-
ইরাকের নিরাপত্তা মানেই ইরানের নিরাপত্তা: প্রতিরক্ষামন্ত্রী
আগস্ট ১৮, ২০১৯ ১৫:০৩ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি বলেছেন, তার দেশ ইরাকের নিরাপত্তাকে নিজের নিরাপত্তা বলে মনে করে। তিনি আজ (রোববার) তেহরানে ইরাকের স্বরাষ্ট্রমন্ত্রী ইয়াসিন তাহির আল ইয়াসিরি'র সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।
-
হরমুজ প্রণালীতে ইসরাইলের অংশগ্রহণ মানবে না ইরাক
আগস্ট ১৪, ২০১৯ ০৯:৩৩পারস্য উপসাগরের হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের নিরাপত্তার নামে আমেরিকা যে আন্তর্জাতিক সামরিক জোট গঠনের তৎপরতা চালাচ্ছে তাতে ইহুদিবাদী ইসরাইলের অংশগ্রহণ মানবে না ইরাক।
-
ইরাক ও সিরিয়ায় দায়েশ শেষ হয়ে গেছে: ট্রাম্প; সন্ত্রাসীরা এখনো তৎপর: পেন্টাগন
আগস্ট ০৭, ২০১৯ ১৩:৪৪মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বছরের ১৯ ডিসেম্বর ঘোষণা করেছিলেন তিনি সিরিয়া থেকে তাদের সেনা প্রত্যাহার করে নেবেন। তিনি আরো দাবি করেছিলেন, দায়েশ সন্ত্রাসীদের পতন হওয়ায় সিরিয়ায় মার্কিন সেনা মোতায়েন রাখার প্রয়োজনীয়তা শেষ হয়ে গেছে এবং এ কারণেই সেনা প্রত্যাহার করে নেয়া হবে। এরপর হোয়াইট হাউজ গত ২২ মার্চ এক বিবৃতিতে সিরিয়ায় দায়েশ সন্ত্রাসীদের সর্বশেষ ঘাঁটির পতন ঘটার কথা জানায়।
-
আটক চোরাচালানি জাহাজের সঙ্গে ইরাকের কোনো সম্পর্ক নেই: বাগদাদ
আগস্ট ০৫, ২০১৯ ১৭:৩৩তেল চোরাচালানে জড়িত থাকার দায়ে পারস্য উপসাগর থেকে আটক জাহাজের সঙ্গে ইরাকের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে বাগদাদ। ইরাকের তেল মন্ত্রণালয় বলেছে, “এ মন্ত্রণালয় আন্তর্জাতিক বাজারে কোনো তেল রপ্তানি করে না।” তবে বিষয়টি নিয়ে ইরাকের তেল মন্ত্রণালয় তথ্য সংগ্রহ করার চেষ্টা করছে।
-
ইরাকে দায়েশের বিরুদ্ধে ৩য় পর্যায়ের অভিযান: সন্ত্রাসমুক্ত হলো ১৩টি গ্রাম
আগস্ট ০৫, ২০১৯ ১৬:৫৭ইরাকের স্বেচ্ছাসেবী সংগঠন হাশদ আশ শাবি দেশটির দক্ষিণাঞ্চলীয় নিনেভাহ প্রদেশে এক ডজনের বেশি গ্রাম সন্ত্রাসীদের কবল থেকে মুক্ত করেছে। উগ্র গোষ্ঠী দায়েশের লুকিয়ে থাকা সন্ত্রাসীদের বিরুদ্ধে হাশদ আশ শাবি যখন তৃতীয় পর্যায়ের সাড়াশি অভিযান শুরু করেছে তখন এ খবর এলো।
-
১১ মার্কিন সামরিক ঘাঁটি আমাদের নজরদারিতে: ইরাকের আল-নুজাবা
আগস্ট ০৪, ২০১৯ ২১:০১ইরাকের আল-নুজাবা মুভমেন্টের মুখপাত্র নাসর আল শিম্মারি বলেছেন,ইরাকে মার্কিন সেনাবাহিনীর সব ধরনের তৎপরতা তাদের পর্যবেক্ষণে রয়েছে। মার্কিন ঘাঁটিগুলোর প্রতিও তারা নজর রেখেছে। রোববার তেহরানে ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মেজর জেনারেল সাইয়েদ ইয়াহিয়া রহিম সাফাভির সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন।
-
মধ্যপ্রাচ্যের স্পর্শকাতর সময়ে ইরাকের প্রধানমন্ত্রীর ইরান সফরের গুরুত্ব
জুলাই ২৩, ২০১৯ ১৪:২৫ইরাকের প্রধানমন্ত্রী আদিল আব্দুল মাহদির নেতৃত্বে সেদেশের একটি উচ্চ পদস্থ প্রতিনিধি দল গতকাল তেহরান সফরে আসেন। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে সাক্ষাতে ইরাকের প্রধানমন্ত্রী আদিল আব্দুল মাহদি দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং বিভিন্ন ইস্যুতে যেসব চুক্তি বা সমঝোতা হয়েছে তা বাস্তবায়নের ওপর জোর দেন।
-
ইরান সফর করছেন ইরাকের প্রধানমন্ত্রী; রুহানির সঙ্গে বৈঠক
জুলাই ২২, ২০১৯ ১৯:৩৪ইরাকের প্রধানমন্ত্রী আদিল আব্দুল মাহদি সোমবার ইরান সফরে এসেছেন। তেহরান পৌঁছে তিনি ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানির সঙ্গে বৈঠক করেছেন।
-
হরমুজ প্রণালীর নিরাপত্তা রক্ষার্থেই ব্রিটিশ ট্যাংকার আটক: ইরান
জুলাই ২২, ২০১৯ ১৪:৩৯ইসলামি প্রজাতন্ত্র ইরান সরকারের মুখপাত্র আলী রাবিয়ি বলেছেন, হরমুজ প্রণালীর নিরাপত্তা ও প্রাকৃতিক পরিবেশ রক্ষার্থে ব্রিটিশ তেল ট্যাংকার আটক করা হয়েছে। তিনি আজ (সোমবার) তেহরানে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
-
ইরাকে তুর্কি কূটনীতিক নিহত, আঙ্কারার তীব্র ক্ষোভ; ইরানের শোক প্রকাশ
জুলাই ১৮, ২০১৯ ০২:০০ইরাকের এরবিল শহরের একটি রেস্টুরেন্টে গুলিবষণের ঘটনায় তুরস্কের একজন কূটনীতিক ও একজন কনস্যুলেট কর্মী নিহত হয়েছেন। ইরাকের নিরাপত্তা বাহিনী ও তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এ খবরের সত্যতা নিশ্চিত করে বলেছে, হামলায় অপর একজন আহত হয়েছেন।