-
সৌদি আরবের জিযান বিমানবন্দরে ড্রোন হামলায় আহত ১০
অক্টোবর ১০, ২০২১ ০৩:৫৮সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জিযান শহরের রাজা আব্দুল্লাহ বিমানবন্দরে দু’টি ড্রোনের হামলায় ১০ জন আহত হয়েছে বলে সৌদি কর্মকর্তারা স্বীকার করেছেন। ইয়েমেনে আগ্রাসন পরিচালনাকারী সৌদি আরবের নেতৃত্বাধীন যৌথ বাহিনীর মুখপাত্র তুর্কি আল-মালিকি বলেছেন, শুক্রবার শেষ রাতে ও শনিবার দিনের শুরুতে এ হামলা চালানো হয়েছে।
-
‘জাতিসংঘ আইনের নয়, অর্থের ভাষা বোঝে’
অক্টোবর ০৯, ২০২১ ১৬:১৩ইয়েমেনের ন্যাশনাল সালভেশন সরকারের উপ পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আল-আজিজি বলেছেন, জাতিসংঘ আইনের ভাষা বোঝে না বরং তারা অর্থের ভাষা বোঝে। তিনি বলেন, সাম্প্রতিক প্রস্তাব পাসের মধ্যদিয়ে তারা এটি দেখিয়ে দিয়েছে যে, এসব প্রস্তাব পাস হয় অর্থের ভিত্তিতে, সংস্থাটির সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নিয়ম-কানুনের কোনো স্থান নেই।
-
সৌদি জোটের আরো একটি ড্রোন ভূপাতিত করল ইয়েমেন
অক্টোবর ০৬, ২০২১ ১৫:৩৯ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী সৌদি জোটের আরো একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে। ইয়েমেনের মধ্যাঞ্চলীয় মা’রিব প্রদেশের আকাশ থেকে ড্রোনটি ভূপাতিত করা হয়।
-
ইয়েমেনের সা’দা প্রদেশে সৌদি বাহিনীর গোলা বর্ষণ, বেসামরিক নাগরিক নিহত
অক্টোবর ০৩, ২০২১ ০৯:১০ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সাদা প্রদেশের একটি আবাসিক এলাকায় সৌদি বাহিনীর প্রচণ্ড গোলাবর্ষণে অন্তত পাঁচজন বেসামরিক নাগরিক নিহত ও ১১ জন আহত হয়েছেন।
-
মার্কিন নির্মিত সৌদি ড্রোন ভূপাতিত করল ইয়েমেনি বাহিনী
সেপ্টেম্বর ২৮, ২০২১ ১০:২৯ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী মার্কিন নির্মিত সৌদি আরবের একটি ড্রোন ভূপাতিত করেছে।
-
সৌদি ভাড়াটে সন্ত্রাসীদের অস্ত্র গুদামে ইয়েমেনিদের হামলা
সেপ্টেম্বর ২৬, ২০২১ ১৬:৫১ইয়েমেনের মধ্যাঞ্চলীয় মা’রিব প্রদেশে সৌদি ভাড়াটে সন্ত্রাসীদের একটি অস্ত্র গুদামে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী।
-
ইয়েমেনের লাখ লাখ মানুষ দুর্ভিক্ষের দোরগোড়ায়
সেপ্টেম্বর ২৩, ২০২১ ১৯:১৯সৌদি আগ্রাসনের শিকার ইয়েমেনের লাখ লাখ মানুষ ভয়াবহ দুর্ভিক্ষের একেবারে দোরগোড়ায় রয়েছেন যার মধ্যে বহু সংখ্যক নারী ও শিশু আছে। নারীরা নির্বিচারে এই ভয়াবহ দুর্ভিক্ষের কবলে পড়তে যাচ্ছেন বলে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে।
-
ইয়েমেন জুড়ে সৌদি জোটের গোলা-গুলিবর্ষণ
সেপ্টেম্বর ২২, ২০২১ ১০:৫৮সৌদি সামরিক বাহিনীর গোলাগুলিতে ইয়েমেনের কয়েকটি স্থানে অন্তত পাঁচ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
-
মা’রিব প্রদেশের কৌশলগত এলাকার নিয়ন্ত্রণ নিল হুথি সমর্থিত সেনারা
সেপ্টেম্বর ২০, ২০২১ ০৫:৪৪ইয়েমেনের তেলসমৃদ্ধ মা’রিব প্রদেশে সৌদি ভাড়াটে সন্ত্রাসীদের বিরুদ্ধে হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনীর অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। এর অংশ হিসেবে তারা প্রদেশের কৌশলগত দিকে দিয়ে গুরুত্বপূর্ণ একটি এলাকার নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে।
-
সানা’র আত-তাহরির স্কয়ারে ৯ জনের মৃত্যুদণ্ড কার্যকর
সেপ্টেম্বর ১৯, ২০২১ ০৪:০০ইয়েমেনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের সাবেক চেয়ারম্যান সালেহ আস-সামাদের হত্যাকাণ্ডে জড়িত থাকার অপরাধে নয় ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। হুথি আনসারুল্লাহ আন্দোলন পরিচালিত ইয়েমেনের টেলিভিশন চ্যানেল আল-মাসিরা এ খবর জানিয়েছে।