-
ব্রিটিশ নাগরিকত্ব পরিত্যাগ করলেন ইরাকের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী আলাভি
ফেব্রুয়ারি ২৭, ২০২০ ১৪:৫৮ইরাকের নয়া প্রধানমন্ত্রী মোহাম্মাদ তৌফিক আলাভি ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন। তিনি বাগদাদস্থ ব্রিটিশ দূতাবাসকে লেখা এক চিঠিতে বলেছেন, প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ায় ব্রিটিশ নাগরিকত্ব বর্জন করছি। কারণ ইরাকের আইন অনুযায়ী এই দায়িত্বে থাকা কোনো ব্যক্তি ইরাক ছাড়া অন্য দেশের নাগরিক হতে পারবেন না।
-
প্রতিবেশী ৩ দেশে ইরান দেড়শ কোটি ডলারের ইস্পাত রপ্তানি করেছে
ফেব্রুয়ারি ২৭, ২০২০ ০৭:১১ইসলামি প্রজাতন্ত্র ইরান গত বছরের আট মাসে প্রতিবেশী ইরাক, তুরস্ক এবং আফগানিস্তানে প্রায় দেড়শ কোটি ডলারের খনিজদ্রব্য ও ইস্পাত রপ্তানি করেছে।
-
এবার মার্কিন নিষেধাজ্ঞার কবলে ইরাকের হিজবুল্লাহ মহাসচিব হামদাভি
ফেব্রুয়ারি ২৭, ২০২০ ০৫:০৭মার্কিন সরকার ইরাকের হিজবুল্লাহ মহাসচিব আহমাদ আল-হামদাভি’র ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। মার্কিন অর্থ মন্ত্রণালয় বুধবার রাতে এক বিবৃতি প্রকাশ করে এ খবর জানিয়েছে। ইরাক থেকে মার্কিন সেনা বহিষ্কারের লক্ষ্যে হিজবুল্লাহ প্রচেষ্টা অব্যাহত রাখবে বলে ঘোষণা করার কয়েকদিনের মাথায় সংগঠনের প্রধানের ওপর এ নিষেধাজ্ঞা দিল আমেরিকা।
-
বিদেশীদের উপস্থিতি ছাড়াই ইরাক নিজেকে রক্ষা করতে সক্ষম: ইরান
ফেব্রুয়ারি ২৫, ২০২০ ১২:৫৪ইরাকে নিযুক্ত ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত ইরাজ মাসজেদি বলেছেন, বিদেশীদের উপস্থিতি কিংবা কথিত আন্তর্জাতিক জোটের সাহায্য ছাড়াই ইরাক নিজেকে রক্ষা করতে সক্ষম।
-
মার্কিন সেনাদের রক্ষা করতে ইরাকি প্রধানমন্ত্রীকে মাইক পম্পেওর আহ্বান
ফেব্রুয়ারি ২৪, ২০২০ ১২:৩৬ইরাকে মোতায়েন মার্কিন সেনাদের রক্ষা করার জন্য দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মাদ আলাভির প্রতি আহ্বান জানিয়েছেন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ব্যাপারে দেশটির জাতীয় সংসদে প্রস্তাব পাস হওয়ার পরও মাইক পম্পেও ওই আহ্বান জানালেন।
-
ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে রকেট হামলা; ধসে পড়েছে দেয়াল
ফেব্রুয়ারি ২২, ২০২০ ১৪:৪২ইরাকের নিনেভা প্রদেশে মার্কিন সামরিক ঘাঁটিতে রকেট হামলা হয়েছে। এই ঘাঁটিটি নিনেভা প্রদেশের প্রধান শহর মসুলের ৫৪ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত। তবে কোনো ব্যক্তি বা সংগঠন ওই হামলার দায় স্বীকার করে নি।
-
হাশদ আশ-শাবির নতুন সেকেন্ড-ইন-কমান্ড ফাদাক আল-মুহাম্মাদাভি
ফেব্রুয়ারি ২১, ২০২০ ১৫:১২ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন পপুলার মোবিলাইজেশন ইউনিট বা হাশদ আশ-শাবির সেকেন্ড-ইন-কমান্ড পদে আবু ফাদাক আল-মোহাম্মদাভিকে নিয়োগ দেয়া হয়েছে।
-
ইরাকের মাটি থেকে হামলার অনুমতি কেউ পাবে না: পররাষ্ট্রমন্ত্রী
ফেব্রুয়ারি ১৮, ২০২০ ১৫:৫৬ইরাকের মাটি ব্যবহার করে কোনো দেশে হামলার অনুমতি কেউ পাবে না। এ কথা বলেছেন ইরাকের পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মাদ আলী আল হাকিম।
-
আদালতে কাসেম সোলাইমানি হত্যার বিচার করবে ইরান ও ইরাক
ফেব্রুয়ারি ১৭, ২০২০ ১৪:১১ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি'র কুদস ফোর্সের কমান্ডার কাসেম সোলাইমানি ও ইরাকের হাশ্দ আশ শাবির সেকেন্ড ইন কমান্ড আবু মাহদি আল মুহানদিসের হত্যাকারীদের বিচারের লক্ষ্যে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইরানের পাশাপাশি ইরাকও এ হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে মামলা দায়েরের ওপর গুরুত্ব আরোপ করেছে।
-
‘ইরাক থেকে সেনা প্রত্যাহারের দাবি প্রত্যাখ্যান করেছে মার্কিন বাহিনী’
ফেব্রুয়ারি ১৬, ২০২০ ১৫:২৬ইরাক থেকে সব সেনা প্রত্যাহার করার ব্যাপারে দেশটির জাতীয় সংসদ যে প্রস্তাব প্রস্তাব পাস করেছে তা মেনে নিতে অস্বীকার করেছে মার্কিন সামরিক বাহিনী। তারা ইরাকের নিরাপত্তা কর্মকর্তাদের কাছে নতুন প্রস্তাব দিয়েছে যে, ইরাক থেকে মার্কিন বাহিনীর একটি অংশ প্রত্যাহার করতে তারা রাজি।