-
তুরস্কের ধৈর্য শেষ হয়ে আসছে: এরদোগান
সেপ্টেম্বর ০৭, ২০২২ ০৬:০৭তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, এজিয়ান সাগরের দ্বীপগুলো ব্যবহার করে গ্রিস তুরস্কের সামরিক বিমানগুলোকে হয়রানি করছে কিন্তু এই ধরনের তৎপরতা তুরস্ক দীর্ঘদিন যাবত সহ্য করবে না। গ্রিসের এ ধরনের আচরণের কারণে আংকারার ধৈর্য শেষ হয়ে আসছে বলেও তিনি উল্লেখ করেন।
-
সিরিয়া সফরে যাচ্ছেন এরদোগানের মিত্র রাজনীতিক
আগস্ট ১৮, ২০২২ ০৬:০০চলতি মাসের শেষের দিকে তুরস্কের বামপন্থী পেট্রিয়টিক পার্টির চেয়ারম্যান দোগু পেরিনসেক সিরিয়ার রাজধানী দামেস্ক সফরে যাবেন এবং দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে বৈঠক করবেন। পেরিনসেকের সম্ভাব্য সফরের মধ্যদিয়ে এই ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, তুরস্ক সিরিয়ার সঙ্গে সম্পর্কের উন্নয়ন ঘটানোর চেষ্টা করছে।
-
দুই বছর পর আবার পূর্ব ভূমধ্যসাগরে গ্যাস অনুসন্ধানের কাজ শুরু করলো তুরস্ক
আগস্ট ১০, ২০২২ ০৮:৫২তুরস্ক আবার পূর্ব ভূমধ্যসাগরের বিতর্কিত পানিসীমায় গ্যাস অনুসন্ধানের কাজ শুরু করেছে। গ্যাস অনুসন্ধানের বিষয়ে গ্রিস এবং সাইপ্রাসের সঙ্গে বিতর্কের জের ধরে দুই বছর তুরস্কের তৎপরতা বন্ধ ছিল। নতুন করে বিতর্কিত পানিসীমায় গ্যাস অনুসন্ধানের কর্মকাণ্ড শুরুর ফলে আবার আঞ্চলিক উত্তেজনা দেখা দেবে বলে ধারণা করা হচ্ছে।
-
পূর্ব প্রস্তুতি ছাড়া জেলেনস্কির সঙ্গে পুতিনের আলাচনা হবে না: ক্রেমলিন
আগস্ট ০৯, ২০২২ ০৪:০১ইউক্রেনে চলমান রুশ সামরিক অভিযান নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাক্ষাতের সম্ভাবনা নাকচ করে দিয়েছে ক্রেমলিন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, দু’দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনায় বসে প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন করলেই কেবল প্রেসিডেন্ট পুতিন আলোচনায় বসবেন।
-
রুশ-তুর্কি বাণিজ্যিক সম্পর্কেও ঢুকে পড়ল রুবল
আগস্ট ০৬, ২০২২ ১৪:২৬তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান রাশিয়া থেকে কেনা গ্যাসের মূল্যের একটা অংশ রুশ মুদ্রা রুবলে পরিশোধ করতে রাজি হয়েছেন।
-
ইরান থেকে আরও তেল-গ্যাস কিনব: এরদোগানের ঘোষণা
জুলাই ২৬, ২০২২ ১০:৩৪তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান থেকে তার দেশ আরো বেশি তেল এবং গ্যাস কিনবে। ইরানের রাজধানী তেহরানে প্রেসিডেন্ট রায়িসির সঙ্গে বৈঠকের এক সপ্তাহ পর তুরস্কের টিআরটি হাবের টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে এই ঘোষণা দিলেন এরদোগান।
-
আঙ্কারায় সুইডিশ কূটনীতিক তলব, ন্যাটোর সদস্যপদ আটকে দেয়ার হুমকি
জুলাই ২৪, ২০২২ ০৯:৪১সুইডেনের গোথেনবার্গ শহরে একটি কুর্দি গোষ্ঠীর মিছিল-সমাবেশের কড়া প্রতিবাদ করেছে তুরস্ক। আঙ্কারায় নিযুক্ত সুইডেনের শীর্ষ পর্যায়ের একজন কূটনীতিককে তলব করে গতকাল (শনিবার) তুরস্ক এর প্রতিবাদ জানায়।
-
নানা কারণে ইরান, রাশিয়া ও তুরস্কের প্রেসিডেন্টদের মধ্যকার বৈঠক ছিল গুরুত্বপূর্ণ
জুলাই ২০, ২০২২ ১২:১৯ইরানের রাজধানী তেহরানে গতকাল সিরিয়া শান্তি প্রক্রিয়া নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান এবং ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রাইসির মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
-
রাজনৈতিক উপায়ে সিরিয়া সংকট সমাধানের আহ্বান জানালেন নেতারা
জুলাই ২০, ২০২২ ০২:৩২সিরিয়া শান্তি প্রক্রিয়া নিয়ে ইরান, রাশিয়া ও তুরস্কের মধ্যে ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলনে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সিরিয়ায় বিদেশি হস্তক্ষেপের নিন্দা জানানোর পাশাপাশি বলা হয়েছে, সিরিয়ার সরকার ও জনগণের তাদের নিজেদের ভাগ্য নির্ধারণ করার অধিকার রয়েছে।
-
তেহরানে পৌঁছেছেন প্রেসিডেন্ট পুতিন; আজই ত্রিদেশীয় শীর্ষ সম্মেলন
জুলাই ১৯, ২০২২ ১৩:৩১সিরিয়া সংকট নিয়ে ত্রিদেশীয় শীর্ষ সম্মেলনে অংশ নিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন। গত ফেব্রুয়ারি মাসের শেষদিকে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করার পর এ নিয়ে দ্বিতীয় বার বিদেশ সফর করছেন প্রেসিডেন্ট পুতিন।