-
তবে কি ভ্লাদিমির পুতিন মার্কিন যুক্তরাষ্ট্রেরও প্রেসিডেন্ট!
জুন ১২, ২০২২ ০৫:৫৫আমেরিকায় ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দায়ী করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে বক্তব্য দিয়েছেন তাকে হাস্যকর বলে উড়িয়ে দিয়েছে মস্কো। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার উপ স্থায়ী প্রতিনিধি দিমিত্রি পুলিয়ানস্কি বলেছেন, “দৃশ্যত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্কিন যুক্তরাষ্ট্রও শাসন করছেন কারণ, তিনি ওই দেশের খাদ্যদ্রব্য ও জ্বালানি তেলের ওপর ট্যাক্স বসিয়েছেন!”
-
ইরানের বিরুদ্ধে আবার নিষেধাজ্ঞা আরোপ করল আমেরিকা
জুন ০৭, ২০২২ ০৩:১৩ইরানের দুই নাগরিকের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন অর্থ মন্ত্রণালয়। ওই মন্ত্রণালয় গতকাল (সোমবার) ঘোষণা করেছে, আমেরিকা ‘সন্ত্রাসবাদে আর্থিক যোগান প্রতিহত করার লক্ষ্যে’ নিজের মিত্রদের সঙ্গে নিয়ে ১৩ ব্যক্তি ও মধ্যপ্রাচ্যে তৎপর তিনটি সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে।
-
বাইডেনের ভাষণকে তুড়ি মেরে নতুন বন্দুক হামলা; নিহত ৩
জুন ০৩, ২০২২ ১১:১৫মার্কিন যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যে গির্জার বাইরে গুলিতে তিন জন নিহত হয়েছে। বন্দুক হামলা বন্ধের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দেওয়া ভাষণকে তুড়ি মারতেই যেন এই হামলা। বন্দুক সহিংসতা নিয়ে প্রেসিডেন্ট জো বাইডেনের দেওয়া এক ভাষণ শেষ হতে না হতেই আইওয়ার বন্দুক হামলার ঘটনাটি ঘটে।
-
তাইওয়ানের আকাশে চীনের ৩০ যুদ্ধবিমানের টহল
মে ৩১, ২০২২ ১৪:৩১তাইওয়ানের আকাশে চীনের অন্তত ৩০টি যুদ্ধবিমান টহল দিয়েছে বলে জানিয়েছে তাইপে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, গতকাল (সোমবার) চীনের যুদ্ধবিমানগুলো তাদের আকাশে অনুপ্রবেশ করেছিল।
-
ইউক্রেনকে দীর্ঘপাল্লার অস্ত্র দেবে না বাইডেন প্রশাসন
মে ৩১, ২০২২ ১১:১২ইউক্রেন থেকে রাশিয়ায় আক্রমণ করা সম্ভব -এমন দীর্ঘপাল্লার কোনো অস্ত্র কিয়েভ সরকারকে দেবে না মার্কিন প্রশাসন। গতকাল (সোমবার) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ ঘোষণা দিয়েছেন।
-
একটি শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী পরমাণু চুক্তিতে পৌঁছাতে আমরা আন্তরিক: আমির আবদুল্লাহিয়ান
মে ২৬, ২০২২ ১২:০৯ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান বলেছেন দীর্ঘস্থায়ী পরমাণু চুক্তির ব্যাপারে আমরা আন্তরিক। সুইজারল্যান্ডে অনুষ্ঠিত দাভোস সম্মেলনের অবকাশে মার্কিন টিভি চ্যঅনেল সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন: একটি শক্তিশালী চুক্তির জন্য কূটনীতির সকল দুয়ার খোলা থাকবে।
-
আবার সাগর অভিমুখে ৩ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া
মে ২৫, ২০২২ ০৩:০৪উত্তর কোরিয়া আজ (বুধবার) সকালে সাগর অভিমুখে তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে খবর দিয়েছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী। দেশটির জয়েন্ট চিফস অব স্টাফের দপ্তর এক বিবৃতিতে বলেছে, স্থানীয় সময় সকাল ৬টা থেকে ৭টার মধ্যে নিজের পূর্ব উপকূল লক্ষ্য করে পরপর অন্তত তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া।
-
তাইওয়ান প্রসঙ্গে নিজের বক্তব্য পাল্টে ফেললেন মার্কিন প্রেসিডেন্ট
মে ২৪, ২০২২ ১৪:১৩মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাইওয়ান ইস্যুতে দেওয়া গতকালের বক্তব্য থেকে আজ (মঙ্গলবার) সরে এসেছেন। গতকাল তিনি বলেছিলেন, তাইওয়ানকে রক্ষায় প্রয়োজনে চীনের বিরুদ্ধে সামরিক পন্থা বেছে নেবে ওয়াশিংটন।
-
প্রসঙ্গ তাইওয়ান: বাইডেনের হুমকির বিরুদ্ধে শক্ত হুঁশিয়ারি দিল চীন
মে ২৪, ২০২২ ০৩:১১চীন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, আমেরিকা যেন তাইওয়ান প্রসঙ্গে মুখ সামলে কথা বলে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জাপান সফরে গিয়ে চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপমূলক বক্তব্য দেয়ার পর চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
-
তাইওয়ানকে রক্ষায় চীনের বিরুদ্ধে যুদ্ধের হুমকি বাইডেনের
মে ২৩, ২০২২ ১৩:৫৭তাইওয়ানের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করলে চীনের বিরুদ্ধে সামরিক শক্তি প্রয়োগের হুমকি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। জাপানের রাজধানী টোকিও-তে সেদেশের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে বৈঠকের পর তিনি এ কথা বলেন।