• খালেদা জিয়ার মুক্তির বিষয়ে কুটনীতিকদের সঙ্গে বিএনপির 'বৈঠক'

    খালেদা জিয়ার মুক্তির বিষয়ে কুটনীতিকদের সঙ্গে বিএনপির 'বৈঠক'

    অক্টোবর ২৯, ২০১৯ ০৯:১১

    বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির বিষয়ে আইনি প্রক্রিয়া ও রাজনৈতিক আন্দোলনের কূটনৈতিক তৎপরতাও চালাচ্ছেন দলের নেতারা। এ প্রক্রিয়ার অংশ হিসেবে গতকাল সন্ধ্যা ৭টায় ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং নরওয়ের রাষ্ট্রদূতদের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে।

  • ‘খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি হয়নি, তার পরিবারের অভিযোগ সঠিক নয়’

    ‘খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি হয়নি, তার পরিবারের অভিযোগ সঠিক নয়’

    অক্টোবর ২৮, ২০১৯ ১২:৫২

    বাংলাদেশে সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে তার পরিবারের সদস্যদের অভিযোগ অস্বীকার করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (বিএসএমএমইউ) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে মাহবুবুল হক।

  • শুদ্ধি অভিযান প্রমাণ করে সরকার দুর্নীতিবাজ: মির্জা ফখরুল

    শুদ্ধি অভিযান প্রমাণ করে সরকার দুর্নীতিবাজ: মির্জা ফখরুল

    অক্টোবর ২৭, ২০১৯ ১১:৪৪

    বাংলাদেশে চলমান শুদ্ধি অভিযানই প্রমাণ করে সরকার দুর্নীতিবাজ, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ (রোববার) সকালে জাতীয়তাবাদী যুবদলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি এ মন্তব্য করেন।

  • বিএনপি নেত্রী কারাগারে নজিরবিহীন সুযোগ-সুবিধা পাচ্ছেন: শেখ হাসিনা

    বিএনপি নেত্রী কারাগারে নজিরবিহীন সুযোগ-সুবিধা পাচ্ছেন: শেখ হাসিনা

    অক্টোবর ২৭, ২০১৯ ০৯:৪৯

    বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “বিএনপি নেত্রী অন্যান্য বন্দীদের চেয়ে বেশি সুযোগ-সুবিধা লাভ করছেন। বেগম জিয়ার ইচ্ছা অনুযায়ী একজন গৃহপরিচারিকা কারাগারে তার সঙ্গে রাখা হয়েছে। তার মানে বেগম জিয়াকে কারাগারে সে সেবা করছে।”

  • খালেদা জিয়ার জামিনের চাবি শেখ হাসিনার হাতে: রিজভী

    খালেদা জিয়ার জামিনের চাবি শেখ হাসিনার হাতে: রিজভী

    অক্টোবর ২৬, ২০১৯ ১০:১১

    বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিনের চাবি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

  •  ‘খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপি রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চায়’

    ‘খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপি রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চায়’

    অক্টোবর ২৬, ২০১৯ ০৯:৩৭

    বাংলাদেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, খালেদা জিয়ার দলের নেতা ও স্বজনরা তার অসুস্থতার যে চিত্র তুলে ধরেন, চিকিৎসকদের অবজারভেশন তেমন নয়। ওনার শারীরিক অবস্থা নিয়ে তারা যতটা না উদ্বিগ্ন, তারা চেয়ে এ অসুস্থতাকে নিয়ে তারা রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চায়। এটা নিয়ে তাদের দুরভিসন্ধি রয়েছে।

  • সরকার খালেদা জিয়ার জীবন নিয়ে গভীর মাস্টারপ্ল্যানে ব্যস্ত: রিজভী

    সরকার খালেদা জিয়ার জীবন নিয়ে গভীর মাস্টারপ্ল্যানে ব্যস্ত: রিজভী

    অক্টোবর ২৫, ২০১৯ ১০:০৭

    বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রাণনাশে সরকার মহাপরিকল্পনা আঁটছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ (শুক্রবার) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

  • নাইকো দুর্নীতি মামলা: খালেদা জিয়ার বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি পেছাল

    নাইকো দুর্নীতি মামলা: খালেদা জিয়ার বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি পেছাল

    অক্টোবর ১৪, ২০১৯ ১১:১৪

    বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতির মামলায় চার্জ গঠনের বিষয়ে শুনানির তারিখ আর এক দফা পিছিয়ে আগামী ৫ নভেম্বর ধার্য করেছে আদালত।

  • খালেদা জিয়ার শারীরিক অবস্থার আশঙ্কাজনক অবনিত ঘটেছে: রিজভী

    খালেদা জিয়ার শারীরিক অবস্থার আশঙ্কাজনক অবনিত ঘটেছে: রিজভী

    অক্টোবর ১৩, ২০১৯ ১৩:২৯

    বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার আশঙ্কাজনক অবনিত ঘটেছে বলে দাবি করেছেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত প্রতিহিংসায় ৬১৩ দিন যাবত বন্দি করে রেখেছেন তাকে। কারাগারে নেয়ার সময় সম্পূর্ণ সুস্থ দেশনেত্রী এখন হুইল চেয়ার ছেড়ে উঠতে পারেন না, কারও সাহায্য ছাড়া দাঁড়াতে পারেন না, নিজে হাতে খেতেও পারেন না। তার পোশাকও আরেকজনকে পরিয়ে দিতে হয়। হাত-পা শক্ত হয়ে গেছে। হাত-পায়ের আঙ্গুল ফুলে গেছে।

  • খালেদা জিয়া সমঝোতা বা প্যারোলে মুক্তি নেবেন না: গয়েশ্বর চন্দ্র

    খালেদা জিয়া সমঝোতা বা প্যারোলে মুক্তি নেবেন না: গয়েশ্বর চন্দ্র

    অক্টোবর ০৫, ২০১৯ ১৬:০৮

    বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, কারাবন্দী বেগম খালেদা জিয়া কোনো ধরনের আপোশ, সমঝোতা বা প্যারোলে মুক্তি নেবেন না।