-
সৌদি আরবের কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে ইয়েমেনি ড্রোনের হামলা
জুলাই ২৮, ২০১৯ ১২:১১সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় নাজরান প্রদেশের একটি বিমানবন্দরের কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে ড্রোনের সাহায্যে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি আন্দোলন সমর্থিত সেনারা। সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোট দারিদ্র্রপীড়িত ইয়েমেনে যে বর্বর আগ্রাসন চালাচ্ছে তার জবাবে এ হামলা চালিয়েছে ইয়েমেনি সেনারা।
-
‘সৌদি আরবের জন্য আরো বেদনাদায়ক সময় অপেক্ষা করছে’
জুলাই ২৫, ২০১৯ ১৬:১৭ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনারা সৌদি আরবের আসির প্রদেশের একটি বিমানবন্দরে নতুন করে ড্রোন হামলা চালিয়েছে। বিমানবন্দরের হ্যাঙ্গারে চালানো হামলায় অন্তত এক স্কোয়াড্রন কাসেফ-২কে কম্ব্যাট ড্রোন অংশ নেয়।
-
এই সেই ইরানি ড্রোন...
জুলাই ২০, ২০১৯ ১৬:৩৪ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি ইঙ্গিত দিয়েছে, বৃহস্পতিবার পারস্য উপসাগরের হরমুজ প্রণালীতে মোহাজের-৪ ড্রোন দিয়ে মার্কিন বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস ব্ক্সারের গতিবিধি ভিডিও করা হয়েছে।
-
মধ্যপ্রাচ্যে আরো সেনা ও সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে আমেরিকা
জুলাই ২০, ২০১৯ ১৪:৫৫মধ্যপ্রাচ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উস্কানিমূলক তৎপরতা বিশেষ করে পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতির বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ইরান। বর্তমান পরিস্থিতি থেকে বোঝা যায়, ওয়াশিংটন মধ্যপ্রাচ্যে সেনা ও সমরসজ্জা বাড়িয়েই চলেছে।
-
ভিডিও প্রকাশের পরও ট্রাম্পের দাবি: ‘ইরানি ড্রোন ভূপাতিত হয়েছে’
জুলাই ২০, ২০১৯ ০২:২৫ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি ভিডিও ফুটেজ প্রকাশ করে মার্কিন দাবি উড়িয়ে দেয়ার পরও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তার বাহিনী একটি ইরানি ড্রোন ভূপাতিত করেছে। তিনি হোয়াইট হাউজে সাংবাদিকদের বলেছেন, “আমেরিকা যে ড্রোনটি ভূপাতিত করেছে তাতে আমার কোনো সন্দেহ নেই।”
-
আমাদের কোনো ড্রোন খোয়া যায় নি: ইরান
জুলাই ১৯, ২০১৯ ০৮:২৭ইসলামি প্রজাতন্ত্র ইরান বলেছে, হরমুজ প্রণালী কিংবা অন্য কোথাও তাদের কোনো ড্রোন খোয়া যায় নি। পারস্য উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজ ইরানের একটি ড্রোন ভূপাতিত করেছে বলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করার পর তেহরান এ বক্তব্য দিল।
-
দফায় দফায় সৌদি বিমানবন্দরে ইয়েমেনি ড্রোনের হামলা
জুলাই ১৭, ২০১৯ ১৩:৫৭ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সশস্ত্র বাহিনী সৌদি আরবের জিজান বিমানবন্দরে নতুন করে হামলা চালিয়েছে। এ নিয়ে গত কয়েক ঘণ্টায় ইয়েমেনি সেনারা ড্রোনের সাহায্যে চারদফা হামলা চালালো।
-
সৌদি বিমানবন্দর ও বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলা
জুলাই ০৯, ২০১৯ ০৮:১৩ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনারা সৌদি আরবের আসির প্রদেশের আবহা বিমানবন্দর ও একটি বিদ্যুৎকেন্দ্রে হামলা চালিয়েছে। সৌদি আরব এবং তার কয়েকটি আরব মিত্রের সামরিক আগ্রাসনের জবাবে ইয়েমেনি সেনারা এসব হামলা চালিয়েছি।
-
সৌদি আরবের জিজান বিমানবন্দরে আবার ইয়েমেনের ড্রোন হামলা
জুলাই ০৭, ২০১৯ ০৯:২৩ইয়েমেনের জনপ্রিয় হুথি আানসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনারা সৌদি আরবের জিজান বিমানবন্দরের হ্যাঙ্গারে আবারো ধারাবাহিক ড্রোন হামলা চালিয়েছে। হামলায় ইয়েমেনের এক স্কোয়াড্রন কাসেফ-২কে কম্ব্যাট ড্রোন অংশ নেয়।
-
ড্রোন ভূপাতিতের সঙ্গে জড়িত সেনাদের সম্মানিত করল ইরান
জুলাই ০৫, ২০১৯ ১২:০২মার্কিন অত্যাধুনিক আরকিউ-৪এ গ্লোবাল হক ড্রোন ভূপাতিত করার সঙ্গে জড়িত সেনাদের সম্মানিত করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। গতমাসে হরমুজ প্রণালীর ইরানি আকাশসীমা থেকে আইআরজিসি নিজস্ব ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা খোরদাদ-৩ দিয়ে ওই ড্রোন ভূপাতিত করে।