• কাশ্মির পরিস্থিতি স্বাভাবিক করতে গভর্নরের শাসন প্রয়োজন: ফারুক আবদুল্লাহ

    কাশ্মির পরিস্থিতি স্বাভাবিক করতে গভর্নরের শাসন প্রয়োজন: ফারুক আবদুল্লাহ

    মে ১৯, ২০১৭ ০৮:২৮

    জম্মু-কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্সের প্রধান ডা. ফারুক আবদুল্লাহ বলেছেন, ‘কাশ্মির উপত্যাকায় স্বাভাবিক অবস্থা পুনঃস্থাপন করতে এবং শান্তি ফিরিয়ে আনতে গভর্নরের শাসন কার্যকর করা ও বিধানসভা স্থগিত করা আবশ্যক।’ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি ওই মন্তব্য করেন।

  • ‘আজাদি’র দাবিতে কাশ্মিরি নারীদের স্লোগান, মঞ্চ ছাড়তে বাধ্য হলেন মুখ্যমন্ত্রী

    ‘আজাদি’র দাবিতে কাশ্মিরি নারীদের স্লোগান, মঞ্চ ছাড়তে বাধ্য হলেন মুখ্যমন্ত্রী

    মে ১৭, ২০১৭ ০৮:৩৯

    জম্মু-কাশ্মিরে ‘শের-ই-কাশ্মির আন্তর্জাতিক কনভেনশন সেন্টার’ (এসকেআইসিসি)-এ আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত নারীরা ‘আজাদি’র দাবিতে স্লোগান দিয়ে ব্যাপক বিক্ষোভ শুরু করলে সেখান থেকে চলে আসতে বাধ্য হয়েছেন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। এ সময় নিরাপত্তারক্ষীরা তাকে কোনোক্রমে অনুষ্ঠানস্থল থেকে বের করে আনে এবং তাকে বিশেষ ঘেরাটোপের মধ্যে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়।

  • লেফটেন্যান্ট ওমর ফৈয়াজ হত্যায় ভারতীয় এজেন্সি জড়িত: হিজবুল মুজাহিদীন

    লেফটেন্যান্ট ওমর ফৈয়াজ হত্যায় ভারতীয় এজেন্সি জড়িত: হিজবুল মুজাহিদীন

    মে ১৪, ২০১৭ ০৬:০৪

    জম্মু-কাশ্মিরে সেনাবাহিনীর লেফটেন্যান্ট ওমর ফৈয়াজ হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে গেরিলা সংগঠন হিজবুল মুজাহিদীন। একইসঙ্গে ওই হত্যাকাণ্ডের জন্য ভারতীয় এজেন্সিকে দায়ী করেছে সংগঠনটি।

  • কাশ্মিরে সেনাবাহিনীর লেফটেন্যান্টের গুলিবিদ্ধ লাশ উদ্ধার, মন্ত্রীর নিন্দা

    কাশ্মিরে সেনাবাহিনীর লেফটেন্যান্টের গুলিবিদ্ধ লাশ উদ্ধার, মন্ত্রীর নিন্দা

    মে ১০, ২০১৭ ০৭:৩১

    জম্মু-কাশ্মিরে ভারতীয় সেনাবাহিনীর এক কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ উদ্ধারে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া ওই মরদেহ সেনাবাহিনীর লেফটেন্যান্ট ওমর ফৈয়াজের বলে পুলিশ শনাক্ত করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হংসরাজ আহির ওই ঘটনার নিন্দা জানিয়ে বলেছেন, তদন্ত শেষে বিস্তারিত বলা সম্ভব হবে। 

  • জম্মু-কাশ্মিরে পুলিশ চৌকিতে গুলি, দুই কর্মকর্তা আহত

    জম্মু-কাশ্মিরে পুলিশ চৌকিতে গুলি, দুই কর্মকর্তা আহত

    মে ০৯, ২০১৭ ১৪:০১

    ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের ডোডা জেলার একটি পুলিশ ফাঁড়িতে অজ্ঞাত সন্দেহভাজন দুর্বৃত্তদের হামলায় পুলিশের দুই কর্মকর্তা আহত হয়েছেন। আজ (মঙ্গলবার) ভোর ২ টা নাগাদ টানাটা এলাকায় ওই হামলায় কর্তব্যরত দু’জন স্পেশাল পুলিশ অফিসার (এসপিও) গুরুতর আহত হয়েছেন। এদের একজনের ঘাড়ে এবং অন্যজনের পেটে গুলি লেগেছে। অজ্ঞাত হামলাকারীরা কমপক্ষে ১০/১২ রাউন্ড গুলি চালায়।     

  • কাশ্মিরি তরুণদের মোকাবিলায় যাচ্ছে ১০০০ ‘পাথরবাজ সেনা’

    কাশ্মিরি তরুণদের মোকাবিলায় যাচ্ছে ১০০০ ‘পাথরবাজ সেনা’

    মে ০৮, ২০১৭ ০৮:৪৬

    জম্মু-কাশ্মিরে পাথর ছোঁড়া প্রতিবাদি তরুণদের মোকাবিলা করতে উত্তর প্রদেশের কানপুর থেকে হিন্দু সাধু-সন্ন্যাসীদের তৈরি সংগঠন ‘জন সেনা’ কাশ্মিরের উদ্দেশে রওয়ানা হয়েছে। গতকাল (রোববার) একশ’র বেশি বাসে এক হাজারের বেশি ‘স্বেচ্ছাসেবক’ রওয়ানা হয়েছেন। কাশ্মিরে গিয়ে সেনাবাহিনীর মনোবল বাড়ানোও তাদের অন্যতম উদ্দেশ্য।

  • কাশ্মিরে সংঘর্ষে পুলিশসহ নিহত ৪, হামলার আশঙ্কায় ৪০ ব্যাংকে লেনদেন বন্ধ

    কাশ্মিরে সংঘর্ষে পুলিশসহ নিহত ৪, হামলার আশঙ্কায় ৪০ ব্যাংকে লেনদেন বন্ধ

    মে ০৭, ২০১৭ ০৯:৪৪

    জম্মু-কাশ্মিরে গেরিলা হামলায় এক পুলিশসহ চারজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে এক লস্কর-ই তৈয়েবা সদস্য এবং দু’জন বেসামরিক ব্যক্তিও রয়েছেন। শনিবার রাত দশটা নাগাদ গেরিলা ও পুলিশ কর্মীদের মধ্যে আচমকা বন্দুকযুদ্ধে ওই হতাহতের ঘটনা ঘটে।   

  • জাতিসংঘ মানবাধিকার পরিষদে কাশ্মির নিয়ে যা বলল ভারত

    জাতিসংঘ মানবাধিকার পরিষদে কাশ্মির নিয়ে যা বলল ভারত

    মে ০৬, ২০১৭ ০৮:২৩

    জাতিসংঘ মানবাধিকার পরিষদকে ভারত বলেছে, জম্মু এবং কাশ্মির ভারতের অবিচ্ছেদ্য অংশ তাই কাশ্মিরকে ভারত নিয়ন্ত্রিত বা ভারত শাসিত বলার কোনো যুক্তি নেই।

  • কাশ্মির সমস্যার সমাধান না হলে পারমাণবিক যুদ্ধ হতে পারে: মুখতার আহমদ

    কাশ্মির সমস্যার সমাধান না হলে পারমাণবিক যুদ্ধ হতে পারে: মুখতার আহমদ

    মে ০৫, ২০১৭ ০৭:০৪

    হুররিয়াত কনফারেন্স নেতা ও জম্মু-কাশ্মির পিপলস লীগের চেয়ারম্যান মুখতার আহমদ ওয়াজা বলেছেন, কাশ্মির সমস্যা দ্রুত সমাধান না হলে পারমাণবিক যুদ্ধও হতে পারে। গোটা উপমহাদেশ বিধ্বংসী যুদ্ধের মুখোমুখি হওয়ার আগেই কাশ্মির সমস্যা সমাধান হওয়া প্রয়োজন। বৃহস্পতিবার গণমাধ্যমে প্রকাশিত সাক্ষাৎকারে তিনি ওই মন্তব্য করেন।

  • কাশ্মিরে গেরিলা হামলায় ৫ স্বয়ংক্রিয় রাইফেল লুট, সীমান্তে গুলি

    কাশ্মিরে গেরিলা হামলায় ৫ স্বয়ংক্রিয় রাইফেল লুট, সীমান্তে গুলি

    মে ০৩, ২০১৭ ০৮:২৩

    জম্মু-কাশ্মিরের সোপিয়ানে গেরিলারা হামলা চালিয়ে ৫টি স্বয়ংক্রিয় রাইফেল লুট করে নিয়ে গেছে। সোপিয়ান জেলা আদালত চত্বরে মোতায়েন এক পুলিশ চৌকিতে মঙ্গলবার গভীর রাতে হামলা চালিয়ে গেরিলারা ওই অস্ত্র লুট করে। ওই ঘটনার পরে জেলা জুড়ে সতর্কতা জারি করা হয়েছে। লুট হওয়া রাইফেল উদ্ধারের জন্য গেরিলাদের সন্ধানে নিরাপত্তাবাহিনী গোটা এলাকা ঘিরে ফেলে ব্যাপক তল্লাশি চালাচ্ছে।