-
আমিই আমাকে ডুবিয়েছি: শ্রীলঙ্কায় হোয়াইটওয়াশের পর তামিম
জুলাই ৩১, ২০১৯ ১৯:১০শ্রীলঙ্কার কাছে ৩-০ ব্যবধানে হেরে হোয়াইটওয়াশ হওয়ার পর দলীয় ব্যর্থতার জন্য সব দোষ নিজের কাঁধে নিয়েছেন বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক তামিম ইকবাল। সর্বোচ্চ চেষ্টা থাকলেও যথেষ্ট ভালো কাজ করতে পারেননি বলে মনে করেন তিনি।
-
মালিঙ্গার বিদায়ী ম্যাচে বাংলাদেশের বড় পরাজয়
জুলাই ২৬, ২০১৯ ১৯:২৩একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে লাসিথ মালিঙ্গার বিদায়ী ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৯১ রানে হেরে গেল বাংলাদেশ। ৩১৫ রানের টার্গেট তাড়া করতে নেমে ২২৩ রানে অলআউট হয় তামিম ইকবালের দল।
-
শ্রীলঙ্কা সফর: বাংলাদেশ দলে নেই সাকিব-লিটন, ফিরলেন বিজয়-তাইজুল
জুলাই ১৬, ২০১৯ ১২:৪২ব্যাটসম্যান এনামুল হক বিজয় ও স্পিনার তাইজুল ইসলামকে অন্তর্ভুক্ত করে শ্রীলঙ্কা সফরের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন না সাকিব আল হাসান এবং লিটন দাস। হজ পালনের জন্য বোর্ড থেকে ছুটি নিয়েছেন সাকিব। অন্যদিকে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন লিটন, সে কারণে তাঁকেও ছুটি দেয়া হয়েছে। এছাড়া, আবু জায়েদ রাহী ছাড়া বিশ্বকাপ দলের সকল সদস্য যাচ্ছেন শ্রীলঙ্কায়।
-
উত্তেজনাপূর্ণ ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড
জুলাই ১৪, ২০১৯ ২১:০৪চরম নাটকীয়তা ও উত্তেজনা ভরা ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবারের বিশ্বকাপ জিতেছে স্বাগতিক ইংল্যান্ড। এ নিয়ে টানা তিন আসরে কোনো স্বাগতিক দেশ শিরোপা জয়ের হ্যাটট্রিক করল। এর আগে তিনবারের ফাইনালে রান তাড়া করতে গিয়েই হেরেছিল ইংলিশরা। কিন্তু এবার এই ভুলের পুনরাবৃত্তি হতে দেননি জশ বাটলার-বেন স্টোকরা। এর মধ্য দিয়ে দীর্ঘ ২৩ বছর পর বিশ্বকাপে নতুন কোনো দলকে চ্যাম্পিয়ন হতে দেখলো ক্রিকেট বিশ্ব।
-
২৭ বছর পর ফাইনালে ইংল্যান্ড: নতুন চ্যাম্পিয়ন পাচ্ছে বিশ্ব
জুলাই ১১, ২০১৯ ১৯:৩০ক্রিকেটের বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়ে ২৭ বছর পর বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে স্বাগতিক ইংল্যান্ড। সর্বশেষ ১৯৯২ সালের বিশ্বকাপে ফাইনালে খেলেছিল ইংলিশরা। সেই ম্যাচে পাকিস্তানের কাছে ২২ রানে হেরে শিরোপা জয়ের স্বপ্ন ভঙ্গ হয় তাদের।
-
বিশ্বকাপের সেমি থেকে ভারতের বিদায়, ফাইনালে নিউজিল্যান্ড
জুলাই ১০, ২০১৯ ১৬:৫১ভারতকে ১৮ রানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে নিউজিল্যান্ড। ২০১১ সালে দেশের মাটিতে শিরোপা জয়ের পর ভারত টানা দ্বিতীয়বার বিদায় নিল বিশ্বকাপের সেমি-ফাইনাল থেকে।
-
বাজে হারে শেষ হলো বাংলাদেশের বিশ্বকাপ মিশন, সেরা দশে সাকিব
জুলাই ০৫, ২০১৯ ১৯:৪১তরুণ পাকিস্তানি পেসার শাহীন আফ্রিদির বোলিং তোপে ৯৪ রানের বিশাল ব্যবধানে হেরে বিশ্বকাপ মিশন শেষ করল বাংলাদেশ। পাকিস্তানের ৩১৫ রানের জবাবে ২২১ রানেই অলআউট হয়ে যায় মাশরাফি বিন মর্তুজার দল।
-
শেষ ম্যাচেও পরাজয়: শূন্য হাতে দেশে ফিরছে আফগানিস্তান
জুলাই ০৪, ২০১৯ ২০:১৪ইংল্যান্ড বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ২৩ রানের জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এরফলে দ্বাদশ বিশ্বকাপে দ্বিতীয় জয় নিয়ে দেশে ফিরতে হচ্ছে ক্যারিবীয়দের। আর কোনো জয় না নিয়েই দেশে ফিরবে আফগানরা।
-
নিউজিল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ড
জুলাই ০৩, ২০১৯ ১৯:২৫চলমান বিশ্বকাপের লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে উড়িয়ে সেমিফাইনালে উঠে গেছে ইংল্যান্ড। গতবারের রানার্সআপদের ১১৯ রানের বড় ব্যবধানে হারিয়ে শেষ চারে খেলা নিশ্চিত করল স্বাগতিকরা। ১১ পয়েন্ট নিয়ে চারে নেমে গেছে নিউজিল্যান্ড। সেমিতে যেতে উইলিয়ামসনদের এখন তাকিয়ে থাকতে হবে ৫ জুলাই, বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচের দিকে।
-
ভারতের কাছে হেরে সেমির স্বপ্ন শেষ বাংলাদেশের
জুলাই ০২, ২০১৯ ১৯:২০মোহাম্মদ সাইফউদ্দিন মারমুখী ব্যাটিংয়ে সম্ভাবনা জাগিয়েও ভারতের কাছে ২৮ রানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল বাংলাদেশ। আর আসরে ষষ্ঠ জয় তুলে নিয়ে অস্ট্রেলিয়ার পর দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করল ভারত।