-
শান্তি আলোচনার ভেন্যু কাতার থেকে আফগানিস্তানে আনার আহ্বান প্রেসিডেন্ট গনির
ডিসেম্বর ১৫, ২০২০ ০৮:৩৫আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি তালেবানের সঙ্গে তার সরকারের শান্তি আলোচনা কাতার থেকে আফগানিস্তানে স্থানান্তরের আগ্রহ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, এই শান্তি আলোচনা যা ‘আন্তঃআফগান’ আলোচনা নামে পরিচিত তার পরবর্তী দফা আলোচনা আফগানিস্তানের কোথাও অনুষ্ঠিত হতে হবে।
-
ইসরাইলের সঙ্গে চুক্তি করে প্রকৃত নিরাপত্তা আসবে না: ইরানি প্রেসিডেন্ট
নভেম্বর ২৬, ২০২০ ০৭:১৫ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি আঞ্চলিক দেশগুলোকে লক্ষ্য করে বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে কথিত শান্তি চুক্তি করে নিরাপত্তা আসবে না। তিনি ইসরাইলকে ‘ক্রিমিনাল’ আখ্যা দিয়ে বলেন, “তারাই হচ্ছে পুরো মধ্যপ্রাচ্যে নিরাপত্তাহীনতা এবং অস্থিতিশীলতা সৃষ্টির মূল হোতা।”
-
ইরানে বিশেষ বাণিজ্য প্রতিনিধি নিয়োগ করল কাতার
নভেম্বর ২৫, ২০২০ ০৪:২৩ইরানের জ্বালানিমন্ত্রী রেজা আরদাকানিয়ান জানিয়েছেন, কাতার আনুষ্ঠানিকভাবে ইরানেএকজন বিশেষ বাণিজ্য প্রতিনিধি নিয়োগ করেছে। প্রতিবেশী ইরানের সঙ্গে সম্পর্ক গভীর করার অংশ হিসেবে কাতার এই পদক্ষেপ নিল।
-
আফগানিস্তানে তালেবানের ভয়াবহ হামলায় ২৫ সেনা সদস্য নিহত
নভেম্বর ২১, ২০২০ ০২:৪১আফগানিস্তানের তালেবান গত ২৪ ঘণ্টায় দেশের ৩৪ প্রদেশের মধ্যে ২৩টিতে হামলা ও অন্যান্য ‘নাশকতামূলক তৎপরতা’ চালিয়েছে বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। এর মধ্যে বাদাখশান প্রদেশে চালানো সর্ববৃহৎ হামলায় আফগান নিরাপত্তা বাহিনীর অন্তত ২৫ সদস্য নিহত হয়েছেন।
-
দুঃসময়ে পাশে দাঁড়ানোয় ইরানের কাছে কৃতজ্ঞ কাতার: পররাষ্ট্রমন্ত্রী
নভেম্বর ১৭, ২০২০ ১৪:০৩দুঃসময়ে সহযোগিতা করার জন্য আবারও ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রশংসা করেছে কাতার।
-
ভোল পাল্টাল তালেবান: ‘হেকমতিয়ারকে শান্তি আলোচনায় নিতে হবে’
নভেম্বর ০৪, ২০২০ ০৭:৩৫আফগান সরকারের সঙ্গে চলমান শান্তি আলোচনায় গুলবুদ্দিন হেকমতিয়ারের নেতৃত্বাধীন হেজবে ইসলামি দলকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছে তালেবান। কাবুল থেকে আফগান বার্তা সংস্থা অ্যারিয়া নিউজ এ খবর জানিয়েছে।
-
তালেবান ও আমেরিকার মধ্যে স্বাক্ষরিত চুক্তি ব্যর্থ হয়েছে: আফগান সিনেট
নভেম্বর ০২, ২০২০ ০৩:১১আফগান সংসদের উচ্চকক্ষ সিনেট এক বিবৃতিতে মার্কিন সরকারের সঙ্গে তালেবান গোষ্ঠীর স্বাক্ষরিত চুক্তিকে ব্যর্থ বলে উল্লেখ করেছে। রোববার সিনেটের পক্ষ থেকে প্রকাশিত বিবৃতির বরাত দিয়ে আফগানিস্তানের বার্তা সংস্থা আওয়া এ খবর দিয়েছে।
-
তেহরান সফরে আব্দুল্লাহ আব্দুল্লাহ; মোহাম্মাদ জাওয়াদ জারিফের সঙ্গে বৈঠক
অক্টোবর ১৯, ২০২০ ০২:২৯আফগানিস্তানের জাতীয় পুনর্গঠন বিষয়ক উচ্চ পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আব্দুল্লাহ তিন দিনের রাষ্ট্রীয় সফরে তেহরান এসেছেন এবং রোববার তিনি তেহরানে পৌঁছেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
-
আফগান সরকার ও তালেবান প্রতিনিধিদের সঙ্গে খালিলজাদের আলোচনা ব্যর্থ
অক্টোবর ১৩, ২০২০ ০৮:৩০আফগান সরকার ও তালেবান প্রতিনিধিদের সঙ্গে আমেরিকার আফগান বিষয়ক বিশেষ দূত জালমাই খালিলজাদের আলোচনা ব্যর্থ হয়েছে। সংবাদ সূত্রগুলোর বরাত দিয়ে ইরানের তাসনিম বার্তা সংস্থা জানিয়েছে, কাতারের রাজধানী দোহায় আফগান সরকার ও তালেবান প্রতিনিধিদের মধ্যে বেশ কিছুদিন ধরে চলা আলোচনায় অচলাবস্থা দেখা দেয়ার পর খালিলজাদ দুই পক্ষের সঙ্গে কথা বলতে দোহা সফরে যান।
-
অস্থিতিশীলতা সৃষ্টির জন্য তুরস্ককে দায়ী করল আমিরাত
অক্টোবর ১১, ২০২০ ১৫:২১কাতারে তুরস্কের সামরিক উপস্থিতির সমালোচনা করে সংযুক্ত আরব আমিরাত বলেছে, তুর্কি ঘাঁটির জন্য মধ্যপ্রাচ্য অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টি হয়েছে। আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আনোয়ার গারগাশ গতকাল (শনিবার) তার টুইটার একাউন্টে দেয়া এক পোস্টে এ কথা বলেছেন।