-
নিউইয়র্ক পৌঁছেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. ইউনূস, শুভেচ্ছা জাতিসংঘের
সেপ্টেম্বর ২৪, ২০২৪ ১১:১৮বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন।
-
বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে ইচ্ছুক ইরান
সেপ্টেম্বর ২২, ২০২৪ ১৫:৪৬ইসলামি প্রজাতন্ত্র ইরান ব্যবসা-বাণিজ্য, সংস্কৃতি, জ্বালানি, শিক্ষা ও স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে ইচ্ছুক।
-
পুজোয় পশ্চিমবঙ্গে তিন হাজার টন মাছ পাঠানোর অনুমতি দিল ইউনূস সরকার
সেপ্টেম্বর ২১, ২০২৪ ১৪:৩৬ভারতের পশ্চিমবঙ্গে দীর্ঘ অপেক্ষার অবসান হলো । পুজোয় এবার পশ্চিমবঙ্গবাসী পাবে বাংলাদেশি ইলিশ মাছ। দুর্গাপুজোর আগেই রাজ্যে বাংলাদেশের ইলিশ আসছে তিন হাজার টন। আজ এ বিষয়ে ২১ সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তি জারি করেছে গণতান্ত্রিক বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়।
-
নিউইয়র্কে ইউনূস-মোদির সাক্ষাৎ হচ্ছে না, তবে পররাষ্ট্র উপদেষ্টা-পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক হবে
সেপ্টেম্বর ২১, ২০২৪ ১৪:১০বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে নিউইয়র্কে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেখা হচ্ছে না। তবে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের দ্বিপক্ষীয় বৈঠক হবে। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
-
অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেয়া যাবে না: তারেক রহমান
সেপ্টেম্বর ১৭, ২০২৪ ১৫:৩২ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
-
বাংলাদেশকে ২০২ মিলিয়ন ডলার অনুদান দেবে ইউএসএআইডি
সেপ্টেম্বর ১৫, ২০২৪ ১২:৩৬বাংলাদেশকে ২০২ দশমিক ২৫ মিলিয়ন ডলার সহায়তা দেবে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা। ইউএসএআইডি ডেভেলপমেন্ট অবজেক্টিভ গ্রান্ট এগ্রিমেন্টে বা ডিওএজি আওতায় এ সহায়তা দেওয়া হবে।
-
অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচনের দিকে যাবে: আশাবাদী ফখরুল
সেপ্টেম্বর ১২, ২০২৪ ১৪:৫৬বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত নির্বাচনের দিকে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ (বৃহস্পতিবার) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সমন্বয় সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
-
সংস্কারের জন্য ছয়জনের নেতৃত্বে ছয়টি কমিশন করা হয়েছে: ড. ইউনূস
সেপ্টেম্বর ১১, ২০২৪ ১৬:৫৪সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, প্রশাসন, পুলিশ ও দুর্নীতি দমন কমিশনের সংস্কারে ৬টি কমিশন গঠনের ঘোষণা দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। আজ (বুধবার) সন্ধ্যায় অন্তর্বর্তী সরকার গঠনের এক মাস পূর্তি উপলক্ষ্যে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।
-
স্বপ্নপূরণের আগে দমে যেয়ো না, ছাত্রদের উদ্দেশে প্রধান উপদেষ্টা
সেপ্টেম্বর ০৮, ২০২৪ ১৪:৩৮অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উদ্দেশে বলেছেন, ‘ছাত্র-জনতার আকাঙ্ক্ষার যে স্বপ্নের বাংলাদেশ গড়ার কাজ শুরু হয়েছে, তা শেষ না হওয়া পর্যন্ত তোমরা এর থেকে বেরিয়ে যেয়ো না।’ তিনি এই স্বপ্ন বাস্তবায়নে ছাত্রদের সার্বক্ষণিক কাজ করে যাওয়ার আহ্বান জানিয়েছেন।
-
'তিস্তার পানিবণ্টন সমস্যার সমাধান হতে হবে'
সেপ্টেম্বর ০৬, ২০২৪ ১৩:২১বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দীর্ঘদিন ধরে অমীমাংসিত তিস্তা নদীর পানিবণ্টন চুক্তির বিষয়ে মতপার্থক্য দূর করার উপায় নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করবে অন্তর্বর্তী সরকার।