-
আরো ৭০০ তুর্কি নাগরিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফেব্রুয়ারি ১৮, ২০২০ ১৪:৩২আমেরিকায় স্বেচ্ছানির্বাসনে থাকা তুরস্কের বিরোধী ধর্মীয় নেতা ফতেউল্লাহ গুলেনের সঙ্গে সম্পর্ক রাখার অভিযোগে দেশটির ৭০০ ব্যক্তির বিরুদ্ধে তুরস্কের আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। তুর্কি সরকার অভিযোগ করে আসছে, গুলেনের উসকানিতে ২০১৬ সালের ব্যর্থ সামরিক অভ্যুত্থান হয়েছিল।
-
এরদোগানের বক্তব্যের প্রতিবাদ: তুর্কি রাষ্ট্রদূতকে তলব করেছে ভারত
ফেব্রুয়ারি ১৮, ২০২০ ০৯:১৪তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান পাকিস্তান সফরে গিয়ে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর ইস্যুতে যে বক্তব্য দিয়েছেন তার প্রতিবাদ জানাতে নয়াদিল্লিতে নিযুক্ত রাষ্ট্রদূতকে তলব করেছে ভারত সরকার। দিল্লি সতর্ক করে বলেছে, এরদোগানের ওই বক্তব্যের জন্য দ্বিপক্ষীয় সম্পর্কের ওপর প্রভাব পড়বে।
-
রুশ-তুর্কি আলোচনার আগেই বিরাট এলাকা নিয়ন্ত্রণে নিল সিরিয় বাহিনী
ফেব্রুয়ারি ১৭, ২০২০ ১২:০১নজিরবিহীন সফলতার মধ্যদিয়ে সিরিয়ার সরকারি বাহিনী উত্তর-পশ্চিমাঞ্চলীয় আলেপ্পো প্রদেশের বেশিরভাগ শহর ও গ্রাম নিজেদের নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছে। ইদলিব ও আলেপ্পোর প্রদেশের পরিস্থিতি নিয়ে যখন তুরস্ক এবং রাশিয়া আলোচনায় বসতে যাচ্ছে তার আগ মুহূর্তে সিরিয় বাহিনী এসব এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিল।
-
ইরান বিরোধী নিষেধাজ্ঞা তুলতে আমেরিকাকে বুঝাতে চেষ্টা করছি: তুর্কি পররাষ্ট্রমন্ত্রী
ফেব্রুয়ারি ১৬, ২০২০ ১৩:৪৮তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু বলেছেন, ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা যে অর্থহীন তা আমেরিকাকে বুঝানোর চেষ্টা করছে তার দেশ।
-
ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবেন না: এর্দোগানের প্রতি নয়া দিল্লি
ফেব্রুয়ারি ১৫, ২০২০ ২২:০০ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীর ইস্যুতে নয়া দিল্লির ভূমিকার কঠোর সমালোচনা করার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ভারত সরকার।
-
আঞ্চলিক নিরাপত্তা নিয়ে পাক সেনাপ্রধান ও তুর্কি প্রতিরক্ষামন্ত্রীর আলোচনা
ফেব্রুয়ারি ১৫, ২০২০ ১১:১৭পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া এবং তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার আঞ্চলিক নিরাপত্তা এবং দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেছেন। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বৃহস্পতিবার দুই দিনের সফরে পাকিস্তানে আসেন এবং হুলুসি আকার তার সফরসঙ্গী ছিলেন।
-
কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের পাশে থাকবে তুরস্ক: এরদোগানের ঘোষণা
ফেব্রুয়ারি ১৪, ২০২০ ১১:২১তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের পাশে থাকবে তার দেশ। পাকিস্তানের জাতীয় সংসদের যৌথ অধিবেশনে দেয়া ভাষণে এরদোগান আজ (শুক্রবার) এ অঙ্গীকার ব্যক্ত করেন। এই নিয়ে তিনি চারবার পাকিস্তানের সংসদে ভাষণ দিলেন।
-
দুই দিনের সফরে পাকিস্তান পৌঁছেছেন এরদোগান
ফেব্রুয়ারি ১৩, ২০২০ ১৫:২৭তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান দু দিনের সফরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ পৌঁছেছেন। দু দেশের মধ্যকার দ্বিপক্ষীয় কৌশলগত অংশীদারিত্ব এবং অর্থনৈতিক সর্ম্পক জোরদার করাই এ সফরের মূল উদ্দেশ্য।
-
তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের হুমকিকে ‘মূল্যহীন’ বলল সিরিয়া
ফেব্রুয়ারি ১৩, ২০২০ ০৫:৩৪সিরিয়ার সেনাবাহিনীর ওপর হামলা চালানোর যে হুমকি তুরস্ক দিয়েছে তাকে ‘অর্থহীন’ বলে মন্তব্য করেছে দামেস্ক। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন, তুরস্কের প্রেসিডেন্ট সিরিয়ার সেনাবাহিনীর ওপর হামলা চালানোর যে হুমকি দিয়েছেন তাকে মোটেই পাত্তা দিচ্ছে না তার দেশ। কারণ, এমন এক ব্যক্তি এ হুমকি দিয়েছেন যার পরিস্থিতি সম্পর্কে কোনো ধারনা নেই।
-
তুর্কি সেনা আহত হলে সবখানে সিরিয়ার সেনাদের ওপর হামলা হবে: এরদোগান
ফেব্রুয়ারি ১২, ২০২০ ১৪:৪৩তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তার দেশের সেনারা যদি সিরিয়ার ভেতরে আহত হয় তাহলে যেকোনো জায়গায় সিরিয়ার সেনাদের ওপর হামলা করা হবে। আজ (বুধবার) রাজধানী আঙ্কারায় তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির সংসদীয় দলের সভায় এ হুঁশিয়ারি উচ্চারণ করেন এরদোগান।