• আমরা পুরো ফলই প্রত্যাখ্যান করেছি, শপথের প্রশ্নই আসে না: ফখরুল

    আমরা পুরো ফলই প্রত্যাখ্যান করেছি, শপথের প্রশ্নই আসে না: ফখরুল

    ডিসেম্বর ৩১, ২০১৮ ১৭:০৯

    বাংলাদেশের সদস্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কলঙ্কজনক বলে উল্লেখ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই নির্বাচন অবিলম্বে বাতিল করে পুনরায় নির্বাচনের দাবি জানান তিনি।

  • নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের বিচারবিভাগীয় তদন্ত চায় টিআইবি

    নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের বিচারবিভাগীয় তদন্ত চায় টিআইবি

    ডিসেম্বর ৩১, ২০১৮ ১৬:৫০

    বাংলাদেশে সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় মৃত্যু, বলপ্রয়োগসহ আচরণবিধি লঙ্ঘনের ঘটনাগুলির বিচারবিভাগীয় তদন্ত দাবি করেছে সংস্থাটি।

  • পুনর্নির্বাচনের দাবি প্রত্যাখ্যান করল নির্বাচন কমিশন ও আওয়ামী লীগ

    পুনর্নির্বাচনের দাবি প্রত্যাখ্যান করল নির্বাচন কমিশন ও আওয়ামী লীগ

    ডিসেম্বর ৩১, ২০১৮ ১৬:৩৪

    বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা আজ বলেছেন, নতুন করে তফসিল দিয়ে পুনরায় নির্বাচন করার কোনো সুযোগ নেই। আজ (সোমবার) বিকেল সাড়ে ৩টায় আগারগাঁও নির্বাচন কমিশন ভবনের মিডিয়া সেন্টারে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

  • যোগ্য প্রার্থী মনোনয়ন না দেওয়ায় বিএনপির ভরাডুবি: শেখ হাসিনা

    যোগ্য প্রার্থী মনোনয়ন না দেওয়ায় বিএনপির ভরাডুবি: শেখ হাসিনা

    ডিসেম্বর ৩১, ২০১৮ ১৫:০২

    বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, "যোগ্য প্রার্থী মনোনয়ন না দেওয়ায় নির্বাচনে বিএনপির ভরাডুবি হয়েছে। আমি মনে করি বিএনপির দোষেই তারা ৭ আসন পেয়েছে। এ ছাড়া দুর্নীতি ও সন্ত্রাসের কারণেই তাদের ভরাডুবি হয়েছে।"

  • আমরা খুবই তৃপ্ত ও সন্তুষ্ট, লজ্জা পাওয়ার কিছু নেই: সিইসি

    আমরা খুবই তৃপ্ত ও সন্তুষ্ট, লজ্জা পাওয়ার কিছু নেই: সিইসি

    ডিসেম্বর ৩১, ২০১৮ ১৪:০৫

    বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা বলেছেন, "জনগণ যেভাবে ভোট দিয়েছে, সেভাবেই ভোট হয়েছে। এটাতো আমাদের কিছুই না। আমরা নতুনভাবে আর নির্বাচন করবো না। আমরা নির্বাচন যেভাবে করেছি, তারপর আর নির্বাচন করার সুযোগ নেই। তাছাড়া নির্বাচন নিয়ে কারও লজ্জা পাওয়ারও কিছু নেই।"

  • প্রতিহিংসায় যাবেন না, বাড়াবাড়ি করবেন না: নেতাকর্মীদের প্রতি কাদের

    প্রতিহিংসায় যাবেন না, বাড়াবাড়ি করবেন না: নেতাকর্মীদের প্রতি কাদের

    ডিসেম্বর ৩১, ২০১৮ ১২:১২

    বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি কোনো ধরনের প্রতিহিংসা না দেখাতে দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন। আজ (সোমবার) সকালে নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার রূপালী চত্বরে দলীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ আহ্বান জানান।

  • পুনর্নির্বাচনের দাবি অযৌক্তিক, জনগণ এর জবাব দেবে: আওয়ামী লীগ

    পুনর্নির্বাচনের দাবি অযৌক্তিক, জনগণ এর জবাব দেবে: আওয়ামী লীগ

    ডিসেম্বর ৩১, ২০১৮ ১১:৩৩

    গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের পুনর্নির্বাচনের দাবি প্রত্যাখ্যান করেছে আওয়ামী লীগ। আজ (সোমবার) দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান এ কথা জানান।

  • আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়: শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির অভিনন্দন

    আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়: শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির অভিনন্দন

    ডিসেম্বর ৩১, ২০১৮ ০৯:০৩

    বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

  • রেকর্ড জয় আওয়ামী লীগের: প্রধানমন্ত্রী হওয়ার হ্যাটট্রিক গড়ছেন শেখ হাসিনা

    রেকর্ড জয় আওয়ামী লীগের: প্রধানমন্ত্রী হওয়ার হ্যাটট্রিক গড়ছেন শেখ হাসিনা

    ডিসেম্বর ৩১, ২০১৮ ০৭:১২

    বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এই বিজয়ের মধ্য দিয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হওয়ার রেকর্ড গড়তে যাচ্ছেন।

  • আওয়ামী লীগ ২৫৯, জাতীয় পার্টি ২০, বিএনপি ৫

    আওয়ামী লীগ ২৫৯, জাতীয় পার্টি ২০, বিএনপি ৫

    ডিসেম্বর ৩০, ২০১৮ ১৮:২২

    বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে ২৯৮টির বেসরকারি ফল প্রকাশিত হয়েছে। এরমধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ পেয়েছে ২৫৯টি আসন। এইচ এম এরশাদের জাতীয় পার্টি (জাপা) জিতেছে ২০টি আসন। বিএনপি পেয়েছে মাত্র ৫টি আসন।