-
কাশ্মির নিয়ে আলোচনা চায় না বলেই সংলাপ এড়িয়ে যাচ্ছে ভারত: পাকিস্তান
জুন ২৯, ২০১৬ ১২:৩৮পাকিস্তানের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ আজ দাবি করেছেন, কাশ্মিরের মতো সমস্যাগুলো নিয়ে আলোচনা করতে হবে বলেই পাকিস্তানের সঙ্গে সংলাপ এড়িয়ে চলছে ভারত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়ায় এ বক্তব্য দেন তিনি।
-
জম্মু-কাশ্মির বিধানসভায় পাকিস্তানবিরোধী স্লোগান, বিমান হামলার দাবি
জুন ২৮, ২০১৬ ০৭:৫৬জম্মু-কাশ্মির বিধানসভায় পাকিস্তানবিরোধী স্লোগান দিয়েছে বিজেপি। গত শনিবার গেরিলা হামলায় ৮ সিআরপিএফ জওয়ান নিহত এবং ২২ জন আহত হওয়ার ঘটনার প্রতিবাদে সোমবার বিধানসভায় বিজেপি বিধায়করা তীব্র ক্ষোভে ফেটে পড়েন। বিক্ষোভকারীরা পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার দাবি করে ‘পাকিস্তান মুর্দাবাদ’ স্লোগান দেন।
-
কাশ্মিরে বাসে হামলায় ৮ সিআরপিএফ জওয়ান নিহত
জুন ২৫, ২০১৬ ১৭:৪৮ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে এক ভয়াবহ গেরিলা হামলায় আধা সামরিক বাহিনী সিআরপিএফের ৮ জওয়ান নিহত ও ২০ জন আহত হয়েছে। এ ঘটনায় সিআরপিএফের পাল্টা গুলিতে ২ গেরিলাও নিহত হয়েছে।
-
অনন্তনাগ কেন্দ্রের উপনির্বাচনে জিতলেন কাশ্মিরের মুখ্যমন্ত্রী মেহবুবা
জুন ২৫, ২০১৬ ১২:০২জম্মু-কাশ্মিরের মুখ্যমন্ত্রী ও পিপলস ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) নেত্রী মেহবুবা মুফতি উপনির্বাচনে জয়ী হয়েছেন। আজ (শনিবার) অনন্তনাগ কেন্দ্রের উপনির্বাচনের ভোট গণনা শেষে মেহবুবাকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের হিলাল আহমদ শাহকে ১২ হাজারেরও বেশি ভোটে পরাজিত করেছেন।
-
কাশ্মির ইস্যুতে পাকিস্তানের সঙ্গে সংলাপ শুরু করুন: মীরওয়াইজ ওমর
জুন ২৫, ২০১৬ ১০:৫০কাশ্মির ইস্যুতে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি’র বিরুদ্ধে চোখ বন্ধ করে রাখার অভিযোগ করল হুররিয়াত কনফারেন্স। শুক্রবার হুররিয়াত কনফারেন্সের একাংশের চেয়ারম্যান মীরওয়াইজ ওমর ফারুক এই অভিযোগ করেন।
-
কাশ্মিরে এক বছরে ৪৭ নিরাপত্তাকর্মীসহ ১৯০ জন নিহত: মুখ্যমন্ত্রী
জুন ২০, ২০১৬ ০৮:১২ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে গত এক বছরে বিভিন্ন ঘটনায় ৪৭ জন নিরাপত্তাকর্মীসহ ১৯০ জন নিহত হয়েছে। ২০১৫ সালের ১৫ জানুয়ারি থেকে ২০১৬ সালের জানুয়ারি পর্যন্ত নিহতদের মধ্যে ১০৮ জন গেরিলা রয়েছে। এ সময় ৮০০ জনকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে রাজধানী শ্রীনগরেরই রয়েছে সর্বাধিক ৩৩৭ জন।
-
হিজাব ছাড়তে অস্বীকার করায় কাশ্মিরে স্কুল শিক্ষিকা বহিষ্কৃত
জুন ১৯, ২০১৬ ১৩:১৭জম্মু-কাশ্মিরে ‘দিল্লি পাবলিক স্কুল’ নামে বেসরকারি এক শিক্ষা প্রতিষ্ঠানে আবায়া বা হিজাব পরার কারণে এক মুসলিম শিক্ষিকাকে বহিষ্কার করার অভিযোগ উঠেছে। স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ, ওই শিক্ষিকাকে হিজাব অথবা চাকরি যেকোনো একটিকে ছাড়তে বলা হয়েছিল। এরপরেই ২৯ বছর বয়সী ওই শিক্ষিকা ইস্তফা দেন।
-
জম্মু-কাশ্মিরে সেনা-গেরিলা সংঘর্ষে নিহত ২, আহত ৪ সেনা
জুন ১৫, ২০১৬ ১১:৫৭জম্মু-কাশ্মিরে নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি সংঘর্ষে এক সেনা জওয়ান নিহত এবং ৪ জন মারাত্মকভাবে আহত হয়েছে। এ ঘটনায় এক গেরিলাও নিহত হয়েছে।
-
কাশ্মিরে ফের গেরিলা হামলায় কর্মকর্তাসহ ২ পুলিশ নিহত: মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া
জুন ০৪, ২০১৬ ১১:০৪জম্মু-কাশ্মিরে ফের গেরিলা হামলায় এক কর্মকর্তাসহ দুই পুলিশ কর্মী নিহত হয়েছে। আজ (শনিবার) দক্ষিণ কাশ্মিরের অনন্তনাগে গেরিলারা এলোপাথাড়ি গুলি চালালে পুলিশের সহকারী উপ-পরিদর্শক বাশীর আহমেদ এবং কনস্টেবল রিয়াজ আহমেদ নিহত হন। এ নিয়ে গত ১৫ ঘণ্টায় গেরিলারা দ্বিতীয়বার হামলা চালালো।
-
কাশ্মিরে গেরিলা হামলায় ৩ বিএসএফ নিহত, রিপোর্ট তলব রাজনাথের
জুন ০৩, ২০১৬ ১৬:৪১জম্মু কাশ্মিরে গেরিলা হামলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের তিন জওয়ান নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরো ৫ জওয়ান। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।