-
ওয়াশিংটন-সিউলকে হুশিয়ার করল রাশিয়া, দু’দেশের রাষ্ট্রদূতদের তলব করল চীন
জুলাই ০৮, ২০১৬ ১৪:৫২চীন আজ (শুক্রবার) আমেরিকা এবং দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতদের তলব করেছে। কোরিয় উপদ্বীপে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন নিয়ে এ দুই দেশের চুক্তির বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য দেশ দু’টির রাষ্ট্রদূতদের তলব করা হয়েছে। কোরিয় উপদ্বীপে আমেরিকায় তৈরি অত্যাধুনিক ‘থাড’ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েনের লক্ষ্যে ওয়াশিংটন এবং সিউল আনুষ্ঠানিক চুক্তি করেছে বলে খবর প্রকাশিত হওয়ার পর রাষ্ট্রদূতদের তলব করা হয়।
-
দ. চীন সাগরে নাক গলানোর চড়া মাশুল দিতে হবে আমেরিকাকে: চীনা দৈনিক
জুলাই ০৬, ২০১৬ ১২:২৪চীনের শীর্ষস্থানীয় দৈনিক পিপলস ডেইলি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, দক্ষিণ চীন সাগর নিয়ে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বেইজিং’র বিরোধে নাক গলানোর চড়া মাশুল দিতে হবে আমেরিকাকে।
-
চীনে প্রবল বন্যা: নিখোঁজ বা নিহত ১১২
জুলাই ০৫, ২০১৬ ১৩:২৩চীনের মধ্য ও দক্ষিণাঞ্চলে গত কয়েকদিনে প্রবল বন্যায় অন্তত ১১২ জন মারা গেছে বা নিখোঁজ রয়েছে। এ ছাড়া, ওইসব অঞ্চলে সামুদ্রিক ঝড় টাইফুন আঘাত হানবে বলে পূর্বাভাস দেয়া হয়েছে। এতে বন্যা পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করার আশংকা রয়েছে।
-
‘দ. চীন সাগর নিয়ে সম্ভাব্য সংঘাতের জন্য বেইজিংকে প্রস্তুত থাকতে হবে’
জুলাই ০৫, ২০১৬ ১২:২৩চীনের রাষ্ট্র পরিচালিত পত্রিকা দৈনিক গ্লোবাল টাইমস বলেছে, দক্ষিণ চীন সাগর নিয়ে সম্ভাব্য সামরিক সংঘাতের জন্য বেইজিংকে প্রস্তুত থাকতে হবে। আগামী সপ্তাহে হেগের আন্তর্জাতিক আদালত থেকে দক্ষিণ চীন সাগর নিয়ে বেইজিং ও ম্যানিলার মধ্যকার বিরোধ সংক্রান্ত একটি মামলার রায় দেয়ার কথা রয়েছে। তার আগে এক সম্পাদকীয়তে এ মন্তব্য করল গ্লোবাল টাইমস।
-
চীনের দিকে ‘ভুলে’ সুপারসনিক ক্ষেপণাস্ত্র ছুঁড়ল তাইওয়ান: জেলে নিহত
জুলাই ০২, ২০১৬ ০৮:১৩তাইওয়ানের রণতরী থেকে দুর্ঘটনাক্রমে একটি সুপারসনিক ক্ষেপণাস্ত্র চীনের দিকে লক্ষ্য করে ছোঁড়া হয়েছে। বিমানবাহী রণতরী ধ্বংসে সক্ষম এ ক্ষেপণাস্ত্র একটি জেলে নৌকাকে আঘাত করলে একজন জেলে নিহত হয়।
-
চীনের জিয়াংসু প্রদেশে টর্নেডো ও শিলাঝড়ে নিহত ৯৮ আহত ৮০০
জুন ২৪, ২০১৬ ১৩:৪৪চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশে টর্নেডো ও শিলাঝড়ে অন্তত ৯৮ জন নিহত ও প্রায় ৮০০ ব্যক্তি আহত হয়েছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আজ (শুক্রবার) জানিয়েছে, বৃহস্পতিবার বিকেলে প্রদেশের ইয়ানচেং শহরের বাইরে প্রবল বর্ষণসহ আঘাত হানে ওই টর্নেডো। শহরের পার্শ্ববর্তী গ্রামগুলোর ওপর দিয়ে ঘন্টায় ১২৫ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যায়।
-
দক্ষিণ চীন সাগরে ‘উস্কানিমূলক’ তৎপরতার জন্য বেইজিংকে হুঁশিয়ার করল ওয়াশিংটন
জুন ২৩, ২০১৬ ০৬:৫০আমেরিকার বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরে কথিত বাড়তি উস্কানিমূলক তৎপরতার জন্য আবারো চীনের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে।
-
ফিলিপাইন সাগরে মার্কিন ২ বিমানবাহী রণতরী: তীব্র সমালোচনায় চীনা দৈনিক
জুন ২২, ২০১৬ ১৩:২২ফিলিপাইন সাগরে মার্কিন দুই বিমানবাহী রণতরী মোতায়েনের কঠোর সমালোচনা করেছে একটি চীনা দৈনিক। মহড়ায় অংশগ্রহণের অজুহাতে দক্ষিণ চীন সাগরের কাছে এ দুই বিমানবাহী রণতরী মোতায়েন করেছে আমেরিকা।
-
ফিলিপাইন সাগরে বিমানবাহী ২ মার্কিন রণতরী: চীন গুরুত্ব দেবে বলে ভাবছে আমেরিকা
জুন ১৯, ২০১৬ ০৭:৫৮মার্কিন নৌবাহিনী পশ্চিমাঞ্চলীয় প্রশান্ত মহাসাগরে দু’টি বিমানবাহী রণতরী মোতায়েন করেছে। দক্ষিণ চীন সাগরের ওপর বেইজিং’এর দাবিকে কেন্দ্র করে আন্তর্জাতিক আদালতের রুলিং দেয়ার আগে উত্তেজনা যখন তুঙ্গে তখন এ দুই বিমানবাহী রণতরী মোতায়েন করা হলো।
-
মহড়ায় নিয়োজিত মার্কিন বিমানবাহী রণতরীর পিছু নিল চীনা গোয়েন্দা জাহাজ
জুন ১৫, ২০১৬ ০৮:১০পশ্চিম প্রশান্ত মহাসাগরে মহড়ায় নিয়োজিত মার্কিন বিমানবাহী জাহাজ ইউএসএস জন সি স্টেনিসের পিছু নিয়েছে চীনা একটি গোয়েন্দা জাহাজ। জাপানের এক কর্মকর্তা আজ (বুধবার) এ কথা জানিয়েছেন। চীনা সমুদ্র সীমার কাছাকাছি এলাকায় আমেরিকা, জাপান এবং ভারতের চলমান নৌ মহড়ার সময় এ ঘটনা ঘটল।