-
মসুলে দায়েশের বোমা হামলায় আবারো ২৪ বেসামরিক ব্যক্তি নিহত
ডিসেম্বর ০৩, ২০১৬ ১২:৫৬ইরাকের গোলযোগপূর্ণ মসুলে উগ্র তাকফিরি গোষ্ঠী দায়েশের বোমা হামলায় অন্তত ২৪ ব্যক্তি নিহত হয়েছে। আজ (শনিবার) সন্ত্রাসীরা মসুলের কায়ারাহ এলাকায় বিস্ফোরক বোঝাই একটি ট্যাংকার বিস্ফোরণ ঘটালে এসব ব্যক্তি নিহত হয়।
-
মসুলে খাবার পানির সংকট তীব্রতর: জাতিসংঘ
ডিসেম্বর ০১, ২০১৬ ১৬:৫৭ইরাকে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ নিয়ন্ত্রিত মসুলে খাবার পানির সংকটকে মারাত্মক বলে সতর্ক করে দিয়েছে জাতিসংঘ। দায়েশের হাত থেকে ইরাকের দ্বিতীয় বৃহত্তম নগরী মসুল পুনর্দখলের জন্য দেশটির সেনাবাহিনী যখন গত ১৭ অক্টোবর বিশাল অভিযান শুরু করেছে তখন সেখানে পানি সংকটের এ খবর এলো।
-
হাশ্দ আশ-শাবিকে সেনাবাহিনীতে রূপান্তর: ইরাকি আলেমদের প্রশংসা
নভেম্বর ২৭, ২০১৬ ২১:৪১ইরাকের স্বেচ্ছাসেবী বাহিনী পুপুলার মোবিলাইজেশন ইউনিট বা হাশ্দ আশ-শাবিকে দেশটির নিয়মিত সামরিক বাহিনীর অংশ করে নেয়ার সিদ্ধান্তের ভূঁয়সি প্রশংসা করেছেন ইরাকের সুন্নি আলেমরা।
-
দায়েশ সন্ত্রাসীদের বিরুদ্ধে ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিটের ব্যাপক সাফল্য
নভেম্বর ২৭, ২০১৬ ১৬:৪৫ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিট সেদেশের উত্তরাঞ্চলীয় নেইনাভা প্রদেশের দুটি গ্রাম দায়েশমুক্ত করেছে। তাল-আফারের পশ্চিমে অবস্থিত আলআজাবুরি এবং আল-বাইনুনা গ্রাম দায়েশের হাত থেকে মুক্ত করে নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার পর আস্সালাম গ্রাম মুক্ত করার অভিযানে এগিয়ে যাচ্ছে।
-
ইরাকের স্বেচ্ছাসেবী বাহিনীর কমান্ড সেন্টারে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা
নভেম্বর ২৬, ২০১৬ ১৫:২৮ইরাকের স্বেচ্ছাসেবী বাহিনী পপুলার মোবিলাইজেশন ইউনিটের একটি কমান্ড সেন্টারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে আমেরিকা। সম্প্রতি মুক্ত হওয়া তাল আফার শহরের বিমান ঘাঁটিতে পপুলার মোবিলাইজেশন ইউনিটের ওই কমান্ড সেন্টারটি অবস্থিত। কয়েকদিন আগে ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি সেন্টারটি পরিদর্শন করেছিলেন।
-
দায়েশ সন্ত্রাসীদেরকে কঠিন শাস্তি পেতে হবে: আয়াতুল্লাহ সিস্তানি
নভেম্বর ২৬, ২০১৬ ১৩:১৫ইরাকের প্রভাবশালী আলেম গ্রান্ড আয়াতুল্লাহ আলী সিস্তানি দেশটির হিল্লাহ শহরের কাছে সাম্প্রতিক পাশবিক সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন। সেই সঙ্গে হামলায় জড়িত তাকফিরি দায়েশ সন্ত্রাসীদেরকে যুদ্ধক্ষেত্রে এর জন্য চড়া মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি ।
-
সন্ত্রাসবাদের বিরুদ্ধে সর্বাত্মক লড়াইয়ে প্রতিশ্রুতিবদ্ধ ইরান: রুহানি
নভেম্বর ২৫, ২০১৬ ১৫:৫৩ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে সর্বাত্মক লড়াই চালাতে পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ তেহরান। ইরাকের রাজধানীর নিকটবর্তী বাবেল প্রদেশের হিল্লা শহরের কাছে গাড়িবোমা হামলায় ২৪ ইরানিসহ একশ’ জিয়ারতকারী শহীদ হওয়ার পর এ ঘোষণা দেন তিনি।
-
ইরাক ও সিরিয়ায় ৫২ বার রাসায়নিক অস্ত্র প্রয়োগ করেছে দায়েশ
নভেম্বর ২৩, ২০১৬ ০৩:১৬উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ ২০১৪ সাল থেকে এ পর্যন্ত ইরাক ও সিরিয়ায় অন্তত ৫২ বার রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে। এ ছাড়া, ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল উদ্ধারের লক্ষ্যে চলমান সেনা অভিযান ব্যাহত করার লক্ষ্যে জঙ্গি গোষ্ঠীটি সেখানে রাসায়নিক অস্ত্র ব্যবহার করে থাকতে পারে।
-
ইরাকে নারী অবমাননা ও মিথ্যাচারের দায়ে সৌদি সাংবাদিকদের বহিষ্কারের নির্দেশ
নভেম্বর ২১, ২০১৬ ১০:২২ইরাকের সেনাবাহিনী সৌদি আরবের দৈনিক আশ্ শারকুল আওসাতের সব সাংবাদিককে দায়েশ সন্ত্রাসীদের বিরুদ্ধে চলমান যুদ্ধক্ষেত্র থেকে বহিষ্কারের নির্দেশ দিয়েছে। দৈনিকটির বিরুদ্ধে ইরাকি নারীদের নিয়ে অপমানজনক রিপোর্ট প্রকাশেরও অভিযোগ আনা হয়েছে।
-
'কারবালা অভিমুখে শোক মিছিল শান্তি ও মুক্তির প্রতীক'
নভেম্বর ২০, ২০১৬ ১৮:০৮ইসলামি প্রজাতন্ত্র ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ইসহাক জাহাঙ্গিরি বলেছেন, ইমাম হোসেইন (আ.)'র শাহাদাতের চেহলাম বার্ষিকী উপলক্ষে কারবালা অভিমুখী শোক মিছিল হচ্ছে শান্তি ও মুক্তির প্রতীক।