-
করোনা প্রতিরোধ : নিরাপদ নন বাংলাদেশের চিকিৎসক-নার্সরাই
মার্চ ২২, ২০২০ ১৩:৩৪বাংলাদেশে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। প্রথম রোগী শনাক্ত হয় ৮ মার্চ। বিদেশফেরত ব্যক্তিদের দ্বারা এ ভাইরাস এখন ছড়িয়ে পড়ছে তাদের পরিবারেও। এ নিয়ে আতঙ্কে দেশের মানুষ।
-
করোনাভাইরাস: মুসলমানের ঔদার্য, অমানবিক ট্রাম্প ও আমাদের করণীয়
মার্চ ২২, ২০২০ ১৩:৩৩ড. সোহেল আহম্মেদ: মুসলমানেরা রোগমুক্ত থাকার জন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পাশাপাশি সৃষ্টিকর্তার সহযোগিতা প্রার্থনায় বিশ্বাসী। ইরানসহ সারা বিশ্বের মুসলমানেরাই করোনাভাইরাসের কবল থেকে মুক্তি পেতে প্রতিনিয়ত আল্লাহর কাছে দোয়া করছেন। এসব দোয়ায় ঔদার্যের ছাপ স্পষ্ট। তারা মার্কিন যুক্তরাষ্ট্রসহ সব দেশ তথা গোটা মানব সমাজের মুক্তির জন্য দোয়া করছেন।
-
ভারতে করোনায় মৃত ৭, আক্রান্ত ৩৪১, দেশজুড়ে সর্বাত্মক ‘জনতা কারফিউ’
মার্চ ২২, ২০২০ ১৩:২৬ভারতে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৭ জনে পৌঁছেছে। এ পর্যন্ত ৩৪১ জন আক্রান্ত হয়েছে। যদিও আক্রান্তের সংখ্যা প্রতিমুহূর্তে বাড়ছে। ভারতে আগেই চার জনের মৃত্যু হয়েছিল। আজ সকালে মহারাষ্ট্র, বিহার ও গুজরাটে একজন করে মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭।
-
করোনা প্রতিরোধ: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে থাকার নির্দেশ
মার্চ ২২, ২০২০ ১২:৩৭বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের ঢেউ লেগেছে বাংলাদেশেও। এ ভাইরাস প্রতিরোধ ও প্রাদুর্ভাবজনিত যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় সহযোগিতা দিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সার্বক্ষণিক কর্মস্থলে থাকার নির্দেশ দেয়া হয়েছে।
-
করোনাবিরোধী লড়াই: তেহরানের সব বাণিজ্যকেন্দ্র বন্ধের নির্দেশ
মার্চ ২২, ২০২০ ১২:২৭ইরানে করোনাভাইরাস বিরোধী লড়াইয়ের অংশ হিসেবে আজ (রোববার) থেকে রাজধানী তেহরানের সব বাণিজ্যকেন্দ্র এবং চেইন স্টোর বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। তবে খাদ্যপণ্য বিক্রয়কারী এবং ওষুধের দোকান এ নির্দেশের আওতায় পড়বে না।
-
করোনা ইস্যুতে রাজনীতি করার সময় এখন নয়: তথ্যমন্ত্রী
মার্চ ২২, ২০২০ ১১:০২বাংলাদেশের তথ্যমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ বলেছেন, করোনা ভাইরাস ইস্যুতে রাজনীতি করার সময় এখন নয়। সংকট মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে জনগণের পাশে দাঁড়াতে হবে। পরিস্থিতি পর্যালোচনা করে সরকার সব ধরণের ব্যবস্থা নিচ্ছে বলেও জানান তিনি।
-
করোনা পরীক্ষার আগেই সিলেটে আইসোলেশনে থাকা ব্রিটেনফেরত নারীর মৃত্যু
মার্চ ২২, ২০২০ ০৭:৪৪প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত সন্দেহে সিলেট শহীদ শামসুদ্দীন হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন ব্রিটেনফেরত এক নারীর মৃত্যু হয়েছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে গত ৪ মার্চ লন্ডন থেকে দেশে ফেরেন ওই নারী। সিলেট শহরেই তার বাড়ি।
-
করোনা নিয়ে ব্যস্ততার সুযোগে ইরানে হামলার পরামর্শ পম্পেওর, ট্রাম্পের ‘না’
মার্চ ২২, ২০২০ ০৫:৫৮মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও গত সপ্তাহে ইরানের সামরিক অবস্থানে হামলা চালানোর জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রাজি করানোর চেষ্টা করেছিলেন বলে মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস খবর দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মকর্তার বরাত দিয়ে দৈনিকটি লিখেছে, ট্রাম্প পম্পেওর পরামর্শ না শুনে ইরাকে কথিত ইরান-সমর্থিত আধাসামরিক বাহিনীর ঘাঁটিতে হামলা সীমিত রাখার নির্দেশ দিয়েছেন।
-
ট্রাম্প যখন চিকিৎসক তখন ম্যালেরিয়ার ওষুধ দিয়ে করোনার চিকিৎসা!
মার্চ ২২, ২০২০ ০৫:০৮মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নজিরবিহীন পদক্ষেপ নিয়ে নিজেকে বিশেষজ্ঞ চিকিৎসকের আসনে বসিয়েছেন। তিনি করোনাভাইরাসের চিকিৎসার জন্য এমন একটি প্রেসিক্রিপশন লিখেছেন যাতে ম্যালেরিয়া বিরোধী ওষুধ ব্যবহারের পরামর্শ দেয়া হয়েছে।
-
করোনাভাইরাসের চিকিৎসায় ওষুধ উৎপাদন করতে যাচ্ছে ইরান
মার্চ ২২, ২০২০ ০৩:২৮করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সফল চিকিৎসায় চীনে ব্যবহৃত একটি ওষুধ শিগগিরই উৎপাদন করতে যাচ্ছে ইরান। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তা আলী রাজ্জাজান এ খবর জানিয়ে বলেছেন, ওষুধটির কাঁচামাল এরইমধ্যে ইরানে এসে পৌঁছেছে এবং এগুলো কাস্টমস বিভাগ থেকে ছাড়িয়ে আনার পর দুই দিনেরও কম সময়ের মধ্যে ওষুধটির উৎপাদন শুরু করবে তেহরান।