-
শুধু জিপিএ-৫ এর পেছনে না দৌড়ে শিক্ষার্থীদের চাপমুক্ত পরিবেশ নিশ্চিত করা জরুরী; সচেতন অভিভাবক মহল
এপ্রিল ৩০, ২০২৩ ১০:১৫বাংলাদেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এবারের পরীক্ষায় মোট অংশ নিচ্ছে ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন। এর মধ্যে ছাত্র ১০ লাখ ২১ হাজার ১৯৭ এবং ছাত্রী ১০ লাখ ৫০ হাজার ৯৬৬ জন। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ২৯ হাজার ৭৯৮ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মোট ৩ হাজার ৮১০টি কেন্দ্রে এবারের পরীক্ষায় অংশ নিচ্ছে।
-
বিভিন্ন মার্কেটে ধারাবাহিক আগুনের ঘটনা নাশকতা না ভবনের ত্রুটি দায়ী?
এপ্রিল ১৫, ২০২৩ ১৩:৩১বাংলাদেশের অন্যতম বড় মার্কেট বঙ্গবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডের ক্ষত না শুকাতেই পুরান ঢাকার নবাবপুরে মার্কেটে আগুন। আবার নিউমার্কেটে ভয়াবহ আগুনের ঘটনায় উদ্বিগ্ন বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে একের পর এক আগুনের ঘটনা ঘটছে। তবে এসব আগুনের ধরন, সময় প্রভৃতি বিশ্লেষণ করে অনেকেই প্রশ্ন করছেন, এসব অগ্নিকাণ্ড নিছক দুর্ঘটনা নাকি কোনও নাশকতা?
-
আবারো বাড়ছে ঢাকার যানজট: 'সংকট সমাধানে নগর বিকেন্দ্রীকরণ জরুরি'
এপ্রিল ০৬, ২০২৩ ১২:৪১বাংলাদেশের রাজধানী ঢাকায় আবারো তীব্র হচ্ছে যানজট। যদিও রাজধানীতে যানজট দীর্ঘদিনের চিত্র। গত দুই বছর কিছুটা কম ছিল করোনা মহামারি, স্কুল–কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে। কিন্তু চলতি রমজানে যানজটের নগরী ঢাকা আবার তার নিজস্ব রূপে ফিরেছে। অফিসমুখী মানুষদের ভোগান্তি বাড়ছে।
-
' ঝুঁকি কমানোর বিষয়ে সরকারের সদিচ্ছার অভাব রয়েছে'
মার্চ ২৬, ২০২৩ ১৬:৪২সম্প্রতি বাংলাদেশের রাজধানীর একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২০ জন মারা গেছেন। সে বিষয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা বুয়েটের ফায়ার –সেফটি বিভাগের অধ্যাপক ইয়াসির আরাফাত রেডিও তেহরানকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, এ ধরনের বিস্ফোরণ হতে গেলে দুটি ঘটনাই ঘটতে পারে। একটি হচ্ছে গ্যাসের বিস্ফোরণ থেকে হতে পারে। আবার সলিড এক্সপ্লোসিভ থেকেও হতে পারে।
-
সিদ্দিকবাজারে ভবনে ভয়াবহ বিস্ফোরণ: নিহত ১৬, আহত শতাধিক
মার্চ ০৭, ২০২৩ ১৭:৫২বাংলাদেশের রাজধানীর সিদ্দিকবাজার এলাকার একটি ভবনে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ১৪ জন পুরুষ ও ২ জন নারী। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০০ জন। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
-
ছাত্রীদের মুখ খোলা রাখার নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
ফেব্রুয়ারি ১৯, ২০২৩ ০৯:৪৪বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে পরীক্ষা ও প্রেজেন্টেশন চলাকালে প্রত্যেক ছাত্রীর কানসহ মুখ খোলা রাখার নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। আজ রোববার ভুক্তভোগী তিন শিক্ষার্থীর পক্ষে আইনজীবী মোহা: ফয়জুল্লাহ ফয়েজ এ রিট দায়ের করেন। ঢাবি ভিসি, বাংলা বিভাগের প্রধানসহ সংশ্লিষ্টদের রিট আবেদনে বিবাদী করা হয়েছে।
-
৭ মাত্রার ভূমিকম্প ঝুঁকিতে বাংলাদেশ; দুর্যোগ মোকাবেলা বাস্তবিক প্রস্তুতি অদৃশ্য
ফেব্রুয়ারি ১৬, ২০২৩ ১৫:২২ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে মাঝারি মাত্রার এক ভূমিকম্প আঘাত হেনেছে। আজ (বৃহস্পতিবার) স্থানীয় সময় সকালের দিকে আঘাত হানা এই ভূমিকম্প বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের সিলেট জেলাতেও অনুভূত হয়েছে।
-
বাংলাদেশে দূষণ বন্ধে ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিতে সরকারি তৎপরতা জোরদার
ফেব্রুয়ারি ০১, ২০২৩ ১৫:১৮বেশি দূষিত শহরের তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকা প্রায়ই দখল করে শীর্ষ স্থান। যা দেশের মানুষের স্বাস্থ্যখাতের জন্য যেমন ক্ষতিকর, তেমনি বহির্বিশ্বে দেশের সুনামকেও করছে ক্ষতিগ্রস্ত।
-
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু: ইসলামী আদর্শে একতার আকুতি
জানুয়ারি ২০, ২০২৩ ১৩:৫১বাংলাদেশের রাজধানী ঢাকার অদূরে টঙ্গীর তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হয়েছে। আজ শুক্রবার ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে কার্যক্রম। উর্দু ও আরবি ভাষার মিশ্রণে বয়ান করেন পাকিস্তানের মাওলানা মোহাম্মদ ওসমান। সঙ্গে সঙ্গে বাংলা ভাষায় এর তরজমা করেন মুফতি জিয়া বিন কাসেম। তিন দিনব্যাপী এ পর্ব ২২ জানুয়ারি রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।
-
ছুটির দিনে জমজমাট ঢাকা বাণিজ্য মেলা; দাম বেশির অভিযোগ ক্রেতাদের
জানুয়ারি ১৪, ২০২৩ ১৪:১৪আবহমান বাঙালী সংস্কৃতিতে জড়িয়ে আছে মেলা শব্দটি। যেখানে পণ্যের প্রচার প্রসার বেঁচাবিক্রি আর আনন্দ আয়োজন থাকবেই। নাগরিক কর্পোরেট সংস্কৃতিতে এসে রুপ বদলেছে এসব মেলার আয়োজন। নাম নিয়েছে নানা রুপে। দেশের অন্যতম বড় মেলা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন কিনতে কিংবা ঘুরতেও।