করেছে তালেবান।
-
‘৫ প্রদেশে মেয়েদের লেখাপড়া করার অনুমতি দিয়েছে তালেবান’
অক্টোবর ১৭, ২০২১ ০৩:৪৫জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা- ইউনিসেফ জানিয়েছে, আফগানিস্তানের পাঁচটি প্রদেশের গার্লস স্কুলগুলো খুলে দিয়েছে তালেবান সরকার। এই পাঁচ প্রদেশ হচ্ছে উত্তর-পশ্চিমাঞ্চলীয় বালখ, জুযজান ও সামানগান, উত্তর-পূর্বাঞ্চলীয় কুন্দুজ এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় উরুজগান।
-
শুধু ছেলেদের জন্য স্কুল খোলার ঘোষণা তালেবানের; ইউনিসেফের উদ্বেগ
সেপ্টেম্বর ১৮, ২০২১ ১৫:১০আফগানিস্তানে ছেলেদের জন্য মাধ্যমিক স্কুল খুলে দিয়েছে তালেবান সরকার। তবে মেয়েরা কবে ক্লাসে ফিরতে পারবে, সে সম্পর্কে কিছু জানানো হয়নি।
-
বিপর্যস্ত ইয়েমেনি শিশুরা: ইউনিসেফ; দায়ী সৌদি আরবের নাম কেউ মুখে আনছে না
আগস্ট ১৪, ২০২১ ১২:০১জাতিসংঘ শিশু তহবিল বা ইউনিসেফ এক প্রতিবেদনে যুদ্ধ-বিধ্বস্ত ইয়েমেনে ব্যাপক মানবিক বিপর্যয়ের কথা উল্লেখ করে বলেছে দেশটির এক কোটি ১৩ লাখ শিশুর জন্য জরুরি সাহায্যের প্রয়োজন হয়ে পড়েছে।
-
ইতিহাসে প্রথম ব্রিটিশ শিশুদের খাদ্য দেবে ইউনিসেফ
ডিসেম্বর ১৭, ২০২০ ১০:১১জাতিসংঘ শিশু তহবিল বা ইউনিসেফ ব্রিটেনের হতদরিদ্র শিশুদের জন্য জরুরিভিত্তিতে খাদ্য সরবরাহের কর্মসূচি হাত নিয়েছে।
-
'হাসপাতালে পানি, স্যানিটেশন ও পরিচ্ছন্নতায় পিছিয়ে বাংলাদেশ'
এপ্রিল ০৩, ২০১৯ ১৫:৪৮বাংলাদেশের হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রগুলোতে সুপেয় পানি, স্যানিটেশন এবং পরিচ্ছন্নতার মান সন্তোষজনক নয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ)-এর যৌথ পরিবীক্ষণ কর্মসূচির (জেএমপি) এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ পেয়েছে।