-
গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে আফ্রিকার বিবৃতি: সমর্থন জানাল ইরান
ফেব্রুয়ারি ১৯, ২০২৪ ০৬:২২অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসন বন্ধ করার আহ্বান জানিয়ে আফ্রিকান ইউনিয়ন বা এইউ যে বিবৃতি প্রকাশ করেছে তার ভূয়সী প্রশংসা করেছে ইরান। তেহরান বলেছে, ওই বিবৃতির প্রতি ইরানের ‘অকুণ্ঠ সমর্থন’ রয়েছে।
-
গাজায় ইসরাইলি গণহত্যাকে হিটলারি বর্বরতার সঙ্গে তুলনা করল ব্রাজিল
ফেব্রুয়ারি ১৯, ২০২৪ ০৫:৫৯ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা গাজা উপত্যকার ওপর ইসরাইলের ভয়াবহ অপরাধযজ্ঞকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদিদের বিরুদ্ধে তৎকালীন জার্মান নাৎসী নেতা এডলফ হিটলারের অপরাধযজ্ঞের তুলনা করেছেন। তিনি গাজায় ইসরাইলি গণহত্যার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, ইসরাইল গাজায় ভয়াবহ গণহত্যা চালাচ্ছে।
-
রাফাহ শহর রক্ষার অনুরোধ নাকচ করলো আন্তর্জাতিক বিচার আদালত
ফেব্রুয়ারি ১৭, ২০২৪ ১০:০৮ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাফাহ শহরকে রক্ষা করার জন্য দক্ষিণ আফ্রিকা জরুরি পদক্ষেপ নেয়ার জন্য যে আহ্বান জানিয়েছে তা নাকচ করে দিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত। ইহুদিবাদী ইসরাইল মারাত্মক ঘনবসতিপূর্ণ রাফা শহরে স্থল অভিযান চালানোর সমস্ত প্রস্তুতি যখন সম্পন্ন করেছে বলে খবর পাওয়া যাচ্ছে তখন দক্ষিণ আফ্রিকা রাফাহ রক্ষার ওই অনুরোধ জানায়।
-
ইসরাইলকে রক্ত দিয়ে গণহত্যার মূল্য পরিশোধ করতে হবে: নাসরুল্লাহ
ফেব্রুয়ারি ১৭, ২০২৪ ০৬:১১লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, দক্ষিণ লেবাননে হামলা চালিয়ে ইহুদিবাদী ইসরাইল বেসামরিক নাগরিকদের যে রক্ত ঝরিয়েছে তার মূল্য তেল আবিবকে রক্তের মাধ্যমে পরিশোধ করতে হবে।
-
গাজা ইস্যুতে ইউরোপ-আমেরিকার বক্তব্য লোকদেখানো
ফেব্রুয়ারি ১৪, ২০২৪ ০৯:৪৬ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর গণহত্যা অব্যাহত থাকার প্রেক্ষাপটে অস্ত্র সরবরাহ বন্ধ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ'র পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল।
-
ইসরাইলের সাথে সম্পর্ক ছিন্ন করছে বিশ্বের বড় বড় কোম্পানি
ফেব্রুয়ারি ০৭, ২০২৪ ১৫:০৭গাজায় গণহত্যা বন্ধের ব্যাপারে পদক্ষেপ নেয়ার জন্য ইহুদিবাদী ইসরাইলকে হেগের আন্তর্জাতিক বিচার আদালত সুস্পষ্ট নির্দেশনা দেয়ার পর ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে বিশ্বের বড় বড় কোম্পানি। আন্তর্জাতিক বিচার আদালতের রোলিংয়ে বলা হয়েছে, ফিলিস্তিনের গাজায় ইসরাইল যে আগ্রাসন চালাচ্ছে তাতে গণহত্যার মতোই ঘটনা ঘটছে।
-
এক লাখ ১০ হাজার গাজাবাসী হতাহত বা নিখোঁজ হয়েছে: ইউরো-মেড
ফেব্রুয়ারি ০৫, ২০২৪ ১২:৪২জেনেভা-ভিত্তিক মানবাধিকার সংস্থা ইউরো-মেড অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরাইলের বর্বর আগ্রাসনের চার মাসে মৃত্যু ও ধ্বংসের বিষয়ে একটি ভয়াবহ প্রতিবেদন প্রকাশ করেছে।
-
গাজায় ইসরাইলি আগ্রাসন বন্ধের ওপর রিয়াদ ও তেহরানের গুরুত্বারোপ
ফেব্রুয়ারি ০১, ২০২৪ ১৬:২৮গাজায় ইহুদিবাদী ইসরাইলের চলমান গণহত্যা এবং যুদ্ধাপরাধের বিষয়ে টেলিফোনে আলাপ করেছেন ইরান এবং সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী। ফোনালাপে তারা গাজায় ইসরাইলি আগ্রাসন বন্ধের বিষয়ে গুরুত্বারোপ করেছেন।
-
গাজা যুদ্ধ পরিস্থিতিকে ‘গণহত্যা’ বলায় লেবার পার্টির এমপি সাসপেন্ড
জানুয়ারি ৩০, ২০২৪ ০৬:৩৪ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের চলমান আগ্রাসনকে বিশ্বে গণহত্যার উদাহরণ হিসেবে স্মরণ করা উচিত বলে বক্তব্য দেয়ার পর ব্রিটিশ লেবার পার্টি থেকে আইনপ্রণেতা কেট ওসামোরকে বরখাস্ত করা হয়েছে।
-
মার্কিন সেনাদের বিরুদ্ধে হামলা জোরদার হবে: ইরাকি প্রতিরোধ আন্দোলন
জানুয়ারি ২৯, ২০২৪ ০৬:২১ইরাকে মোতায়েন মার্কিন সেনাদের বিরুদ্ধে হামলা জোরদার করার হুমকি দিয়েছে সেদেশের একটি প্রতিরোধ আন্দোলন। হরকত হিজবুল্লাহ আন-নুজাবার নাম প্রকাশে অনিচ্ছুক একজন কমান্ডার ‘নিউ আরব’ ওয়েবসাইটকে দেয়া এক সাক্ষাৎকারে এ হুমকি দিয়েছেন।