-
অংশগ্রহণমূলক সরকার গঠনই কেবল আফগানিস্তানে টেকসই নিরাপত্তা দেবে
ডিসেম্বর ১৯, ২০২১ ১৭:২৪ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, আফগানিস্তানের সমস্ত নৃগোষ্ঠী লোকজনের প্রতিনিধিত্বের মাধ্যমে অংশগ্রহণমূলক সরকার গঠনের মধ্যদিয়েই কেবল মাত্র দেশটিতে টেকসই নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা সম্ভব।
-
পাকিস্তানে ওআইসি সম্মেলন: মূল আলোচ্য বিষয় আফগানিস্তান সংকট
ডিসেম্বর ১৯, ২০২১ ১৫:১৯ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসির ১৭তম জরুরি অধিবেশন গতকাল থেকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শুরু হয়েছে। আফগানিস্তানের সর্বশেষ অবস্থা পর্যালোচনা করা এবং বিপর্যয়ের হাত থেকে যুদ্ধ বিধ্বস্ত ওই দেশটিকে রক্ষার উপায় খুঁজে বের করাই এ বৈঠকের উদ্দেশ্য। বৈঠকে যোগ দেয়ার জন্য ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ানও ইসলামাবাদ গেছেন।
-
ইসলামাবাদে আফগান সংকট সমাধানের উপায় বললেন আব্দুল্লাহিয়ান
ডিসেম্বর ১৯, ২০২১ ০৬:৩৯পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠেয় ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে যোগ দিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান আজ (রোববার) ভোরে ইসলামাবাদ পৌঁছেছেন। তিনি সেখানকার আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের বলেছেন, আফগান সংকট সমাধানের প্রধান উপায় হচ্ছে দেশটির সকল জনগোষ্ঠীর প্রতিনিধিত্বকারী ও অংশগ্রহণমূলক একটি সরকার গঠন করা।
-
ওআইসি’র শীর্ষ সম্মেলনে আমন্ত্রণ পেল তালেবান সরকার
ডিসেম্বর ১৪, ২০২১ ০৭:০৫পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠেয় ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি’র শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ পেয়েছে আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকার। ইসলামাবাদ থেকে নিজস্ব সূত্রের বরাত দিয়ে ইরানের বার্তা সংস্থা মেহের এ খবর দিয়েছে।
-
মুসলিম বিশ্বে ঐক্য বিনির্মাণে ওআইসি বিরাট সম্ভাবনা কাজে লাগাতে পারে
নভেম্বর ২৫, ২০২১ ১৮:১১ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, মুসলিম বিশ্বে ঐক্য বিনির্মাণে ইসলামি সহযোগিতা সংস্থা ওআইসি তার বিরাট সম্ভাবনা কাজে লাগাতে পারে। একই সঙ্গে তিনি আশা করছেন, সংস্থাটি নতুন মহাসচিবের নেতৃত্বে তাদের প্রচেষ্টা দ্বিগুণ করবে।
-
আফগানিস্তানে আইএস জঙ্গিদের হামলার নিন্দা জানাতে ওআইসি'র প্রতি ইরানের আহ্বান
অক্টোবর ১৯, ২০২১ ১৩:১৮ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ান ইসলামি সহযোগিতা সংস্থা ওআইসি মহাসচিব ইউসুফ আল উসাইমিনের সঙ্গে সাক্ষাতে আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। এ সাক্ষাতে তিনি আফগানিস্তানের কান্দাহার ও কুন্দুযের শিয়া মসজিদে মুসল্লিদের ওপর উগ্র দায়েশ বা আইএস জঙ্গিদের সন্ত্রাসী হামলার কথা উল্লেখ করে ওআইসির পক্ষ থেকে এ ঘটনার নিন্দা জানানোর আহ্বান জানিয়েছেন।
-
অসমের সহিংসতা নিয়ে ভারতের সমালোচনা করল ‘ওআইসি’
অক্টোবর ০৮, ২০২১ ১৪:৫৯ইসলামিক দেশগুলোর সংগঠন অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশন (ওআইসি) ভারত সরকারের সমালোচনা করেছে।
-
মুসলিম বিশ্বের উচিত আফগানদের প্রতি সংহতি প্রকাশ করা
আগস্ট ২২, ২০২১ ০৯:২৭পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি বলেছেন, মুসলিম বিশ্বের উচিত শান্তি, স্থিতিশীলতা ও উন্নত দেশ গঠনে প্রত্যাশী আফগান জনগণের প্রতি সংহতি প্রকাশ করা। গতকাল শনিবার ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসির মহাসচিব ইউসুফ বিন আহমদ আল-উসাইমিনের সঙ্গে এক টেলিফোন আলাপে একথা বলেন শাহ মাহমুদ কোরেশি।
-
৪ ফিলিস্তিনি হত্যার নিন্দা করল হিজবুল্লাহ এবং ওআইসি
আগস্ট ১৭, ২০২১ ১৫:৫৫অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে ইহুদিবাদী ইসরাইলি সেনারা বর্বর হামলা চালিয়ে যে চার ফিলিস্তিনি তরুণকে হত্যা করেছে তার নিন্দা জানিয়েছে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। সংগঠনটি বলেছে, ইহুদিবাদীদের এই দমন-পীড়ন এবং হত্যাযজ্ঞের পরেও শেষ বিচারে তেল আবিবের বিরুদ্ধে ফিলিস্তিনিদের সংগ্রাম বিজয়ী হবে।
-
‘গাজায় মানুষ হত্যা করাই ইসরাইলের লক্ষ্য’
মে ১৭, ২০২১ ২১:০৮দৈনিক মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক, সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক ভাষ্যকার মতিউর রহমান চৌধুরী বলেছেন, গাজায় হামলা, শিশু হত্যা অমানবিক। দুর্ভাগ্যজনক একটা পরিস্থিতি। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা ডাবল স্টান্ডার্ড অবস্থানে আছে। রেডিও তেহরানকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, হয়ত একটা যুদ্ধ বিরতি হবে কিন্তু সমাধান এখন হবে না।