তুরস্কের ভূখণ্ডে কোনো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় নি: ইরান 
https://parstoday.ir/bn/news/event-i157522-তুরস্কের_ভূখণ্ডে_কোনো_ক্ষেপণাস্ত্র_নিক্ষেপ_করা_হয়_নি_ইরান
পার্সটুডে-ইসলামি প্রজাতন্ত্রে ইরানের সশস্ত্র বাহিনী তুরস্কে হামলার বিষয়ে একটি বিবৃতি দিয়েছে। 
(last modified 2026-03-08T13:29:51+00:00 )
মার্চ ০৫, ২০২৬ ১২:২৪ Asia/Dhaka
  • ইরানের সশস্ত্র বাহিনী
    ইরানের সশস্ত্র বাহিনী

পার্সটুডে-ইসলামি প্রজাতন্ত্রে ইরানের সশস্ত্র বাহিনী তুরস্কে হামলার বিষয়ে একটি বিবৃতি দিয়েছে। 

আইআরআইবি নিউজের বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ইরানের প্রতিবেশী এবং বন্ধুত্বপূর্ণ দেশুগুলোর ওপর হামলার ব্যাপারে ওই বিবৃতি দেওয়া হয়। বিবৃতিতে সুস্পষ্ট করে বলা হয়েছে যে ইরান তুরস্কের ভূখণ্ডে কোনো ক্ষেপণাস্ত্র হামলা চালায় নি।

ইরানের বিরুদ্ধে 'ফলস-ফ্ল্যাগ' অভিযানের তীর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বলা হচ্ছে যে ইরান তুরস্কের ওপর হামলা চালিয়েছে। ওই ঘটনায় ইরানের ব্যাপারে ইউরোপ-আমেরিকাসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ তীব্রতর হয়েছে। এই পরিস্থিতিতে ইরানের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে বিবৃতি দিয়ে সুস্পষ্টভাবে বলা হয়েছে: ইরান বন্ধু প্রতিম দেশ তুরস্কের সার্বভৌমত্বকে সম্মান করে এবং সে দেশের ভূখণ্ডে কোনো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় নি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে চাউর হয়ে পড়া ওই হামলার বিষয়টি ইরান আনুষ্ঠানিকভাবে অস্বীকার করলো।#

পার্সটুডে/এনএম/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।