-
গোটা ফিলিস্তিন মুক্ত না হওয়া পর্যন্ত সশস্ত্র প্রতিরোধ চলবে: হামাস
অক্টোবর ১৩, ২০২২ ০৪:০৩ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, আগ্রাসী ইসরাইলের জবরদখল থেকে গোটা অধিকৃত ভূখণ্ড মুক্ত করার আগ পর্যন্ত ফিলিস্তিনি জনগণ তাদের প্রতিরোধ আন্দোলনে অটল ও অবিচল থাকবে। গাজা উপত্যকা থেকে ইহুদিবাদী ইসরাইলকে বহিষ্কার করার ১৭তম বার্ষিকী উপলক্ষে বুধবার এক বিবৃতিতে এ প্রত্যয় জানিয়েছে হামাস।
-
২ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল; প্রতিশোধ নেয়ার হুমকি হামাসের
অক্টোবর ০৪, ২০২২ ০৪:০৮অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীরে দুই ফিলিস্তিনিকে হত্যার তীব্র নিন্দা জানিয়েছে গাজা-ভিত্তিক ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটি বলেছে, ইহুদিবাদী ইসরাইলের এ ধরনের অপরাধযজ্ঞের প্রতিশোধ নেয়া হবে।
-
যে কারণে চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বরিকের প্রশংসা করল হামাস
সেপ্টেম্বর ১৮, ২০২২ ০৩:৪৬ইহুদিবাদী ইসরাইলের নয়া রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করতে অস্বীকৃতি জানানোয় চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বরিকের ভূয়সী প্রশংসা করেছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। ইসরাইলের অবৈধ অস্তিত্বের ঘোর বিরোধী প্রেসিডেন্ট বরিক গত বৃহস্পতিবার ইসরাইলি রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করতে অস্বীকৃতি জানান।
-
‘নিরপরাধ মানুষের জীবন ও জীবিকা বিপন্ন করেছে ইসরাইল’
সেপ্টেম্বর ১৩, ২০২২ ০৬:৫০ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইলে প্রায় দেড় দশকের অবরোধ মানবতাবিরোধী অপরাধ ছাড়া আর কিছু নয়। হামাস আজ গাজায় প্রকাশিত এক বিবৃতিতে এ মন্তব্য করেছে।
-
ইসরাইলি অবরোধের কারণে বিনা চিকিৎসায় মারা গেল ফিলিস্তিনি শিশু
আগস্ট ২৯, ২০২২ ০৩:৫৯অবরুদ্ধ গাজা উপত্যকায় মস্তিষ্কের অ্যাট্রোফি রোগে আক্রান্ত ৬ বছর বয়সি এক ফিলিস্তিনি শিশু মারা গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য গাজা উপত্যকার বাইরে নিয়ে যাওয়ার প্রয়োজন থাকা সত্ত্বেও ইসরাইলি সেনাদের বাধার কারণে যেতে পারেনি। অবশেষে রোববার বিনা চিকিৎসায় মৃত্যুর কোলে ঢলে পড়েছে ৬ বছর বয়সি শিশু ফারুক আবু আবুল-নাজা।
-
প্রতিরোধ আন্দোলনগুলো ফিলিস্তিন মুক্ত করার প্রত্যয়ে অটল
আগস্ট ২৬, ২০২২ ০২:২৬ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসন প্রতিহত করা ও ফিলিস্তিনি ভূখণ্ড মুক্ত করার লক্ষ্য অর্জনের ক্ষেত্রে সবগুলো প্রতিরোধ সংগঠন ঐক্যবদ্ধ রয়েছে বলে জানিয়েছেন ইসলামি জিহাদ আন্দোলনের নেতা জিয়াদ আন-নাখালা। তিনি বৃহস্পতিবার গাজা উপত্যকায় ফিলিস্তিন জাতীয় ঐক্য সম্মেলনে ভাষণ দিতে গিয়ে একথা বলেন।
-
মেয়ের বিয়ের আগে ফিলিস্তিনি বাবাকে গুলি করে হত্যা করল ইসরাইল
আগস্ট ২০, ২০২২ ০৪:২৫একজন ফিলিস্তিনি বাবাকে তার মেয়ের বিয়ের আগে গুলি করে হত্যা করেছে বর্বর ইসরাইলি সেনারা। অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীরের তুবাস শহরে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।
-
ইহুদিবাদীদের ওপর হামলাকারীর ভূয়সী প্রশংসা করল হামাস
আগস্ট ১৫, ২০২২ ০২:২১অধিকৃত জেরুজালেম আল-কুদস শহরে অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের ওপর একজন বন্দুকধারীর হামলার ভূয়সী প্রশংসা করেছে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনগুলো। ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ওই হামলাকে ‘বীরোচিত’ আখ্যায়িত করে বলেছে, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের প্রাত্যহিক অপরাধযজ্ঞের বদলা নিতে ওই গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।
-
ফিলিস্তিনি শিশুদের হত্যা করাকে ঐতিহ্যে পরিণত করেছে ইসরাইল
আগস্ট ১৪, ২০২২ ০২:৫৯ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি বলেছেন, ফিলিস্তিনি শিশুদের হত্যা করাকে একটি ঐতিহ্যে পরিণত করেছে ইহুদিবাদী ইসরাইল।তিনি আরো বলেছেন, এ থেকে প্রমাণিত হয় ফিলিস্তিনের পরবর্তী প্রজন্মকে ভয় পায় দখলদার তেল আবিব।
-
গাজা থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রে অন্তত ৬০ ইহুদিবাদী আহত
আগস্ট ০৯, ২০২২ ০৩:৫২অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের সাম্প্রতিক আগ্রাসনের সময় প্রতিরোধ যোদ্ধাদের নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রের আঘাতে অন্তত ৬০ ইহুদিবাদী আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। ইসরাইলের আসকালন অঞ্চলের বেরেজিলা হাসপাতাল সূত্র এ তথ্য ফাঁস করে দিয়েছে।