-
কোভিড-১৯: বাংলাদেশে একদিনে ৭৯০ জন আক্রান্তের রেকর্ড, মৃত আরও ৩
মে ০৬, ২০২০ ১১:০৩বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত ৭৯০ জন রোগী শনাক্ত করা হয়েছে যা গত দুই মাসের মধ্যে সর্বাধিক। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৯১৯ জনে। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। ফলে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১৮৬ জনে।
-
আমেরিকায় মাস্ক পরা নিয়ে ঝগড়ার জেরে নিরাপত্তারক্ষীকে গুলি করে হত্যা
মে ০৬, ২০২০ ০৩:২১মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানে মাস্ক ছাড়া দোকানে প্রবেশে বাধা দেওয়ার জেরে এক নিরাপত্তারক্ষীকে হত্যা করা হয়েছে।
-
ইউরোপে মৃত্যুর তালিকায় শীর্ষে ব্রিটেন, আমেরিকায় মারা গেল ৭১ হাজার
মে ০৬, ২০২০ ০৩:১০ব্রিটেনে করোনাভাইরাস কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬৯৩ মারা গেছে। এ নিয়ে দেশটিতে প্রাণ হারাল ২৯ হাজার ৪২৭ মানুষ। আর এর মধ্য দিয়ে করোনা মহামারিতে মৃত্যুতে ইতালিকে ছাড়িয়ে যাওয়ার পাশাপাশি ইউরোপে সর্বোচ্চ মৃতের সংখ্যার দেশে পরিণত হল ব্রিটেন। ইতালিতে প্রাণঘাতী এ ভাইরাসে মারা গেছেন ২৯ হাজার ৩১৫ জন।
-
করোনাভাইরাস: মাশহাদের এক কোম্পানিই তৈরি করছে দৈনিক ৩০ ভেন্টিলেটর
মে ০৬, ২০২০ ০২:৫৫করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর ভেন্টিলেটর উৎপাদন বাড়িয়ে দিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। বিভিন্ন কোম্পানি এ কাজে এগিয়ে এসেছে।
-
করোনাভাইরাস: ইরানে কমেছে মৃত্যুর সংখ্যা, একদিনে সুস্থ ১,০৭৮
মে ০৫, ২০২০ ১৩:১৮ইসলামি প্রজাতন্ত্র ইরানে করোনাভাইরাসে আক্রান্ত ৮০ হাজার ৪৭৫ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ডা. কিয়ানুশ জাহানপুর আজ (মঙ্গলবার) এ তথ্য জানিয়েছেন।
-
বাংলাদেশে করোনায় মৃত্যু কমেছে, একদিনে সর্বোচ্চ ৭৮৬ জন শনাক্ত
মে ০৫, ২০২০ ১০:৫৪বাংলাদেশে দেশে করোনাভাইরাসে সংক্রমিত মানুষের সংখ্যা বেড়েছে এবং মৃত্যু কমেছে। আজ দুপুর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১ জন। কিন্তু নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৭৮৬ জন। এটি একদিনে সর্বোচ্চ শনাক্ত রোগীর সংখ্যা। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মোট মারা গেছেন ১৮৩ জন। মোট শনাক্তের সংখ্যা ১০ হাজার ৯২৯।
-
করোনাভাইরাস: ভারতে একদিনে সর্বোচ্চ ৩৯০০ জন আক্রান্ত, মৃত ১৯৫
মে ০৫, ২০২০ ১০:৩৬ভারতে করোনাভাইরাসে একদিনে ৩ হাজার ৯০০ জন আক্রান্ত ও ১৯৫ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত একদিনে এটিই সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড। এ নিয়ে মোট মারা গেছেন ১ হাজার ৫৬৮ জন। আর আক্রান্ত হয়েছেন মোট ৪৬ হাজার ৪৩৩ জন। এরমধ্যে ১২ হাজার ৭২৭ জন সুস্থ হয়েছেন। আজ (মঙ্গলবার) সকাল ৮ টা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য দফতর সূত্রে ওই তথ্য জানা গেছে।
-
করোনার উৎসের বিষয়ে আমেরিকা কোনো তথ্য-প্রমাণ দেয়নি: ডাব্লিউএইচও
মে ০৫, ২০২০ ০৯:০২চীনের গবেষণাগারে করোনাভাইরাসের উৎপত্তি হয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে অভিযোগ করেছেন তা ‘অনুমাননির্ভর’ বলে প্রত্যাখ্যান করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)।
-
ইরান ও সিরিয়ার ঋণ আটকে দেয়ার মার্কিন পদক্ষেপ অগ্রহণযোগ্য: রাশিয়া
মে ০৫, ২০২০ ০৬:১৭করোনাভাইরাস মোকাবিলায় ইরান ও সিরিয়ার জন্য আইএমএফ’র ঋণ প্রদানে প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য আমেরিকার তীব্র সমালোচনা করেছে রাশিয়া। রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী আলেক্সান্ডার পানকিন সোমবার ‘রোসিয়া সেগোদনিয়া’কে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, করোনাভাইরাস থেকে সৃষ্ট চলমান মানবিক বিপর্যয়ের মুখে ইরান ও সিরিয়ার মতো দেশগুলোর ঋণ আটকে দেয়ার মার্কিন পদক্ষেপ সম্পূর্ণ অগ্রহণযোগ্য।
-
হুমকির পরিবর্তে সহযোগিতার সংস্কৃতি চালু করতে হবে: প্রেসিডেন্ট রুহানি
মে ০৫, ২০২০ ০০:৫২ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, আন্তর্জাতিক অঙ্গনে এখন অর্থনৈতিক সন্ত্রাসবাদ ও সামরিক হামলার হুমকির যে সংস্কৃতি চালু রয়েছে তার জায়গায় দ্বিপক্ষীয়, বহুপক্ষীয় এবং আন্তর্জাতিক সহযোগিতার সংস্কৃতি প্রবর্তন করতে হবে। তিনি গতকাল (সোমবার) সন্ধ্যায় জোট নিরপেক্ষ আন্দোলনের কন্টাক্ট গ্রুপের এক ভার্চুয়াল সম্মেলনে অংশ নিয়ে এ আহ্বান জানান।