• যৌথ ঘোষণা ছাড়াই সিরিয়া বিষয়ক লোজান বৈঠক শেষ

    যৌথ ঘোষণা ছাড়াই সিরিয়া বিষয়ক লোজান বৈঠক শেষ

    অক্টোবর ১৬, ২০১৬ ০২:৫২

    সিরিয়ার চলমান সংকট নিরসনের লক্ষ্যে সুইজারল্যান্ডের লোজান শহরে অনুষ্ঠিত বহুজাতিক আলোচনা কোনো ফলাফল ছাড়াই শেষ হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির আমন্ত্রণে অনুষ্ঠিত এ বৈঠকে রাশিয়া, ইরান, ইরাক, সৌদি আরব, কাতার, তুরস্ক, জর্দান ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীদের পাশাপাশি জাতিসংঘের সিরিয়া বিষয়ক বিশেষ দূত স্ট্যাফান ডি মিস্তুরা উপস্থিত ছিলেন।

  • সিরিয়ায় কূটনীতি জোরদার করার আহ্বান জানাল ইরান ও রাশিয়া

    সিরিয়ায় কূটনীতি জোরদার করার আহ্বান জানাল ইরান ও রাশিয়া

    অক্টোবর ১২, ২০১৬ ০৩:২৫

    সিরিয়ার চলমান সংঘর্ষ বন্ধের লক্ষ্যে নতুন করে আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছে ইরান ও রাশিয়া। মঙ্গলবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ ও তার রুশ সমকক্ষ সের্গেই ল্যাভরভ এক টেলিফোনালাপে এ আহ্বান জানিয়েছেন।

  • ওয়াহাবি আলেমরা ইসলাম বাদ দিয়ে ধর্মান্ধতা প্রচার করছেন: জারিফ

    ওয়াহাবি আলেমরা ইসলাম বাদ দিয়ে ধর্মান্ধতা প্রচার করছেন: জারিফ

    সেপ্টেম্বর ০৭, ২০১৬ ০১:৫০

    সৌদি আরবের ওয়াহাবি আলেমরা ইসলামের পরিবর্তে উগ্রবাদের প্রচার ও প্রসার ঘটাচ্ছেন বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। তিনি আরো বলেছেন, ইরানসহ বেশিরভাগ মুসলিম দেশে যে ইসলাম প্রচলিত রয়েছে তার সঙ্গে সৌদি ওয়াহাবিদের ইসলামের কোনো মিল নেই।

  • ভালো ও খারাপ সন্ত্রাসী বলে কিছু নেই: জারিফ

    ভালো ও খারাপ সন্ত্রাসী বলে কিছু নেই: জারিফ

    আগস্ট ৩০, ২০১৬ ০২:৪৪

    মধ্যপ্রাচ্যে চলমান সন্ত্রাসী তৎপরতার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে ইরান বলেছে, বিশ্বের সব দেশকে সন্ত্রাস ও উগ্রবাদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরু করতে হবে। ইরান সফররত আফগান পররাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন রব্বানির সঙ্গে এক বৈঠকে এ আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ।

  • তেহরান-ইসলামাবাদ সহযোগিতা দিন দিন বাড়ছে: জারিফ

    তেহরান-ইসলামাবাদ সহযোগিতা দিন দিন বাড়ছে: জারিফ

    জুন ২০, ২০১৬ ১৪:৫৯

    ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, পাকিস্তানের সঙ্গে তার দেশের সম্পর্ক ও সহযোগিতা দিন দিন বাড়ছে।

  • পরমাণু চুক্তি বাস্তবায়নে আমেরিকাকে আরো কিছু করতে হবে: জারিফ

    পরমাণু চুক্তি বাস্তবায়নে আমেরিকাকে আরো কিছু করতে হবে: জারিফ

    জুন ১৪, ২০১৬ ১২:৩৯

    ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, তেহরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর পরমাণু চুক্তি বাস্তবায়নের বিষয়ে আমেরিকাকে অবশ্যই আরো অনেক কিছু করতে হবে। তিনি বলেন, ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর তেহরানের সঙ্গে ব্যবসায়িক লেনদেনের জন্য ব্যাংকগুলোকে উৎসাহিত করে তুলতে হবে আমেরিকাকে।

  • আদেলকে অনর্থক কথা বলা বন্ধ করতে হবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

    আদেলকে অনর্থক কথা বলা বন্ধ করতে হবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

    জুন ০২, ২০১৬ ১৩:৩২

    ইরাকের অভ্যন্তরীণ বিষয়ে ইরান হস্তক্ষেপ করছে বলে সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের যে দাবি করেছেন তার বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। তিনি বলেছেন, “এটি অত্যন্ত ধৃষ্ঠতাপূর্ণ উক্তি এবং তিনি (জুবায়ের) যত তাড়াতাড়ি এ ধরনের অনর্থক কথা বলা বন্ধ করবেন তত তাড়াতাড়ি তেহরান-রিয়াদ সমঝোতা হবে। ইরাক যখনই চাইবে তখনই আমরা দেশটি ত্যাগ করবো।”

  • পরমাণু সমঝোতা নিয়ে আর কোনো আলোচনা হবে না: ট্রাম্পকে জারিফ

    পরমাণু সমঝোতা নিয়ে আর কোনো আলোচনা হবে না: ট্রাম্পকে জারিফ

    জুন ০২, ২০১৬ ১৩:০২

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, পাশ্চাত্যের সঙ্গে তার দেশের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা নিয়ে আর কোনো আলোচনা হবে না। মার্কিন রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের এক বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন।

  • বৃহৎ শক্তিগুলোর প্রতিযোগিতা ও সন্ত্রাসী গোষ্ঠীর হত্যালীলার কেন্দ্র সিরিয়া

    বৃহৎ শক্তিগুলোর প্রতিযোগিতা ও সন্ত্রাসী গোষ্ঠীর হত্যালীলার কেন্দ্র সিরিয়া

    মে ১৭, ২০১৬ ১৩:৩৭

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোঃ জাওয়াদ জারিফ সিরিয়া বিষয়ে আন্তর্জাতিক বৈঠকে যোগ দেয়ার জন্য এখন ভিয়েনায় অবস্থান করছেন। সিরিয়ার বিভিন্ন শহরে যখন সন্ত্রাসীদের হামলা চলছে ঠিক সে সময় ভিয়েনায় সিরিয়া বিষয়ক বৈঠক শুরু হল।

  • মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে আলোচনা করবেন জারিফ ও কেরি

    মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে আলোচনা করবেন জারিফ ও কেরি

    এপ্রিল ২২, ২০১৬ ০৯:০৩

    তেহরানের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ এবং আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী জন কেরি আজ (শুক্রবার) আলোচনা করবেন। দু মন্ত্রীর মধ্যে আজ আরো পরে নিউ ইয়র্কে বৈঠক অনুষ্ঠানের কথা রয়েছে। গত বছর ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু ইস্যুতে চূড়ান্ত সমঝোতা হলেও তেহরান অভিযোগ করছে- আমেরিকা ওই সমঝোতার প্রতি সম্মান দেখাচ্ছে না।