-
পশ্চিমবঙ্গের ৬ আসনেই তৃণমূলের বিজয়, মহারাষ্ট্রে সরকার গঠনের পথে বিজেপি
নভেম্বর ২৩, ২০২৪ ১৬:০১ভারতের পশ্চিমবঙ্গের ৬টি বিধানসভা আসনের উপ-নির্বাচনে ৬টিতেই জয় লাভ করেছে তৃণমূল কংগ্রেস। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের যে ছয়টি আসনে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে জয়ী ঘোষণা করা হয়েছে সেগুলো হলো- সিতাই, মাদারিহাট নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর ও তালড্যাংরা।
-
নির্বাচনী আচরণবিধি ভেঙেছেন অমিত শাহ: কমিশনে অভিযোগ জানাল তৃণমূল
অক্টোবর ২৯, ২০২৪ ১৫:৩১ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনেছে তৃণমূল কংগ্রেস। গত রোববার অমিত শাহ উত্তর চব্বিশ পরগনার পেট্রোপোল সীমান্তে যাত্রী টার্মিনালের উদ্বোধন করেন। এই অনুষ্ঠানে দেওয়া বক্তব্য নিয়েই আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তোলা হয়েছে।
-
হুমকি-প্রথা’ই তৃণমূল সংস্কৃতি, তোপ নড্ডার
অক্টোবর ১১, ২০২৪ ১৫:৩২আর জি কর-কাণ্ডের আবহে দুর্গা পুজোর মধ্যে কলকাতায় এসে ‘হুমকি-প্রথা’ থেকে শুরু করে চিকিৎসকদের আন্দোলন নিয়ে সরব হলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নড্ডা। তৃণমূল কংগ্রেসের অবশ্য পাল্টা অভিযোগ, বিজেপির আমলেই গোটা দেশে ‘জঙ্গলরাজ’ চলছে।
-
স্কুলছাত্রী গণধর্ষণের ঘটনায় উত্তাল অসম, মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইলেন কুণাল ঘোষ
আগস্ট ২৪, ২০২৪ ১০:০০কলকাতার আরজি কর হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় সমগ্র ভারত যখন উত্তাল তখন অসমে এক স্কুলছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। আর এই ঘটনায় বিজেপি শাসিত রাজ্যটির পুলিশি ব্যবস্থা এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার পদত্যাগের দাবি করলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলের মুখপাত্র কুণাল ঘোষ।
-
বিপর্যস্ত কেরালার পাশে বাংলা, ওয়ানড়ে গিয়ে মমতার বার্তা দিলেন ২ তৃণমূল সাংসদ
আগস্ট ০৩, ২০২৪ ১৫:৩৪ভূমিধসে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে কেরালার ওয়ানড়। সরকারি হিসেবে মৃত ১৭৭ হলেও বেসরকারি মতে ৩৫০ ডিঙিয়েছে মৃতের সংখ্যা। দ্রুত চলছে উদ্ধারকাজ। তার মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে ওয়ানড় পৌঁছলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব এবং সাকেত গোখলে।
-
মোদির প্রশংসা, জোট সঙ্গীদের ঘুষ দেয়ার বাজেট- তৃণমূল কংগ্রেস
জুলাই ২৩, ২০২৪ ১২:৫৬ভারতের নরেন্দ্র মোদি সরকার তৃতীয়বার ক্ষমতায় আসার পর আজ মঙ্গলবার পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন দেশটির কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেটে বেশ কিছু পণ্যের ওপর থেকে কর তুলে নেয়ার ঘোষণা দিয়েছেন তিনি। অন্যদিকে কিছু পণ্যের কর বৃদ্ধি করা হয়েছে।
-
ধর্মতলায় একুশের সমাবেশ: উত্তর থেকে দলে দলে হাজির তৃণমূল কর্মীরা
জুলাই ১৯, ২০২৪ ১৬:০৮২১-এর সমাবেশ সফল করতে রাজ্যের প্রত্যেক জেলা থেকেই আসছেন বিপুল সংখ্যক কর্মী-সমর্থকেরা। বৃহস্পতিবার উত্তরের জেলা থেকে রওনা দিয়েছিলেন কর্মীরা।
-
বিধানসভা উপনির্বাচনে ৪-০ জয়ের পর উচ্ছ্বসিত মমতা
জুলাই ১৩, ২০২৪ ১৫:১৮ভারতের পশ্চিমবঙ্গে উপনির্বাচনে চার বিধানসভা কেন্দ্রে জয়ের কৃতিত্ব মানুষকেই দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
-
সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে ‘জয়’ দেখছে তৃণমূল! বিজেপি বলছে আগে রায় হোক!
জুলাই ১০, ২০২৪ ১৩:২১ভারতের সুপ্রিম কোর্টের সিবিআই পর্যবেক্ষণে ‘সত্যের জয়’ হয়েছে বলে মন্তব্য করেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। তারা বলেছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির অপব্যবহার করে যাঁরা গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাজ্য সরকারের অধিকার খর্ব করতে চায়, সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত তাঁদের একটা শিক্ষা দিল। তবে, বিজেপি বক্তব্য, এটা কেবল পর্যবেক্ষণ, রায় নয়।
-
আলোচনার দাবিতে সরব বিরোধীরা, মুলতুবি অধিবেশন
জুন ২৮, ২০২৪ ১২:৩১নিট ইস্যুতে ভারতের লোকসভা উত্তাল হয়ে উঠলে আজকের অধিবেশন মুলতুবি করা হয়। রাষ্ট্রপতির ভাষণের পরদিনই নিট ইস্যুতে উত্তাল হয়ে ওঠে লোকসভা।