-
করোনাভাইরাস নিয়ে বিএনপির অভিযোগ হাস্যকর: ওবায়দুল কাদের
মার্চ ১৩, ২০২০ ১২:৪৮করোনাভাইরাস মোকাবেলায় সরকারের বিরুদ্ধে বিএনপির উদাসীনতার অভিযোগ হাস্যকর বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, করোনা মোকাবেলায় কোন কিছুরই ঘাটতি নেই। শুরু থেকেই এ নিয়ে সতর্ক ছিল সরকার। সংক্রমণ ঠেকাতে মুজিব বর্ষের অনুষ্ঠানও বন্ধ করে দেয়া হয়েছে। এর পরও আওয়ামী লীগ ও সরকার উদাসীন বলা হাস্যকর।
-
ভারতে করোনাভাইরাসে প্রথম মৃত্যু: আক্রান্ত ৭৪, বিভিন্ন রাজ্যে সতর্কতা
মার্চ ১৩, ২০২০ ০৮:৪৫ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৭৬ বছর বয়সী কর্ণাটকের এক বাসিন্দার মৃত্যু হয়েছে। ভারতে করোনা সংক্রমণে এটাই প্রথম মৃত্যু। তিনি গত (মঙ্গলবার) মারা যান।
-
বাংলাদেশে করোনায় আক্রান্ত একজন সুস্থ হয়ে বাড়ি চলে গেছেন, গুজব রটালে শাস্তি
মার্চ ১৩, ২০২০ ০৭:৫২বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত তিনজনের মধ্যে একজন সুস্থ হয়ে বাড়ি চলে গেছেন বলে জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
-
কানাডার প্রধানমন্ত্রীর স্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত
মার্চ ১৩, ২০২০ ০৬:২১কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্ত্রী সোফি গ্রেগোয়ার ট্রুডো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ডাক্তারি পরীক্ষায় তার দেহে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।
-
কানাডার প্রধানমন্ত্রীর স্ত্রীর করোনা আক্রান্তের সন্দেহ; সেলফ আইসোলেশনে ট্রুডো
মার্চ ১২, ২০২০ ২১:০০কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্ত্রী সোফি গ্রেগোয়ার ট্রুডো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে। তার দেহে ফ্লু’র লক্ষণ দেখা দিয়েছে। এর জের ধরে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সেল্ফ আইসোলেশন চলে গেছেন।
-
করোনা এড়াতে ভারতের ভিসা বাতিল, পেট্রাপোল দিয়ে বিদেশিদের যাতায়াত বন্ধ
মার্চ ১২, ২০২০ ১৯:১১করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ভারত ও বাংলাদেশের মধ্যে যাতায়াতকারী নাগরিকদের ভিসা বাতিল করা হয়েছে। এরফলে আগামীকাল (শুক্রবার) বিকেল থেকে পেট্রাপোল সীমান্ত দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের দু’দেশের মধ্যে যাতায়াত বিঘ্নিত হতে পারে।
-
ভারতে করোনা সংক্রমণকে নজিরবিহীন বললেন জয়শঙ্কর, মন্ত্রীদের বিদেশ সফর বাতিল
মার্চ ১২, ২০২০ ১৫:৩৪ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর করোনাভাইরাসের সংক্রমণকে নজিরবিহীন ও উদ্বেগজনক বলে অভিহিত করেছেন। আজ (বৃহস্পতিবার) সংসদে তিনি ওই মন্তব্য করেন। অন্যদিকে, গোটা দেশে ৭৩ জনের করোনা সংক্রমণ নিশ্চিত হয়েছে বলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন লোকসভায় জানিয়েছেন।
-
পাকিস্তান ও ভারতে বিমানের ফ্লাইট বাতিল করল সৌদি আরব
মার্চ ১২, ২০২০ ১৫:২৮পাকিস্তান ও ভারতসহ আরো কয়েকটি দেশে সব ধরনের বিমানের ফ্লাইট বাতিল করেছে সৌদি আরব। এছাড়া, এসব দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার পর রাজতান্ত্রিক সৌদি আরব এ ব্যবস্থা নিল।
-
স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ স্থগিত, ভারতের সব রুটে বাংলাদেশি ফ্লাইট বাতিল
মার্চ ১২, ২০২০ ১৫:১০বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসে জেলা ও উপজেলাপর্যায়ে কুচকাওয়াজসহ সব ধরনের সমাবেশ স্থগিত করেছে সরকার। দেশে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ায় সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
-
করোনাভাইরাস: ইরানে সুস্থ হয়েছেন ৩ হাজার ২৭৬ জন
মার্চ ১২, ২০২০ ১৪:১৪ইরানে করোনাভাইরাসে আক্রান্ত তিন হাজার ২৭৬ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য ও চিকিৎসা মন্ত্রণালয়।