• ইয়েমেনের মসজিদ বোমা মেরে উড়িয়ে দিল সৌদি আরব

    ইয়েমেনের মসজিদ বোমা মেরে উড়িয়ে দিল সৌদি আরব

    ফেব্রুয়ারি ২৫, ২০১৮ ১৪:৪৬

    ইয়েমেনের মা'রিব প্রদেশে সৌদি বিমান হামলায় একটি মসজিদ ধ্বংস হয়েছে। আরবি টিভি চ্যানেল আল-মাসিরা জানিয়েছে, সিরওয়াহ জেলার মসজিদটি বোমা মেরে ধ্বংস করা হয়েছে। সৌদি হামলার একটি ভিডিও চিত্রও প্রকাশ করা হয়েছে।

  • সৌদি আরবে সেনা পাঠানোর বিষয় পরিষ্কার করলেন পাক প্রধানমন্ত্রী

    সৌদি আরবে সেনা পাঠানোর বিষয় পরিষ্কার করলেন পাক প্রধানমন্ত্রী

    ফেব্রুয়ারি ২৩, ২০১৮ ১৪:৩৮

    পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহীদ খাকান আব্বাসি বলেছেন, সৌদি আরবে যেসব সেনা পাঠানো হচ্ছে তা নিতান্তই প্রশিক্ষণের জন্য; যুদ্ধ করার জন্য নয়। সৌদি আরবে সেনা পাঠানো নিয়ে যখন পাকিস্তানে সমালোচনার ঝড় উঠেছে তখন তিনি তথ্য দিলেন।

  • জাতিসংঘে ইরান বিরোধী প্রস্তাবে ভেটো দেবে রাশিয়া

    জাতিসংঘে ইরান বিরোধী প্রস্তাবে ভেটো দেবে রাশিয়া

    ফেব্রুয়ারি ২২, ২০১৮ ১৪:৩২

    ইয়েমেনের ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার বিষয়ে এবং দেশটির বিরুদ্ধে আরোপিত অস্ত্র অবরোধ লঙ্ঘনের অভিযোগে কিছু পশ্চিমা দেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরান বিরোধী যে নিন্দা প্রস্তাব আনার পরিকল্পনা করছে তাতে ভেটো দেবে রাশিয়া। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভাসিলি নেবেনজিয়া এ কথা জানিয়েছেন।

  • ইয়েমেন ইস্যুতে ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার চেষ্টা করছে তিন দেশ

    ইয়েমেন ইস্যুতে ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার চেষ্টা করছে তিন দেশ

    ফেব্রুয়ারি ২২, ২০১৮ ১৪:২৭

    ব্রিটেন, ফ্রান্স ও আমেরিকা ইয়েমেনে অস্ত্র পাঠানোর অভিযোগ তুলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মাধ্যমে ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার চেষ্টা করছে। পর্যবেক্ষকরা বলছেন, ইয়েমেনে সৌদি আগ্রাসনের শরীক ওই তিনটি দেশ নিজেদের অপরাধ আড়াল করার জন্যই ইরান বিরোধ ষড়যন্ত্র শুরু করেছে।

  • ইয়েমেনে সৌদি আগ্রাসনের বিষয়ে প্রতিবাদ গড়ে তুলুন: কাশ্মিরি নেতা মাওলানা আনসারি

    ইয়েমেনে সৌদি আগ্রাসনের বিষয়ে প্রতিবাদ গড়ে তুলুন: কাশ্মিরি নেতা মাওলানা আনসারি

    ফেব্রুয়ারি ২২, ২০১৮ ১৩:৫০

    ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের হুররিয়াত কনফারেন্সের প্রভাবশালী নেতা মাওলানা মোহাম্মাদ আব্বাস আনসারি বলেছেন, সাম্রাজ্যবাদের মোকাবেলায় মুসলমানদের মধ্যে ঐক্য সৃষ্টিতে ইরানের ইসলামি বিপ্লবের প্রতিষ্ঠাতা মরহুম ইমাম খোমেনি (রহ.) ও সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ির ভূমিকা প্রশংসনীয়। তাদের দিকনির্দেশনা অনুযায়ী সব মুসলমানের উচিত ঐক্য গড়ে তোলা।

  • ইয়েমেনি স্নাইপারদের হামলায় আরো ৫ সৌদি সেনা নিহত

    ইয়েমেনি স্নাইপারদের হামলায় আরো ৫ সৌদি সেনা নিহত

    ফেব্রুয়ারি ২০, ২০১৮ ১২:৪৭

    ইয়েমেনি স্নাইপারদের হামলায় সৌদি আরবের আরো অন্তত পাঁচ সেনা নিহত হয়েছে। রাজতান্ত্রিক সৌদি সরকারের বর্বর বিমান হামলার প্রতিশোধ হিসেবে ইয়েমেনের যোদ্ধারা এসব সেনা হত্যা করেছে।

  • ইয়েমেনে আরো একটি সৌদি ড্রোন ভূপাতিত

    ইয়েমেনে আরো একটি সৌদি ড্রোন ভূপাতিত

    ফেব্রুয়ারি ১৯, ২০১৮ ০০:১২

    জনপ্রিয় আনসারুল্লাহর আন্দোলন সমর্থিত ইয়েমেনের সেনারা সৌদি আরবের আরো একটি ড্রোন ভূপাতিত করেছে। রোববার সন্ধ্যায় ইয়েমেনের উত্তর-পূর্বাঞ্চলীয় সা’দা প্রদেশের আকাশ থেকে ড্রোনটি গোয়েন্দা তথ্য সংগ্রহ করছিল।

  • হামলা করতে গিয়ে বিপর্যয়: আমিরাতের ১২ সেনা নিহত

    হামলা করতে গিয়ে বিপর্যয়: আমিরাতের ১২ সেনা নিহত

    ফেব্রুয়ারি ১৮, ২০১৮ ২১:৪৮

    ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তায়িজ প্রদেশে একটি সামরিক ঘাঁটিতে হামলা চালাতে গিয়ে বিপর্যয়ের মুখে পড়েছে সংযুক্ত আরব আমিরাতের সেনারা এবং পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদির অনুগত সন্ত্রাসীরা। ইয়েমেনি সেনাদের পাল্টা হামলায় সংযুক্ত আমিরাতের ১২ সেনা ও হাদিপন্থি বহু ভাড়াটে সন্ত্রাসী নিহত হয়েছে।

  • ইয়েমেনের বিরুদ্ধে সৌদি আরব ও আমিরাতের ন্যক্কারজনক ষড়যন্ত্র

    ইয়েমেনের বিরুদ্ধে সৌদি আরব ও আমিরাতের ন্যক্কারজনক ষড়যন্ত্র

    ফেব্রুয়ারি ১৬, ২০১৮ ১৪:১১

    ইয়েমেনের ন্যাশনাল সালভেশন সরকারের প্রধানমন্ত্রী আব্দুল আজিজ হাবতুর বলেছেন, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত ইয়েমেনকে দুই অংশে ভাগ করে নিজেদের ভূখণ্ডের সঙ্গে যুক্ত করার চেষ্টা করছে। তিনি বলেন, সৌদি আরব উত্তর ইয়েমেনকে এবং আমিরাত দক্ষিণ ইয়েমেনকে দখল করার পায়তারা করছে।

  • 'ইয়েমেনকে ভেঙে নিজেদের মধ্যে ভাগ করতে চায় সৌদি ও আমিরাত'

    'ইয়েমেনকে ভেঙে নিজেদের মধ্যে ভাগ করতে চায় সৌদি ও আমিরাত'

    ফেব্রুয়ারি ১৬, ২০১৮ ১০:২৭

    ইয়েমেনের ন্যাশনাল সালভেশন সরকারের প্রধানমন্ত্রী আব্দুল আজিজ হাবতুর বলেছেন, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত ইয়েমেনকে দুই অংশে ভাগ করে নিজেদের ভূখণ্ডের সঙ্গে যুক্ত করতে চায়। গতকাল (বৃহস্পতিবার) আল-মায়াদিন টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।